/indian-express-bangla/media/media_files/2025/12/05/west-bengal-live-news-sir-mamata-bjp-nrc-waqf-controversy-winter-in-bengal-modi-bengal-visit-2025-12-05-09-05-35.jpg)
West Bengal News Updates: খসড়া তালিকা প্রকাশের পরই রাজ্যে মোদী
Kolkata News Updates: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক তৎপরতা আরও তীব্র হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া তালিকা। এর মাঝেই আগামী ২০ ডিসেম্বর বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের দিন তিনি নদিয়া জেলার তাহেরপুরে একটি জনসভায় ভাষণ দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
মোদীর এই সফর এমন এক সময়ে হতে চলেছে যখন রাজ্যে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা চরমে। সূত্রের খবর, নদিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি SIR ইস্যুতে সরাসরি রাজ্য সরকারকে নিশানা করতে পারেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৬ ডিসেম্বর। তার ঠিক চার দিনের মাথায় প্রধানমন্ত্রীর জনসভা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নদিয়ার তাহেরপুর রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং এটি একটি সীমান্তবর্তী এলাকা হিসেবেও পরিচিত। এই অঞ্চলটি মূলত মতুয়া অধ্যুষিত হওয়ায় রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। SIR ইস্যুতে মতুয়া ভোটব্যাঙ্ককে নিজেদের পক্ষে টানতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নদিয়া ও উত্তর ২৪ পরগনায় একাধিক সমাবেশ করেছে। সব মিলিয়ে, ডিসেম্বরের এই সভাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-পারল না কলকাতা, করে দেখালো হায়দ্রাবাদ, একান্ত সাক্ষাতে মেসিকে কি বার্তা দিলেন রাহুল গান্ধী?
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ‘গোট ট্যুর’ অনুষ্ঠানে ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। এই ঘটনায় গভীর হতাশা ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “আমি খুবই হতাশ। খুবই দুঃখিত। বাঙালির কাছে ফুটবল মানেই আবেগ। পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি আর্জেন্টিনা থেকে কলকাতায় এসেছিলেন। আমরা যদি তাঁকে সঠিকভাবে সংবর্ধনা দিতে পারতাম, তাহলে বিশ্বের সামনে বাঙালির ফুটবলপ্রীতির পরিচয় দিতে পারতাম। তার বদলে যা হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক।” তিনি বলেন, "এই ঘটনা খুবই দুঃখজনক। এতে বাংলা ও বাঙ্গালির বদনাম হচ্ছে। যদি আমাদের রাজ্যে, আমাদের শহরে সুদূর আর্জেন্টিনা থেকে এসে বিশ্বের এক নম্বর ফুটবলার তিনি পুরো সময় না থাকতে পারেন সেটা দুঃখ জনক, লজ্জা জনক"।
মেসিকে ঘিরে থাকা ভিড় এবং অব্যবস্থাপনা প্রসঙ্গে সৌগত রায় বলেন, “কারা ছিলেন, আমি নিজে দেখিনি। এটা রাজ্য সরকারের অনুষ্ঠান নয়। শুধু মন্ত্রী নন, শিল্পপতিরাও সেখানে ছিলেন। যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের কেউ কেউ হয়তো অত্যুৎসাহী হয়ে এমন আচরণ করেছেন।”স্টেডিয়ামে বোতল ছোড়া ও ভাঙচুরের ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ বলেন, “এর থেকেও বড় বিপদ ঘটতে পারত। এর চেয়ে লজ্জার বিষয় আর কী হতে পারে?” যদিও বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যসরকারকে তুলোধোনা করেছে। সেই বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সৌগত রায়। তাঁর বক্তব্য, “এটা রাজনীতির বিষয় নয়। মেসিকে দেখতে না পেয়ে হতাশার বহিঃপ্রকাশ হিসেবেই এই বিশৃঙ্খলা হয়েছে।”
সৌগত রায় বলেন, “মেসি হায়দরাবাদ যাবেন, মুম্বই যাবেন। সেখানে যদি সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়, তা হলে সেটা আমাদের জন্য আরও দুঃখের বিষয় হয়ে যাবে।”
আরও পড়ুন-বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুললেন ক্রিড়ামন্ত্রী, কড়া বিবৃতি AIFF-এর
- Dec 14, 2025 15:35 IST
WB News LIVE Updates: বাঙালির আবেগ আহত, শাস্তির দাবিতে গর্জে উঠলেন রাজ
"প্রথমেইবলি, গতকালযুবভারতীক্রীড়াঙ্গনেরঅরাজকতাঅনভিপ্রেত। এটাফুটবলএবংফুটবলপ্রেমীবাঙালিরঅসম্মান। এইঅরাজগতারসম্মুখীন আমরা আগেও হয়েছিইস্টবেঙ্গল - মোহনবাগানম্যাচে। তারপরেও কেন এত বড় ইভেন্টেরকাঠামোগতসচেতনতায় ফাঁক থেকে গেল"? প্রশ্নতুলেছেনব্যারাকপুরেরবিধায়কতথাপরিচালকরাজচক্রবর্তী।পাশাপাশিতিনিলেখেন,"আমি অবশ্যই চাইবোদোষীরা শাস্তি পাক। বাঙালির আবেগ আহত হয়েছে গতকাল"।
- Dec 14, 2025 15:29 IST
WB News LIVE Updates: ৩১ লক্ষেরও বেশি ভোটারকে ডাকা হতে পারে যাচাই পর্বে
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার দাবিদাওয়া ও আপত্তি পর্বে রাজ্যজুড়ে ব্যাপক সংখ্যক ভোটারকে শুনানির মুখোমুখি হতে হতে পারে। পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, এই পর্যায়ে রাজ্যে ৩১ লক্ষেরও বেশি মানুষকে শুনানির জন্য ডাকা হতে পারে।
তিনি আরও জানান, রাজ্যে এখন পর্যন্ত ৫৮ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম ‘অসংগ্রহযোগ্য’ হিসেবে চিহ্নিত হয়েছে। এই ফর্মগুলি যাচাই-বাছাইয়ের কাজ চলছে এবং সেগুলির ভিত্তিতেই দাবিদাওয়া ও আপত্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, SIR প্রক্রিয়ার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে বিশেষ রোল অবজারভারদের রাজ্যে পাঠানো হয়েছে। তাঁরা জমা পড়া এনুমারেশন ফর্ম এবং সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি গোটা প্রক্রিয়ার ক্রস-চেক করছেন।
নির্বাচনী দফতরের সূত্রে খবর, সমস্ত যাচাই ও শুনানি নির্ধারিত সময়সীমার মধ্যেই শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে কোনও বিলম্ব না হয়।
- Dec 14, 2025 15:25 IST
WB News LIVE Updates:পঙ্কজ চৌধুরী হলেন উত্তরপ্রদেশ বিজেপির নতুন সভাপতি
পঙ্কজ চৌধুরী উত্তর প্রদেশ বিজেপির নতুন সভাপতি হবেন। পীযূষ গোয়েল তার নাম ঘোষণা করেছেন।
- Dec 14, 2025 15:05 IST
WB News LIVE Updates: বহরমপুর অচলের ডাক, প্রশাসনকে ‘হিলিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
আগামী ২২ ডিসেম্বরবহরমপুরঅচলেরডাকদিয়েপ্রশাসনকে ‘হিলিয়েদেওয়ার’ হুঁশিয়ারিদিলেনতৃণমূলেরসাসপেন্ডবিধায়কহুমায়ুনকবীর। শনিবার সন্ধ্যায়বেলডাঙ্গারবাবরি মসজিদের ভিত্তি স্থাপন স্থানে দাঁড়িয়ে এক জনসভায় তিনি বলেন, মুর্শিদাবাদে তৃণমূলকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ারসময় এসেছে। তাঁর দাবি, কলকাতার বিভিন্ন এলাকামেটিয়াবুরুজ, তপসিয়া, খিদিরপুর সহ শহরের মুসলমান সমাজ তাঁর আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছে।
- Dec 14, 2025 14:53 IST
WB News LIVE Updates: শুভেন্দুর বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাই বিজেপি এবং তাদের ‘বাংলা-বিরোধী’ মডেলের আসল রূপ: টাকা লুঠ করো এবং তারপর নিজেদের লোকেদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করো।পূর্ব মেদিনীপুরের বিজেপি কর্মী এবং আরএসএস সদস্য অনিমেশ গিরি বিজেপির রাজ্য সভাপতির কাছে যে লিখিত অভিযোগ জমা দিয়েছেন, তাতে এক সুসংগঠিত প্রতারণার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।উপকার করতে গিয়ে ব্যর্থ হয়েছে এটি এমন কোনও নিছক ঘটনা নয়; বরং দেখে মনে হচ্ছে, এটি একেবারে শীর্ষ স্তর থেকে পরিচালিত ‘টাকার বিনিময়ে চাকরি’র এক পুরোদস্তুর চক্র। সেই চিঠি অনুযায়ী, রেল, প্রাথমিক বিদ্যালয় এবং সাংসদ কোটায় সরকারি বা সরকার-সংশ্লিষ্ট চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু অধিকারী নাকি ২ কোটি ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন।অভিযোগে ভিত্তিতে বারবার আশ্বাস দেওয়া এবং কাজ না হওয়ায় সামান্য কিছু টাকা ফেরত দেওয়ার কথা উল্লেখ থাকলেও, আসল সত্য হল—টাকার সিংহভাগ, অর্থাৎ ২ কোটি ১০ লক্ষ টাকা এখনও ফেরত দেওয়া হয়নি।আরও উদ্বেগের বিষয় হল, চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিজেদের হকের টাকা ফেরত চাওয়ার পর অভিযোগকারী ও তাঁর পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যখন নিজের টাকা ফেরত চাইলেই জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়, তখন তা থেকেই স্পষ্ট হয়ে যায় যে বাংলায় নিজেদের দলের অন্দরে বিজেপি কীভাবে ক্ষমতার অপব্যবহার করছে।এটি কেবল দুর্নীতি নয়। জবাবদিহি না দিয়ে, বিনা বাধায় ভীতি প্রদর্শন করে এমন একটি দলীয় কাঠামো তৈরি করা, যা শোষিতদের কণ্ঠরোধ করে অভিযুক্তদের সুরক্ষা জোগায়।যখন খোদ বিরোধী দলনেতা নিজের দলের কর্মীদের থেকেই কোটি কোটি টাকা আত্মসাৎ করেও দলের অভ্যন্তরে কোনও প্রশ্নের মুখে পড়েন না, তখন সাধারণ মানুষের সঙ্গে তাঁরা কী ধরনের আচরণ করতে পারেন, তা সহজেই অনুমান করা যায়। - Dec 14, 2025 14:22 IST
WB News LIVE Updates: ইডেন ছেড়ে যুবভারতী কেন? মেসির অনুষ্ঠান ঘিরে চাঞ্চল্যকর তথ্য "ফাঁস" স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের
ফুটবলেরবরপুত্রমেসিকাণ্ডেমুখপুড়েছেসারাপশ্চিমবঙ্গের। মেসিদর্শনেম্যাসাকারনিয়েসর্বএখনছিঃছিঃচলছে। দেশছাড়িয়ে বিশ্বের অন্যত্র সমালোচনার ঝড় বয়েগিয়েছে। জানা গিয়েছে, লিওনেলমেসির এই অনুষ্ঠান প্রথমে হওয়ার কথা হয়েছিলইডেনগার্ডেনে। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু সেই মর্মেসিএবির কাছে আবেদনও করেছিলেন। এমনকী তা নিয়েসিএবিরএপেক্সমিটিংয়ে আলোচনাও হয়েছিল। কিন্তু কেন ইডেনেরআয়োজন চলে গেল সল্টলেকের যুব ভারতীতে? ইডেনেমেসির অনুষ্ঠান হলে বাংলার সম্মানহানি হত না বলে স্পষ্ট জানিয়েদিয়েছেনসিএবির প্রাক্তন সভাপতি স্নেহাশিষগঙ্গোপাধ্যায়।
- Dec 14, 2025 13:55 IST
WB News LIVE Updates: "মেসিকে তৃণমূল ব্যক্তিগত সপত্তি ভেবেছিল", শুভেন্দুর মন্তব্যে তোলপাড়
সাংবাদিকসম্মেলনেবিরোধীদলনেতাবলেন, "নির্বাচনেরকয়েকমাসআগেফুটবলআবেগকেঅপব্যাবহারকরতেচেয়েছিলতৃণমূল।গতকালেরকনসার্টেমুখ্যমন্ত্রী, ক্রিড়ামন্ত্রীরপরিবারেরভিড়।সারাবিশ্বেবাংলারমাথাহেঁটহয়েগিয়েছে"।মমতারপাড়ারলোককেদিয়েতদন্তকমিটিনয়, বিচারবিভাগীয়তদন্তেরদাবিতেএদিনওসরবহনশুভেন্দু।টিকিটবাবদযেঅর্থসংগ্রহকরাহয়েছেসেটাফেরতদিতেহবে।২০টাকারজলেরবোতল২০০টাকাকারাবিক্রিকরলপ্রশ্নতুললেনশুভেদু।পুলিশেরতরফথেকেবারণকরারপরকীভাবেজলবিক্রিরঅনুমতি? সেইনিয়েসরবহয়েছেনশুভেন্দু।কালকেরঘটনায়ভারতীয়হিসাবেলজ্জিতবলেউল্লেখবিরোধীদলনেতা।কেবাকারা১০টাকারচিপসকে১০০টাকায়বিক্রিকরল? এরপূর্ণাঙ্গতদন্তহওয়াদরকারমন্তব্যবিজেপিনেতার।মেসিকেতৃণমূলরাজ্যেরবাব্যক্তিগতসপত্তিভেবেছিল।এফআইআররাজীবকুমারমমতাব্যানার্জীরনির্দেশেশেষকরেদিয়েছেনউল্লেখশুভেন্দুর।
- Dec 14, 2025 13:16 IST
WB News LIVE Updates: ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ শতদ্রু দত্তের
১৪দিনেরপুলিশিহেফাজতেরনির্দেশশতদ্রুদত্তের।গতকালমেসিকান্ডেতোলপাড়েরমধ্যেইগ্রেফতারহনআয়োজকশতদ্রুদত্ত।তারবিরুদ্ধেএকাধিকধারায়মামলারুজুকরাহয়েছে।এদিনসকালেশতদ্রুদত্তকেবিধাননগরমহকুমাআদালতেপেশকরাহয়।এরপরশুনানিশেষেবিচারকশতদ্রুদত্তকে১৪দিনেরপুলিশিহেফাজতেরনির্দেশদিয়েছেন।
- Dec 14, 2025 13:10 IST
WB News LIVE Updates: আগামী ১৬ ডিসেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে
পশ্চিমবঙ্গেভোটারতালিকারবিশেষনিবিড়সংশোধন (SIR)-এরপ্রথমধাপশেষহয়েছে। নির্বাচনকমিশনসূত্রেজানাগেছে, আগামী ১৬ ডিসেম্বর রাজ্যের খসড়াভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই খসড়া তালিকা প্রকাশের পর যাঁরা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নিজেদের নামের যোগসূত্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, তাঁদের যাচাইয়ের জন্য ডাকাহবে।
- Dec 14, 2025 12:53 IST
WB News LIVE Updates: আজ মুম্বইয়ে সচিন-মেসি একই স্টেজে, দেশ জুড়ে তুঙ্গে উন্মাদনা
ফুটবল মহাতারকা লিওনেল মেসি আগামী ১৪ ডিসেম্বর মুম্বই সফরে যাচ্ছেন। সফরের সূচি অনুযায়ী, ওই দিন দুপুর প্রায় ৩টা ৩০ মিনিট নাগাদ তিনি মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় আয়োজিত ‘প্যাডেল কাপ’ ইভেন্টে অংশ নেবেন। এই ইভেন্টকে ঘিরে ক্রীড়ামহলে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
সূত্রের খবর, ‘প্যাডেল কাপ’-এ মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। দুই কিংবদন্তিকে একই মঞ্চে একসঙ্গে খেলতে দেখার সম্ভাবনা ঘিরে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
এরপর বিকেল ৪টা নাগাদ মুম্বইতেই একটি বিশেষ ফুটবল ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে মেসির। এই ম্যাচে বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামী ব্যক্তিত্বদের সঙ্গে তিনি মাঠে নামবেন। ম্যাচে ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও ক্রীড়া ও বিনোদন জগতের আরও বহু পরিচিত মুখ এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
- Dec 14, 2025 12:49 IST
WB News LIVE Updates: ‘ভোট চুরি’র প্রতিবাদে শক্তি প্রদর্শনের পথে হাঁটছে কংগ্রেস
‘ভোট চুরি’ ও নির্বাচনী কারচুপির অভিযোগকে সামনে রেখে শক্তি প্রদর্শনের পথে হাঁটছে কংগ্রেস। রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, দিল্লির ঐতিহাসিক রামলীলাময়দানে এক বিশাল জনসমাবেশেরআয়োজন করতে চলেছেকংগ্রেস। নির্বাচনী সংস্কার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ইস্যুতেলোকসভায় সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র বিতর্কের কয়েক দিনের মধ্যেই এই সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে।
'वोट चोर - गद्दी छोड़' ✊ pic.twitter.com/rjuVM324cX
— Congress (@INCIndia) December 14, 2025কংগ্রেসের অভিযোগ, সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে যোগসাজশের মাধ্যমে নির্বাচনীপ্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হচ্ছে। রামলীলাময়দানের এই সমাবেশ থেকে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে কাঠগড়ায়দাঁড়করানো হবে বলে জানিয়েছে দল। কংগ্রেস নেতৃত্বের দাবি, এই আন্দোলন কোনও দলীয় স্বার্থে নয়, বরং গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন রক্ষার লড়াই।
- Dec 14, 2025 12:03 IST
WB News LIVE Updates: মেসি কান্ডে বিশ্বমঞ্চে বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন, রাজ্যসরকারকে তুলোধোনা শুভেন্দুর
যুবভারতীক্রীড়াঙ্গনেভাঙচুরের ঘটনার পর ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতাশুভেন্দুঅধিকারী। শনিবার যুবভারতীরক্রিড়াঙ্গনেভাঙচুরের ছবি বিদেশের একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এই ইস্যুতে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
লিওনেলমেসির ভারত সফরের শুরুতেই কলকাতায় যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা তুলে ধরেছে দ্য গার্ডিয়ান এবং বিবিসিরমতো প্রথম শ্রেণির আন্তর্জাতিক সংবাদমাধ্যম।ন্দুর ওই প্রতিবেদনে যুবভারতীক্রীড়াঙ্গনেরভাঙচুর এবং ক্ষুব্ধ দর্শকদের আচরণের ছবি ও বিবরণ প্রকাশ করা হয়েছে।
এই আন্তর্জাতিক প্রচারকে সামনে রেখে শুভেন্দুঅধিকারী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 'বিশ্ব দরবারে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্নহয়েছেএবং এর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের'। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে প্রশাসনের ব্যর্থতাকেই এই ঘটনার জন্য দায়ী করেন বিরোধী দলনেতা।
- Dec 14, 2025 11:49 IST
WB News LIVE Updates: তদন্ত কমিটির টিম যুবভারতীয় ক্রিড়াঙ্গনে
গতকালেরঘটনারপরতদন্তকমিটিরটিমযুবভারতীয়ক্রিড়াঙ্গনে।গোটাঘটনারভিডিওগ্রাফিকরাহচ্ছে।তদন্তকমিটিতেমুখ্যসচিবমনোজপন্থ।তদন্তকমিটিরনেতৃত্বেঅবসরপ্রাপ্তবিচারপতিঅসীমকুমাররায়।
- Dec 14, 2025 11:38 IST
WB News LIVE Updates: বিশৃঙ্খলার জেরে 'কলকাতার নাম' বিশ্বের নামি-দামি সংবাদমাধ্যমের প্রতিবেদনে
কলকাতায়লিওনেলমেসির বহু প্রতীক্ষিত সফরএখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠেছে 'বিশৃঙ্খলার কারণে'। ‘ইন্ডিয়াGOAT ট্যুর’-এরঅংশহিসেবেসল্টলেকস্টেডিয়ামেআয়োজিতঅনুষ্ঠানেমেসিরসংক্ষিপ্তউপস্থিতিরপরইক্ষুব্ধদর্শকদেরবিক্ষোভেপরিস্থিতিনিয়ন্ত্রণেরবাইরেচলেযায়। মাঠেচেয়ার ও বোতলছোঁড়া,ভাংচুর, অগ্নিসংযোগেরমতোঘটনায়কার্যতরণক্ষেত্রেরচেহারানেয়স্টেডিয়াম।
- Dec 14, 2025 11:21 IST
WB News LIVE Updates: মেসিকে নিয়ে কলকাতায় তোলপাড়, মুখ্যমন্ত্রীকেই গ্রেফতারের দাবি, বোমা ফাটালেন হিমন্ত বিশ্ব শর্মা
ফুটবলআইকনলিওনেলমেসির কলকাতা সফরকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলাকেকেন্দ্রকরে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার মেসির ‘GOAT Tour 2025’-এর অংশ হিসেবে কলকাতায়আয়োজিত অনুষ্ঠানে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তা রাজ্যের আইনশৃঙ্খলার সম্পূর্ণ ব্যর্থতার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।
- Dec 14, 2025 10:41 IST
WB News LIVE Updates: দূষণের গ্রাসে দিল্লি
দিল্লি–এনসিআর জুড়ে বায়ু দূষণ চরম বিপজ্জনক স্তরে পৌঁছেছে। রাজধানী ও সংলগ্ন এলাকাগুলিতে বায়ুর মান সূচক (AQI) ৪৯৯ পর্যন্ত উঠেছে, যার ফলে গোটা অঞ্চল কার্যত রেড জোনে চলে গিয়েছে। ঘন ধোঁয়াশায় ঢেকে পড়েছে দিল্লি, দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গিয়েছে এবং সাধারণ মানুষ শ্বাসকষ্ট, চোখে জ্বালা ও গলার সমস্যায় ভুগছেন।
- Dec 14, 2025 10:30 IST
WB News LIVE Updates: নকশালবাদ নির্মূলে ডেডলাইন বেঁধে দিলেন শাহ
কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহ শনিবার একঅনুষ্ঠানে ভাষণ দিতেগিয়ে বলেছেন, ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে দেশের সব স্থান থেকে নকশালবাদকেসম্পূর্ণরূপে নির্মূল করা হবে। তিনি উল্লেখ করেন, নকশালবাদের জন্য দেশেরকোনকোনমানুষউপকৃত হননি। শুধুমাত্র শান্তি ও উন্নয়নই এই অঞ্চলের জন্য স্থায়ী সমাধান আনতে পারে।
- Dec 14, 2025 10:10 IST
WB News LIVE Updates: ISIS হামলায় নিহত ২মার্কিন সেনা
সিরিয়ায়ইসলামিক স্টেট (আইএসআইএস) জঙ্গিদের অতর্কিত হামলায় দুই মার্কিন সেনাসহ মোট তিনজন মার্কিননাগরিকনিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ছিলেন একমার্কিনদোভাষী। এই হামলায় আরও তিনজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড ।
- Dec 14, 2025 09:37 IST
WB News LIVE Updates: জাঁকিয়ে শীত রাজ্য জুড়ে
জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে রাজ্য জুড়ে। উত্তরে ঠান্ডা হাওয়ার দাপটে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে। ভোর ও সকালে শীতের কামড় আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার শীতের দাপট বজায় থাকবে জেলা জুড়ে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পশ্চিমবঙ্গ জুড়ে শীত আরও বাড়বে।
- Dec 14, 2025 09:14 IST
WB News LIVE Updates: গুলিতে ঝাঁঝরা ব্রাউন ইউনিভার্সিটি ক্যাম্পাস
কেঁপে উঠল আমেরিকা, গুলিতে ঝাঁঝরা ব্রাউন ইউনিভার্সিটি ক্যাম্পাস, ২ জন নিহত, গুরুতর আহত আরও ৮, হুঙ্কার ট্রাম্পের।
মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটিতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে হঠাৎ এই হামলার ঘটনায় গোটা ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস সম্পূর্ণভাবে লকডাউন করে দেয় এবং শিক্ষার্থী ও কর্মীদের যেখানে আছেন সেখানেই আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us