/indian-express-bangla/media/media_files/2025/12/30/pinaka-long-range-guided-rocket-successful-test-drdo-120km-2025-12-30-12-34-32.jpg)
ভারতের প্রতিরক্ষা শক্তিতে বুক কাঁপল বিশ্বের, মারাত্মক ক্ষেপনাস্ত্র পরীক্ষায় বিরাট সাফল্যে গর্বিত দেশ
দেশের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করে বড় সাফল্য পেল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট (LRGR-120)-এর প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর)-এ এই গুরুত্বপূর্ণ পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় রকেটটি নির্ধারিত সমস্ত কৌশল ও প্রযুক্তিগত ধাপ নিখুঁতভাবে সম্পন্ন করে অত্যন্ত নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
ডিআরডিও সূত্রে জানা গেছে, পরীক্ষার সময় পিনাকা এলআরজিআর-১২০ রকেটটি ১২০ কিলোমিটারের পূর্ণ পরিসরে নিক্ষেপ করা হয়। প্রতিটি মুহূর্তে রেঞ্জে মোতায়েন আধুনিক ট্র্যাকিং সিস্টেম রকেটটির গতিপথ পর্যবেক্ষণ করে। নির্ধারিত রুট ও কৌশল মেনে চলার পর রকেটটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে, যা এর উচ্চমাত্রার নির্ভুলতা ও কার্যকারিতা প্রমাণ করে।
এই রকেটটি সেনাবাহিনীতে ইতিমধ্যেই পরিষেবায় থাকা পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল। এর ফলে বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে নতুন প্রযুক্তির সহজ সংযুক্তির ক্ষমতা স্পষ্ট হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ১২০ কিলোমিটার পাল্লার এই গাইডেড রকেট শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দ্রুত ও নিখুঁত আঘাত হানতে সক্ষম হবে।
আরও পড়ুন-Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর
পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটটির নকশা ও ডেভালপমেন্ট করেছে ডিআরডিও-র আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (এআরডিই)। এই প্রকল্পে হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি এবং অন্যান্য গবেষণা কেন্দ্র সহযোগিতা করেছে। পরীক্ষাটি পরিচালনা করেছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ও প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্টাবলিশমেন্ট। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারতের এই সাফল্য প্রতিবেশী দেশ পাকিস্তান ও চিনের কৌশলগত উদ্বেগ বাড়িয়েছে।
The maiden flight test of Pinaka Long Range Guided Rocket (LRGR 120) was conducted successfully at ITR, Chandipur today.
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) December 29, 2025
Raksha Mantri Shri @rajnathsingh has congratulated @DRDO_India and other stakeholders on this achievement. pic.twitter.com/SAIL8jj8KI
এই সাফল্যের জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, দূরপাল্লার গাইডেড রকেটের সফল বিকাশ ভারতীয় সশস্ত্র বাহিনীর আঘাত হানার ক্ষমতা বহুগুণ বাড়াবে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। একই সঙ্গে ডিআরডিও-র চেয়ারম্যান ও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব ডঃ সমীর ভি. কামাতও এই মিশনের সঙ্গে যুক্ত সমস্ত বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন-Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us