/indian-express-bangla/media/media_files/2025/11/24/peshawar-fc-headquarters-terror-attack-deaths-2025-11-24-10-49-16.jpg)
পেশোয়ারে বুক কাঁপানো জঙ্গি হামলা
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে ফের বড়সড় জঙ্গি হামলার ঘটনা। পাক সংবাদ মাধ্যম ডন-এর প্রতিবেদনে জানা গেছে, সোমবার সকালে ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ড. মিয়ান সাঈদ আহমেদ হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় চলছে। পাশাপাশি, কমপক্ষে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও তিনি জানিয়েছেন। জঙ্গিরা প্রথমে সদর দপ্তরের দিকে নির্বিচার গুলি চালালে নিরাপত্তাবাহিনী পাল্টা জবাব দেয়। হামলার পর পেশোয়ারের ব্যস্ত সদর অঞ্চল সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে এবং পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স ও অন্যান্য নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
🚨Flash News 🇵🇰🪖💥
— OsintTV 📺 (@OsintTV) November 24, 2025
More visuals from the ongoing attack on FC headquarters in Peshawar... https://t.co/mtRPf1VE5cpic.twitter.com/kRZgqfQo2d
পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দফতরে জঙ্গি হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলেই খবর। সোমবার ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির সদর দফতরে গুলিবর্ষণ ও আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। জানা গিয়েছে, পরপর দুটি আত্মঘাতী হামলা চালানো হয়। এর মধ্যে প্রথম হামলাকারী মূল প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটায় এবং দ্বিতীয়জন কম্পাউন্ডের ভেতরে ঢুকে হামলা চালায় বলে সূত্রের খবর। এবিষয়ে এক শীর্ষ কর্তা রয়টার্সকে জানান, “সেনা ও পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। সদর দফতরের ভেতরে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি।” জনবহুল অঞ্চলে অবস্থিত এই সদর দফতরটি সামরিক ক্যান্টনমেন্ট এলাকার কাছেই হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।
আরও পড়ুন- "জয় শ্রীরাম নয় ভারতমাতা কি জয় বলুন”, বিধানসভা ভোটের আগে খেলা ঘোরাতে মাস্টারপ্ল্যান শুভেন্দুর
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর ওই এলাকা যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় সেনা ও পুলিশ। এসময় সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এফসি চক মেইন সদরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করা হয় এবং নিরাপত্তা বাহিনীকে জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। এর আগে চলতি বছরের শুরুতে কোয়েটায় একই ধরনের আরেকটি জঙ্গি হামলায় প্যারামিলিটারি সদর দফতরের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us