PM Kisan Yojana: আপনার অ্যাকাউন্টে কি ২১তম কিস্তির টাকা ঢোকে নি? ২০০০ টাকা পেতে অবিলম্বে এই কাজটি করুন

PM Kisan Yojana: প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার ২১তম কিস্তি দেশের প্রায় ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ১৯ নভেম্বর তামিলনাড়ুর কোয়ম্বাটুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ১৮ হাজার কোটি টাকা ডিবিটি (DBT) মারফত সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন।

PM Kisan Yojana: প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার ২১তম কিস্তি দেশের প্রায় ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ১৯ নভেম্বর তামিলনাড়ুর কোয়ম্বাটুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ১৮ হাজার কোটি টাকা ডিবিটি (DBT) মারফত সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Kisan 21st Installment, PM Kisan Status Check, PM Kisan eKYC, PM Kisan Land Seeding, PM Kisan Payment Pending, PM Kisan Beneficiary List, PM Kisan Toll Free Number, PM Kisan Update, DBT Payment, Farmers Scheme India

আপনার অ্যাকাউন্টে কি ২১তম কিস্তির টাকা ঢোকে নি?

PM Kisan Yojana: প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার ২১তম কিস্তি দেশের প্রায় ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ১৯ নভেম্বর তামিলনাড়ুর কোয়ম্বাটুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ১৮ হাজার কোটি টাকা ডিবিটি (DBT) মারফত সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। তবে দেশের বহু কৃষকের মতো যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এখনো ২ হাজার টাকার কিস্তি না গিয়ে থাকে, তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বেশ  কয়েকটি সাধারণ ভুলের কারণে আপনার টাকা অ্যাকাউন্টে হয়ত এখনও ক্রেডিট হয়নি। জানুন এখন কী করবেন?

Advertisment

আরও পড়ুন- ভয়াবহ অগ্নিকাণ্ড, গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া, তুমুল চাঞ্চল্যে তোলপাড়

 কেন আপনার অ্যাকাউন্টে কিস্তি পৌঁছায়নি? সম্ভাব্য কারণ

অধিকাংশ ক্ষেত্রে নিম্নলিখিত ভুলের কারণে PM Kisan-এর টাকা আটকে যায়—

eKYC সম্পূর্ণ না হওয়া

জমির ল্যান্ড সিডিং বা ভেরিফিকেশন পেন্ডিং থাকা

ফর্মে ভুল আধার নম্বর, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক ডিটেলস দেওয়া

ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার-লিঙ্ক না থাকা

PM Kisan Beneficiary List-এ আপনার নাম না থাকা

এই ভুলগুলি ঠিক করলেই ২১তম কিস্তির টাকা দ্রুত পাওয়া সম্ভব।

কীভাবে চেক করবেন ২১তম কিস্তির স্টেটাস?

PM Kisan-এর কিস্তির স্টেটাস জানতে নিচের ধাপগুলি অনুসরণ করুন—

অফিশিয়াল ওয়েবসাইটে যান: pmkisan.gov.in

‘Farmers Corner’ সেকশনে গিয়ে ‘Beneficiary Status’ অপশন সিলেক্ট করুন।

আধার নম্বর / মোবাইল নম্বর / রেজিস্ট্রেশন নম্বর দিয়ে স্টেটাস চেক করুন।

স্ক্রিনেই দেখতে পাবেন—টাকা এসেছে, নাকি কোন কারণে আটকে আছে।

রেজিস্ট্রেশন নম্বর ভুলে গেলে ‘Know Your Registration Number’ অপশন থেকে আধার বা মোবাইল OTP দিয়ে তা উদ্ধার করা যায়।

Advertisment

আরও পড়ুন- এক ধাক্কায় কতটা বাড়ল সোনার দাম? শুনে চমকে যাবেন

২১তম কিস্তি না এলে কী করবেন?

eKYC সম্পূর্ণ করুন।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক আছে কিনা দেখে নিন।

জমির ভেরিফিকেশন দ্রুত সম্পূর্ণ করুন।

PM Kisan ওয়েবসাইটে নিজের নাম, ঠিকানা, ব্যাঙ্ক তথ্য মিলিয়ে নিন।

ভুল পেলে সঙ্গে সঙ্গে আপডেট করুন।

সব কিছু ঠিক থাকা সত্ত্বেও টাকা না এলে যোগাযোগ করুন

PM-KISAN Toll-Free: 155261 / 1800-11-5526

অন্য হেল্পলাইন: 011-23381092

ইমেল: pmkisan-ict@gov.in

কৃষক কল সেন্টার: 1800-180-1551

সমস্যা জানালে দ্রুত সমাধান পাওয়া যাবে।

আরও পড়ুন- রোগী মৃত্যুতেও টনক নড়ল না, রাজ্যের নামি মেডিকেল কলেজে ভয়ঙ্কর কাণ্ড, রোগীর সঙ্গে যা ঘটল, জানলে চমকে যাবেন

PM Kisan Samman Nidhi