Ramnath Goenka Lecture 2025 :জনজীবনে সাহস ও সততার প্রতীক ছিলেন রামনাথ গোয়েঙ্কা: প্রধানমন্ত্রী মোদী

Ramnath Goenka Lecture 2025 : ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা বক্তৃতা প্রদান করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রামনাথ গোয়েঙ্কা ছিলেন ভারতীয় জনজীবনে সাহস ও সততার এক উজ্জ্বল প্রতীক।

Ramnath Goenka Lecture 2025 : ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা বক্তৃতা প্রদান করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রামনাথ গোয়েঙ্কা ছিলেন ভারতীয় জনজীবনে সাহস ও সততার এক উজ্জ্বল প্রতীক।

author-image
Sayan Sarkar
New Update
Narendra Modi speech, Ramnath Goenka Lecture 2025, Bihar election results, women voters Bihar, Congress criticism Modi, maoist ecosystem allegation, MMC remark Modi, Indian democracy, Indian economy growth, Ramnath Goenka legacy, Indian Express lecture series, India emerging model, Emergency 50 years Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা বক্তৃতা দিচ্ছেন।

Ramnath Goenka Lecture 2025 : ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা বক্তৃতা প্রদান করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "রামনাথ গোয়েঙ্কা ছিলেন ভারতীয় জনজীবনে সাহস ও সততার এক উজ্জ্বল প্রতীক।" তিনি বলেছেন, "গোয়েঙ্কা শুধু একজন সংবাদকর্মীই নন, বরং মত প্রকাশের স্বাধীনতা, গণআন্দোলন এবং ভারতীয় গণতন্ত্রকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া এক প্রেরণার উজ্জ্বল নক্ষত্র।" 

Advertisment

আরও পড়ুন-West Bengal News Live Updates: SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

‘ভারত এক উদীয়মান মডেল’—মোদী

এদিন বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন কেবল একটি উদীয়মান বাজার নয়, বরং একটি উদীয়মান উন্নয়ন মডেলে পরিণত হয়েছে। তাঁর কথায়, বর্তমান বিশ্ব ভারতীয় উন্নয়ন মডেলকে ‘‘আশার মডেল’’ হিসেবে বিবেচনা করছে। 

Advertisment

বিহারে রেকর্ড ভোটদান

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "বিহার বিধানসভা নির্বাচনের সাম্প্রতিক ফলাফল গণতন্ত্রের শক্তিকে নতুন করে সামনে এনেছে।" তাঁর দাবি, "এ বছর রাজ্যে ইতিহাসের সর্বোচ্চ ভোট পড়েছে এবং পুরুষ ভোটারদের তুলনায় মহিলা ভোটারের অংশগ্রহণ প্রায় ৯ শতাংশ বেশি হয়েছে।" এটিকে তিনি ‘‘গণতন্ত্রের বড় বিজয়’’ বলে অভিহিত করেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ একটি মিশন

মোদী বলেন, রামনাথ গোয়েঙ্কা দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপকে শুধুমাত্র একটি সংবাদপত্র নয়, বরং একটি 'জাতীয় মিশন' হিসেবে প্রতিষ্ঠিত  করেছিলেন। তিনি ছিলেন একজন প্রাতিষ্ঠানিক নির্মাতা, জাতীয়তাবাদী এবং সাহসী মিডিয়া উদ্যোক্তা। এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, "রামনাথ গোয়েঙ্কাজি সাহসিকতার সঙ্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তাঁর একটি সম্পাদকীয়তে তিনি লিখেছিলেন যে ব্রিটিশদের আদর্শ অনুসরণ করার চেয়ে তিনি তাঁর সংবাদপত্র বন্ধ করে দেওয়াই ভালো। 

আরও পড়ুন-West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি?

‘অগ্রগতির জন্য অস্থির ভারত’

প্রধানমন্ত্রী বলেন, আজকের ভারতও উন্নতির জন্য নতুন এক উদ্যমে এগিয়ে চলেছে। ভারতের এই অগ্রগতির আকাঙ্খাই দেশকে  আত্মনির্ভরতার পথে আরও দৃঢ় করেছে"।

বক্তৃতায় প্রধানমন্ত্রী কংগ্রেসের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী মোদী।  তিনি অভিযোগ করেন, গত পাঁচ দশক ধরে মাওবাদী কার্যকলাপ দেশজুড়ে বিস্তৃত থাকলেও কংগ্রেস সেই শক্তিগুলোকেই লালন করেছে যারা ভারতের সংবিধানে বিশ্বাস করে না। তাঁর কথায়, “কংগ্রেস বড় বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে শহুরে নকশালবাদকে প্রতিষ্ঠা করেছে। যে শহুরে নকশাল-মাওবাদী বাস্তুতন্ত্র একসময় কংগ্রেসের ভেতরে শিকড় গেড়েছিল, তা আজ ‘মুসলিম লীগ মাওবাদী কংগ্রেস (MMC)’—এ রূপান্তরিত হয়েছে। নিজেদের রাজনৈতিক লাভের জন্য তারা জাতীয় স্বার্থকে ত্যাগ করেছে।” 

অর্থনীতি প্রসঙ্গে মোদী দাবি করেন, ভারতের জিডিপি বিশ্বব্যাপী অস্থিতিশীলতা সত্ত্বেও প্রায় ৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, “ভারত শুধু একটি উদীয়মান বাজার নয়, বরং একটি উদীয়মান উন্নয়ন মডেল।” সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দেওয়ার দাবি করে তিনি জানান, ১২ কোটি শৌচাগার নির্মাণ দেশের লাখো মানুষের জীবনে মর্যাদা ফিরিয়ে দিয়েছে। মোদী আরও বলেন, "আমরা নির্বাচনে জয়ী হই কারণ আমরা ২৪/৭ উন্নয়ন ও কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ"। 

আরও পড়ুন- South 24 Parganas News:দলীয় অভিমান না রাজনৈতিক কৌশল? ডাকাবুকো BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা!  

modi