Adhir Chowdhury: ২৬-এই বাংলায় বিরাট বদল? বিহারের মত গেরুয়া ঝড়ের দাপট? সাফ জানিয়েই দিলেন অধীর

Adhir Chowdhury On Bihar Election Result: বিহার নির্বাচনে স্পষ্ট কংগ্রেসের ভরাডুবি। দলের এই ভরাডুবি নিয়ে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধরী কী বললেন? কোথায় গলদ সেটাও ধরিয়ে দিলেন। বাংলায় ২৬-এই গেরুয়া ঝড়?

Adhir Chowdhury On Bihar Election Result: বিহার নির্বাচনে স্পষ্ট কংগ্রেসের ভরাডুবি। দলের এই ভরাডুবি নিয়ে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধরী কী বললেন? কোথায় গলদ সেটাও ধরিয়ে দিলেন। বাংলায় ২৬-এই গেরুয়া ঝড়?

author-image
Sayan Sarkar
আপডেট করা হয়েছে
New Update
Narendra Modi, Bihar election win, NDA victory, BJP Bengal plan, Adhir Chowdhury reaction, Congress poor performance, Rahul Gandhi, Nitish Kumar, jungle raj debate, Election Commission criticism, West Bengal politics, NCRB crime data, BJP vs TMC, Bengal takeover claim, political commentary India, Bihar results impact

'বিহারের মত বাংলা দখল করার পর্যায়ে এখনই নেই বিজেপি'।

Adhir Chowdhury On Bihar Election Result: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এনডিএ-এর বিশাল জয়ের পর বলেন, “এই জয় পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যের পথপ্রদর্শক হবে। “যেমন গঙ্গা নদী বিহারের মাধ্যমে বাংলায় প্রবাহিত হয়।” পাশাপাশি তিনি বিহারের মত বাংলায় জঙ্গলরাজ উপড়ে ফেলারও ডাক দেন। মোদীর এই মন্তব্যের পরই মুখ খুললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, 'বিহারের মত বাংলা দখল করার পর্যায়ে এখনই নেই বিজেপি'।

Advertisment

আরও পড়ুন-কবে বাংলাদেশে ফিরছেন হাসিনা? বিরাট তথ্য সামনে আসতেই ঘুম উড়ল ইউনূসের

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের ভরাডুবি নিয়ে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধরী বলেন, "বিহারের ফলাফল নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব চুলচেরা বিশ্লেষণ করছে। আমি যেটুকু বলতে পারি ওখানে দলের সংগঠনটা দুর্বল ছিল। রাহুল গান্ধী বিরাট হাওয়া তুলেছিল। কিন্তু সেটাকে ব্যালট বক্স পৌঁছানো পর্যন্ত যে পরিকাঠামো দরকার তা আমাদের ছিল না"।

Advertisment

আরও পড়ুন-Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়!

নীতীশের সাফলের প্রশ্নে অধীর চৌধুরী বলেন, "নীতীশ কুমারের বিরুদ্ধে বিহারের মানুষের মধ্যে কোন ক্ষোভ নেই। ওনার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। উনি পল্টু কমার হতে পারেন কিন্তু উনি দুর্নীতি কুমার নয়"। সেই সঙ্গে আদর্শ নির্বাচনী আচরণবিধি থাকা সত্ত্বেও মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার বিষয়ে কমিশনকে তুলোধোনা করেন অধীর। তিনি বলেন, নির্বাচন কমিশন খোলাখুলি ভাবে সরকারকে মদত করেছে। ভোটে হারজিত আলাদা ব্যাপার। কিন্তু কমিশনের মত সংস্থা এভাবে অসাংবিধানিক কাজ করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

আরও পড়ুন-লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে বাংলা যোগ! উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ডাক্তারি পড়ুয়া

বাংলায় জঙ্গলরাজ শেষের মোদীর ভয়ঙ্কর হুঙ্কার প্রসঙ্গে অধীর বলেন, "NCRB রিপোর্ট বলছে, ভারতে সবচেয়ে বেশি অপরাধ উত্তরপ্রদেশ, তারপর বিহার। বিহারে জঙ্গলরাজের যে যুক্তি খাঁড়া করছে সেটাই শেষ কথা নয়। শুধুমাত্র সেটাই জয়ের মাপকাঠি নয়। বাংলায় সারা বছর জুড়ে সন্ত্রাস হচ্ছে। ধর্ষণ, খুন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই তারা একথা বলতেই পারে। বাংলায় এখনও পর্যন্ত সাম্প্রদায়িক বিভাজন ও জাতপাতের রাজনীতির অস্তিত্ব নেই। সুতরাং বিজেপি মনে করলেই বাংলা দখল করার জায়গায় গেছে বলে আমি মনে করিনা"।

আরও পড়ুন- 'ব্রিটিশের দালাল ছিলেন রামমোহন রায়', বিজেপি মন্ত্রীর মন্তব্যে হুলস্থূল, 'অস্মিতার প্রশ্নে আপস নয়', পালটা সরব TMC

adhir choudhury Nitish Kumar