Narendra Modi: "মোদীর বিরোধিতা করুন, কিন্তু মানুষের স্বপ্ন ভেঙে দেবেন না, মতুয়ারা তৃণমূলের দয়ায় বেঁচে নেই", ইঙ্গিতপূর্ণ বার্তা প্রধানমন্ত্রীর

Narendra Modi:“মোদীর বিরোধিতা করুন, কিন্তু মানুষের স্বপ্ন ভেঙে দেবেন না”, তৃণমূল কংগ্রেসকে (টিএমসি) কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi:“মোদীর বিরোধিতা করুন, কিন্তু মানুষের স্বপ্ন ভেঙে দেবেন না”, তৃণমূল কংগ্রেসকে (টিএমসি) কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi targets TMC, Narendra Modi Ranaghat rally, Modi virtual speech West Bengal, PM Modi on development in Bengal, TMC non-cooperation allegation, Modi on stalled projects Bengal, PM Modi Matua Namashudra statement, BJP two engine government Bengal, Modi on infiltration West Bengal, Bengali political news

“মোদীর বিরোধিতা করুন, কিন্তু মানুষের স্বপ্ন ভেঙে দেবেন না”

Narendra Modi: “মোদীর বিরোধিতা করুন, কিন্তু মানুষের স্বপ্ন ভেঙে দেবেন না”, তৃণমূল কংগ্রেসকে (টিএমসি) কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে এক জনসভায় ভার্চুয়ালি ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, রাজ্যে উন্নয়ন ও কেন্দ্রের প্রকল্পগুলি বাস্তবায়ন না হওয়ার জন্য সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অসহযোগিতার কারণেই বাংলার অগ্রগতি থমকে রয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

Advertisment

শনিবার নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টারে অবতরণ করে জনসভায় যোগ দেওয়ার কথা ছিল এবং একাধিক হাইওয়ে প্রকল্পের উদ্বোধন করারও কর্মসূচি ছিল। তবে ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার অবতরণ করতে না পারায় তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়ালি জনসভায় ভাষণ দেন। সেই ভাষণেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “আজ আমি আমার কষ্ট ভাগ করে নিতে চাই। বাংলায় উন্নয়ন কেন থেমে রয়েছে? এর জন্য তৃণমূল সরকার দায়ী। হাজার হাজার কোটি টাকার প্রকল্প রাজ্যে আটকে আছে। তৃণমূল হাজারবার মোদীর বিরোধিতা করতে পারে, কিন্তু মানুষের স্বপ্ন ভেঙে দেওয়া উচিত নয়।”

আরও পড়ুন- বাবরি মসজিদের পাল্টা শ্রীকৃষ্ণ মন্দির গড়বেন তৃণমূলের মুসলিম বিধায়ক, বিরাট ঘোষণায় বঙ্গ রাজনীতিতে আলোড়ণ

প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস কেবল কমিশন ও কাটমানির রাজনীতি করে। তাদের অসহযোগী  মনোভাবের কারণেই আবাসন, স্বাস্থ্যপরিসেবা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা-সহ একাধিক ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প এগোতে পারছে না। তিনি বলেন, “আমাদের সরকার পশ্চিমবঙ্গের মানুষের ক্ষমতায়নের জন্য দিনরাত কাজ করছে। ৫২ লক্ষ বাড়ি অনুমোদন করা হয়েছে, যাতে প্রতিটি মানুষের মাথার উপর ছাদ থাকে।”

জল জীবন মিশনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এক কোটির বেশি পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে এই কাজ আরও দ্রুত গতিতে এগোবে বলেও আশ্বাস দেন তিনি। নদীয়ার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত এই ভূমিতে এসে উন্নয়নের কথা বলা তাঁর কাছে সৌভাগ্যের বিষয়।

অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের দরিদ্রদের লুট করছে এবং সন্ত্রাস ও অরাজকতা ছড়ানো অনুপ্রবেশকারীদের রক্ষা করছে। তিনি আশ্বাস দেন, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, বিজেপি সবসময় তাঁদের পাশে থাকবে এবং পশ্চিমবঙ্গে সরকার গঠিত হলে এই সম্প্রদায়গুলির জন্য আরও বেশি কাজ করা হবে।

“ডবল ইঞ্জিন সরকারকে একবার সুযোগ দিন”, এই বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার কত দ্রুত প্রকল্প শেষ করতে পারে, তা মানুষ নিজের চোখেই দেখতে পাবে। বিহার নির্বাচনে এনডিএ-র সাফল্যের উদাহরণ টেনে তিনি দাবি করেন, সেই প্রভাব প্রতিবেশী পশ্চিমবঙ্গেও পড়বে। তাঁর কথায়, বিহার জঙ্গলরাজ থেকে মুক্তির পথ দেখিয়েছে এবং বাংলাতেও মানুষ পরিবর্তন চাইছে।

আরও পড়ুন-শুনানি পর্বে সতর্ক কমিশন, নাম যাচাইয়ে ৪০০ মাইক্রো অবসারভার

প্রতিবেশী রাজ্য ত্রিপুরার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন বামপন্থীদের শাসনের পর বিজেপি সরকার গঠনের ফলে ত্রিপুরা আজ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। অথচ পশ্চিমবঙ্গে বামেদের সরিয়ে দিলেও তৃণমূল কংগ্রেস সেই পুরনো সমস্যাগুলিই বহন করছে, যার ফলেই বাংলা পিছিয়ে পড়ছে বলে দাবি করেন তিনি।

এদিনের ভাষণের পর সামাজিক মাধ্যম এক্স -এও একই সুরে বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, “প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে পরিষেবা দেওয়ার আশ্বাস দিচ্ছি। তৃণমূলের দয়ায় ওরা বেঁচে নেই। ভারতে সম্মানের সঙ্গে বসবাস করার পূর্ণ অধিকার রয়েছে, যার জন্য নাগরিকত্ব আইনের অবদান রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নিলে মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায় আরও বেশি পরিষেবা পাবে।”

আরও পড়ুন-মোদীর বঙ্গ সফরের দিনই তৃণমূলের অন্দরে ভূমিকম্প, দুর্নীতির বিরাট অভিযোগ তুলে দল ছাড়লেন দাপুটে TMC নেত্রী 

tmc modi Matua