/indian-express-bangla/media/media_files/2025/11/08/modi-slams-rahul-gandhi-bihar-election-2025-water-dive-remark-2025-11-08-18-47-19.jpg)
কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী?
আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই আবহে শনিবার নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা, অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রের মতুয়া অধ্যুষিত তাহেরপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। নাগরিকত্ব ও ধর্মীয় পরিচয়ের স্বীকৃতি এই দীর্ঘদিনের দাবিতে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন লক্ষাধিক মতুয়া ভোটার।
তথ্য অনুযায়ী, ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকা বা ‘নো ম্যাপিং’-এর সংখ্যা নদিয়ায় প্রায় ২ লক্ষ ৭০ হাজার। এর মধ্যে উত্তর সাংগঠনিক জেলায় প্রায় ৫২ হাজার এবং দক্ষিণ সাংগঠনিক জেলায় প্রায় ২ লক্ষ ১৮ হাজার ভোটারের নাম রয়েছে। দক্ষিণ নদিয়া মতুয়া অধ্যুষিত হলেও কৃষ্ণনগর উত্তর লোকসভা কেন্দ্র মুসলিম অধ্যুষিত। ফলে রানাঘাট লোকসভা কেন্দ্রের মতুয়া অধ্যুষিত এলাকায় SIR ইস্যুতে বিজেপি কিছুটা চাপের মুখে পড়েছে বলেই রাজনৈতিক মহলের মত।
বিজেপি নেতৃত্ব দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, SIR প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ যাবে, তাঁরা নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর মাধ্যমে আবেদন করে ফের ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। তবে সুপ্রিম কোর্টের নাগরিকত্ব সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা যাবে না এই পর্যবেক্ষণের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিধানসভা ভোটের আগে অল্প সময়ের মধ্যে শুনানির মাধ্যমে কীভাবে CAA প্রক্রিয়া সম্পন্ন হবে, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্বাভাবিকভাবেই SIR ও নাগরিকত্ব আইন এই দুই বিষয়কে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তর্জা তুঙ্গে। এই প্রসঙ্গে তৃণমূলের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সর্বভারতীয় সভাপতি প্রমথ বোস বলেন, “ওপার বাংলা থেকে আসা মতুয়ারা এই পরিস্থিতিতে আতঙ্কিত। এমনকি বিজেপি নেতারাও বিষয়টি বুঝতে পারছেন। তাই ড্যামেজ কন্ট্রোল করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাহেরপুরে আনা হচ্ছে।”
অন্যদিকে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি নেতা ও বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বলেন, “কোনও বৈধ হিন্দু ভোটারের নাম বাদ যাবে না। যা হয়েছে, তা ট্রেলার মাত্র পিকচার এখনও বাকি। প্রধানমন্ত্রী আসছেন, সেদিকেই আমরা সবাই তাকিয়ে আছি।”
আরও পড়ুন- নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দু-বিদ্বেষ, মেরে পুড়িয়ে দেওয়া হল হিন্দু যুবকের দেহ
আরও পড়ুন- Sourav Ganguly: ‘চিটিংবাজ’ মন্তব্যে রেগে আগুন দাদা! মেসি ভক্তের বিরুদ্ধে এফআইআর সৌরভ গঙ্গোপাধ্যায়ের
আরও পড়ুন- Deucha Pachami: শিল্প সম্মেলনের আগে বরাত বাতিল, দেওচা–পাঁচামি নিয়ে ভাঁওতাবাজির অভিযোগ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us