/indian-express-bangla/media/media_files/2026/01/17/pm-modi-malda-rally-attacks-tmc-flood-erosion-ayushman-bharat-vande-bharat-2026-01-17-17-42-06.jpg)
মালদা এসে রেলের স্টেডিয়ামে মোদী
"বাংলায় সরকার পাল্টালেই তবেই হয়তো মালদার বন্যা ও ভাঙ্গনের স্থায়ী সমাধান হবে । কারণ, একটি ক্যাগ রিপোর্ট বলছে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর অন্তত ৪০ বার মালদার ভাঙ্গনের জন্য টাকা দেওয়া হয়েছে। কিন্তু সেটা ভাগ করেছে ওরাই। আর সংকট বেড়েছে সাধারণ মানুষের। তাই এবারে বিহার জয়ের পর লক্ষ্য পশ্চিমবঙ্গ। তাহলেই দুর্নীতি, অত্যাচার,সন্ত্রাস সব দূর হবে"। শনিবার দুপুর দুটা নাগাদ পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাইপাস রোড সংলগ্ন মাধাইপুর এলাকার মাঠেই পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই তৃণমূলকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিলাসবহুল ভ্রমণের এক নয়া অধ্যায়, পাবেন বিমানের মত পরিষেবা, বন্দে-ভারত স্লিপারের ভাড়া কত?
এদিন তার আগে দুপুর ১টা নাগাদ হেলিকপ্টারে করে মালদা এসে রেলের স্টেডিয়ামে পৌঁছন প্রধানমন্ত্রী । সেখান থেকে মালদা টাউন স্টেশনে এসে হাওড়া - কামাখ্যাগামী একজোড়া স্লিপার বন্ধে ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু । এছাড়াও আমন্ত্রণ পেয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈসাখান চৌধুরী । এদিন মালদা টাউন স্টেশন চত্বরে উপস্থিত বিভিন্ন স্কুলের পড়ুয়াদের সঙ্গেও আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী। পড়ুয়াদের অটোগ্রাফ দেন তিনি। সেখান থেকে দুপুর দেড়টায় বেরিয়ে যান প্রধানমন্ত্রী। এরপর পুরাতন মালদায় মাধাইপুর এলাকার মঞ্চে রেলের আরো একটি কর্মসূচিতে যোগ দিয়ে সেখান থেকেও আরো সাতটি ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই মঞ্চের পাশেই পরিবর্তন সংকল্প যাত্রার সভামঞ্চ করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এদিন এই সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল সরকারকে বিঁধলেন 'নির্মম' বলে। ডাক দিলেন, 'এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন।' সঙ্গে ব্যাখ্যা দিলেন কেন নির্মম বলছেন, তারও। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কথায়, 'আমি চাই, দেশের বাকি অংশের মতো বাংলার গরিবেরাও ৫ লক্ষ টাকার আয়ুষ্মান যোজনা প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পান। এখানে আয়ূষ্মান ভারত যোজনা লাগু হোক। কিন্তু, পশ্চিমবঙ্গ একমাত্র এমন রাজ্য যেখানে ৫ লক্ষ টাকার আয়ুষ্মান যোজনা লাগু হতে দেওয়া হয় নি। বিগত কয়েক বছরে এই যোজনায় দেশের কোটি কোটি গরিব মানুষ নিজেদের বিনামূল্যে চিকিৎসা করিয়েছেন। কিন্তু, তৃণমূল বাংলায় গরিব ভাই-বোনদের আয়ূষ্মান যোজনার লাভ নিতে দেয় না। এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন'।
বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী দ্বিতীয় যুক্তি হিসেবে বলেন, 'কেন্দ্রের বিজেপি সরকার দেশে পিএম সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা এনেছে। লাখ লাখ পরিবার এর লাভ নিয়ে নিজেদের বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট লাগিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার এজন্য হাজার হাজার কোটি টাকা জারি করেছে। অথচ পশ্চিমবঙ্গের কোন পরিবার বিনামূল্যেই বিদ্যুতের সুযোগ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় নি। আপনাদের ঘরে বিদ্যুতের বিলও শূন্য হয়ে যাক। কিন্তু, গরিবের ভাল হয় এমন সব কাজ এখানকার নির্মম তৃণমূল সরকার এগোতে দেয় না'।
“বাংলায় মা-বোনেরা সুরক্ষিত নয়!” বেলডাঙার ঘটনা টেনে রাজ্যকে তীব্র আক্রমণ মোদীর
এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মালদার কথা। মালদার বিভিন্ন সমস্যার জন্য তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এখানে না ফ্যাক্টরি তৈরি হচ্ছে, না কৃষকরা কোনও সুবিধা পাচ্ছেন। মালদা-মুর্শিদাবাদের যুবকদের রুজি-রুটির জন্য অন্যত্র যেতে হচ্ছে। এখানকার আম চাষিদের অবস্থা বেহাল। তৃণমূল সরকার এখানে আমের সঙ্গে জড়িত উদ্যোগ বাড়ানোর জন্য ঠিক করে কাজ করেনি। আমের প্রক্রিয়াকরণ নিয়ে কোনও বড় চিন্তাভাবনা দেখা যায়নি। ঠিক একইভাবে মালদার বন্যা ও ভাঙ্গন পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, অন্তত ৪০ বার এই সরকারকে বন্যা ও ভাঙ্গন ঠেকাতে টাকা দেওয়া হয়েছে। কিন্তু ওরা কোনও স্থায়ী সমাধান করতে পারে নি। সেই টাকা ভাগ করেছে। আর গরিব অসহায় মানুষদের দুর্ভোগে পড়তে হচ্ছে। অন্যদিকে মুর্শিদাবাদের বেলডাঙায় সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নিয়েও সরব হন। অনুপ্রবেশকারী ইস্যুতে বারবার আক্রমণ করেন তৃণমূলকে। এসব অত্যাচার দুর্নীতি দূর করতে বিজেপি সরকারের প্রয়োজন বলেও জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us