West Bengal News Updates:‘আগামী ১৫ দিনের মধ্যে ২০ লক্ষ মানুষের মাথার ছাদ নিশ্চিত করবে রাজ্য’, বড় ঘোষণা অভিষেকের

West Bengal News Updates: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি জগতের গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট পড়ুন এখানে।

West Bengal News Updates: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি জগতের গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট পড়ুন এখানে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Abhishek Banerjee, Budget 2026 Reaction, MGNREGA Bengal Funds, Awas Yojana Deprivation, Quit Politics Challenge, TMC vs BJP,Union Budget 2026, Budget 2026, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাজেট ২০২৬, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, বাংলার বঞ্চনা, শ্বেতপত্র, রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট

Kolkata News Updates:আবাসের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগের মাঝেই এবার বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার নদিয়ার চাপড়ায় এক জনসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানালেন, আগামী ১৫ দিনের মধ্যেই রাজ্যের ২০ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাসের টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার।

Advertisment

লোকসভা ভোটের আগে আবাসের টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ ছিল গ্রাম বাংলায়। রাজ্য সরকার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, কেন্দ্র টাকা না দিলে রাজ্যই নিজের কোষাগার থেকে গরিব মানুষের ঘর করে দেবে। এদিন চাপড়ার সভা থেকে সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের কথাই শোনা গেল অভিষেকের গলায়। তিনি বলেন, "আগামী ১৫ দিনের মধ্যে বাংলার ২০ লক্ষ মানুষকে মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। আবাসের টাকা সরাসরি সাধারণ মানুষের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে যাবে।"

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে অভিষেকের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে তৃণমূল যে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিতে চাইছে, চাপড়ার সভা থেকে সেটাই আরও একবার স্পষ্ট করে দিলেন অভিষেক।

আরও পড়ুন- Yusuf Pathan: ‘আমি তো এখানেই ছিলাম’, অবশেষে বেলডাঙায় নিহত শ্রমিকের বাড়িতে গিয়ে দাবি সাংসদ ইউসুফের

 এদিকে, মালদার পর সিঙ্গুরে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার জনগণের উদ্দেশে তিনি তাঁর ভাষণ শুরু করেন। তিনি বলেন, “সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। সিঙ্গুরের মানুষের উৎসাহ দেখে আমি অভিভূত।” প্রধানমন্ত্রী আরও যোগ করেন, “আজ সকালে কামাখ্যার পবিত্র ভূমিতে ছিলাম, আর এখন বাবা মহাদেবের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছি। বাংলায় এবার আসল পরিবর্তন চাই। সকলের এটাই আশা। জঙ্গলরাজের বদল চাইছে বাংলার মানুষ।”

মোদী বিহারের উদাহরণ টেনে বলেন, “বিহারে জঙ্গলরাজের অবসান হয়েছে। এবার পালা পশ্চিমবঙ্গের। টিএমসির মহা জঙ্গলরাজ বিদায় করতে রাজ্যের মানুষ তৈরি। ‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’-স্লোগানে সিঙ্গুর মাতালেন প্রধানমন্ত্রী।”

আরও পড়ুন-Abhishek Banerjee: ‘দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করব না’, মোদীর ‘পালটানো দরকার’ স্লোগানে বারুদ ঠাসলেন অভিষেক

সভায় প্রধানমন্ত্রী বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের উল্লেখও করেন। তিনি বলেন, “বাংলার মাটি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। বিজেপি সেই চিন্তা-ভাবনাকে দেশের প্রতি কোণে পৌঁছে দেওয়ার কাজ করছে। বাংলার দুর্গাপুজো ইউনেস্কো কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে আমাদের সরকারের উদ্যোগে। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়াও বিজেপি সরকারের কাজ।”

শিল্প ও কৃষির প্রসঙ্গেও মোদী বলেন, “বাংলার কৃষকরা বিশ্বব্যাপী স্বীকৃতি পাবে এটাই আমার স্বপ্ন। বাংলায় হারিয়ে যাওয়া পাটশিল্প, ধনিয়াখালির তাঁতশিল্প এবং হুগলির আলু-পিয়াজ রপ্তানির ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে বিজেপি সরকার। বাংলার আইন শৃঙ্খলার অবনতির কথা তুলে মোদী বলেন, বাংলায় শিল্প ও বিনিয়োগ তখনই আসবে যখন এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বর্তমানে দাঙ্গাকারী ও মাফিয়ারা এই ভূমিকে নিজেদের পূণ্যভূমি হিসেবে ব্যবহার করছে। দেশের সুরক্ষা ও নিরাপত্তা নিয়েও তৃণমূল সরকার দায়িত্বে উদাসীন।”

আরও পড়ুন-Pm Modi Singur Rally: ‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’, সিঙ্গুরে দাঁড়িয়ে ‘মহা জঙ্গলরাজ’ খতমের ডাক মোদীর

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, “বাংলার যুবসমাজ সুশিক্ষা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। মোদীর মুখে এদিন উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ। পাশাপাশি চাকরি দুর্নীতি ইস্যুতেও তৃণমূলকে কোনঠাসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিজেপির সরকার ক্ষমতায় এলে বাংলায় শিল্প এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে, কিন্তু তার জন্য দরকার আইনের শাসন ও স্বচ্ছ্ব প্রশাসন।”

অনুপ্রবেশ ইস্যুতে মোদী সরাসরি মমতা সরকারকে নিশানা করেন। তিনি বলেন, “অনুপ্রবেশকারীরাই তৃণমূলের আসল ভোটব্যাঙ্ক। বারবার জমির জন্য ফেন্সিং সংক্রান্ত আবেদন জানানো হলেও তৃণমূল সরকার জমি দেয়নি।”

শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ত্রুটিও তুলে ধরেন মোদী। তিনি বলেন, “পিএমশ্রী স্কুলের আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে বাংলার শিশুদের বঞ্চিত করছে তৃণমূল সরকার। বাংলার গরীব মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত।” মোদী এদিনের সভা থেকে জোর দিয়ে বলেন, “বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলার প্রতিটি জেলার মানুষের জীবনযাত্রা উন্নত হবে। শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই উন্নয়ন হবে। বাংলার মানুষ এবার প্রকৃত পরিবর্তন চাইছে।”

  • Jan 18, 2026 17:58 IST

    WB News Live Updates: বেলডাঙায় গ্রেফতার ২৯

    বেলডাঙায় অশান্তির ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ধৃতদের কোর্টে পাঠায় পুলিশ। ৯ জনকে আদালত ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বাকি ২০ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ১৮৯(২), ১৮৯-(৪) ১২৬-(২),  ১১৫-(২), ১১৭-(২), ২২১, ২২১-(১),  ১০৯ ভিএনএস অ্যাক্ট সহ বিভিন্ন ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।



  • Jan 18, 2026 15:53 IST

    PM Modi Singur Rally LIVE Updates: 'পালটানো দরকার, চাই বিজেপি সরকার'-স্লোগানে সিঙ্গুর মাতালেন প্রধানমন্ত্রী মোদী

    'জয় শ্রী রামকৃষ্ণদেব, জয় মা সারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম'! সিঙ্গুরে মানুষের উৎসাহ পরিবর্তনেরই আভাস দিচ্ছে'। উল্লেখ প্রধানমন্ত্রী মোদীর। তিনি বলেন, "আজ সকালে কামাখ্যার পূণ্যভূমিতে ছিলাম, আর এখন বাবা মহাদেবের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছি। আসল পরিবর্তন চাই। সকলের এটাই আশা। জঙ্গল রাজের বদল চাইছে বাংলার মানুষ। বিহারে জঙ্গল রাজের অবসান হয়েছে এবার পালা পশ্চিমবঙ্গের। টিএমসির মহা জঙ্গলরাজ বিদায় করতে রাজ্যের মানুষ তৈরি। 'পালটানো দরকার, চাই বিজেপি সরকার'-স্লোগানে সিঙ্গুর মাতালেন প্রধানমন্ত্রী মোদী"।  বন্দে মা তরমের ১৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে আমি সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে। হুগলির সঙ্গে বন্দে-মা-তরমের সম্পর্ক অনেক গভীরে, উল্লেখ প্রধানমন্ত্রীর। 



  • Jan 18, 2026 15:45 IST

    PM Modi Singur Rally LIVE Updates: "শিল্পায়নের বার্তা দিতে আজ মোদী এসেছেন": শমীক ভট্টাচার্য্য

    'দেশবাসীর আস্থার প্রতীক মোদী', উল্লেখ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। "শিল্পায়নের বার্তা দিতে আজ মোদী এসেছেন", উল্লেখ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য। 



  • Jan 18, 2026 15:34 IST

    PM Modi Singur Rally LIVE Updates: শুভেন্দু থেকে শমীক সকলেই হাজির মোদীর সভায়

    জনসভায় রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার  সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব। 



  • Jan 18, 2026 15:32 IST

    PM Modi Singur Rally LIVE Updates: রেল সংযোগ দ্রুত সম্প্রসারণের বার্তা মোদীর

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার পশ্চিমবঙ্গে নতুন তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন এবং রাজ্যে রেল সংযোগ দ্রুত সম্প্রসারণের দিকে নজর দেন। তিনি বলেন, “গতকাল দেশের  প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পশ্চিমবঙ্গ থেকে যাত্রা শুরু করেছে। পাশাপাশি রাজ্যে প্রায় ছ’টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। আজ আরও তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করা হলো। এর মধ্যে একটি ট্রেন আমার সাংসদীয় এলাকা কাশী (বারাণসি) ও পশ্চিমবঙ্গের সংযোগকে আরও শক্তিশালী করবে।”



  • Jan 18, 2026 15:24 IST

    PM Modi Singur Rally LIVE Updates: 'গতকাল আধা ডজন, আজ আরও তিন অমৃত ভারত ট্রেনের সূচনা':মোদী

    মোদীর হাত ধরে তিন নতুন অমৃত ভারত ট্রেনের সূচনা, জয়রামবাটি-ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন করে ভাষণ রাখছেন প্রধানমন্ত্রী মোদী। 



  • Jan 18, 2026 15:16 IST

    PM Modi Singur Rally LIVE Updates: প্রধানমন্ত্রী মোদী সিঙ্গুরে ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন।



  • Jan 18, 2026 15:09 IST

    PM Modi Singur Rally LIVE Updates: সিঙ্গুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    সিঙ্গুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি প্রায় ৮৩০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে পরিকাঠামো ও উন্নয়ন জোরদার করার বার্তা দেওয়া হবে।



  • Jan 18, 2026 15:07 IST

    PM Modi Singur Rally LIVE Updates: অল্প কিছু সময়ের মধ্যেই সিঙ্গুরে ভাষণ প্রধানমন্ত্রী মোদীর

    রবিবার বিশেষ ভারতীয় বায়ুসেনার বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন রাহুল সিনহা। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সোজা সিঙ্গুরের উদ্দেশে রওনা দেন, যেখানে অল্পক্ষণের মধ্যেই তিনি এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।



  • Jan 18, 2026 15:00 IST

    PM Modi Singur Rally LIVE Updates: সিঙ্গুরে মোদীর জনসভার আগে বিশেষ বার্তা বঙ্গ বিজেপির

    সিঙ্গুরের মাটিতেই গড়ে উঠবে শিল্প, বাংলার যুবকরা বাংলাতেই কাজ পাবে। মহিলারা ফিরে পাবে সম্মান। তাই সিঙ্গুর সানাপাড়া টাটার মাঠে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পরিবর্তন সংকল্প সভা জুড়ে একটাই আওয়াজ পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার! এক্স হ্যান্ডেলে বার্তা বঙ্গ বিজেপির। 



  • Jan 18, 2026 14:58 IST

    PM Modi Singur Rally LIVE Updates: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রাক্কালে সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রাক্কালে সিঙ্গুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সেখানে অল্প কিছুক্ষণের মধ্যেই একটি বৃহৎ জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফর ও জনসভাকে ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জনসভায় কেন্দ্রের উন্নয়নমূলক কর্মসূচি ও রাজ্য রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বক্তব্য রাখতে পারেন বলে মনে করা হচ্ছে।



  • Jan 18, 2026 14:56 IST

    PM Modi Singur Rally LIVE Updates: আজ সিঙ্গুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা

    আজ সিঙ্গুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের পর সিঙ্গুরে এক জনসভায় ভাষণ দেবেন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি সূত্রে জানা গেছে, সিঙ্গুর সফরে এসে প্রধানমন্ত্রী প্রায় ৮৩০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পাশাপাশি একাধিক রেল প্রকল্পের সূচনা করবেন তিনি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, দুপুর ৩টা ৩০ মিনিটে প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস পর্ব শেষ হওয়ার পর সিঙ্গুরে একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভা থেকে কী বার্তা দেন প্রধানমন্ত্রী? গোটা রাজ্যের নজর এখন সেদিকেই। 



  • Jan 18, 2026 14:48 IST

    PM Modi Singur Rally LIVE Updates: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আগে রবিবার সিঙ্গুরে পৌঁছালেন রাজ্যপাল

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুরে নির্ধারিত জনসভার আগে রবিবার হুগলিতে পৌঁছালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। মালদহ থেকে ইন্টারসিটি এক্সপ্রেসে যাত্রা করে তিনি সকালে ব্যান্ডেল রেলস্টেশনে পৌঁছান। প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে প্রস্তুতির অংশ হিসেবেই রাজ্যপালের এই সফর বলে জানা গিয়েছে।



  • Jan 18, 2026 14:43 IST

    PM Modi Singur Rally LIVE Updates: 'তৃণমূল যা দেয় তার চেয়েও বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন বাংলার মহিলারা', বিরাট গ্যারান্টি বিজেপির

    দিদিমণি এসআইআর নিয়ে ভীত। SIR -এ হুগলি লোকসভা কেন্দ্রে বাদ ১ লক্ষ ২৬ হাজার নাম। ইডি-আইপ্যাক হানা নিয়ে মমতাকে খোঁচা।  তৃণমূল যত ভোটে জিতেছে তার চেয়ে বেশি নাম বাদ গিয়েছে উল্লেখ বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। রাজা রাম মোহন রায়কে নিয়ে অভিষেকের মন্তব্যের কড়া সমালোচনা। শুধু সিঙ্গুর নয়, রাজ্য ছেড়েছে সাত হাজার শিল্প অভিযোগ সুকান্ত মজুমদারের। 



  • Jan 18, 2026 14:11 IST

    West Bengal News LIVE Updates: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি গ্রেফতার

    রঘুনাথগঞ্জে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জয়রামপুর বাঁধ সংলগ্ন এলাকা থেকে ওই দু’জনকে আটক করা হয়। ধৃতদের নাম বাবু শেখ ও সুমন শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেরই বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলায়।

    স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় জয়রামপুর বাঁধের কাছে দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। তবে প্রাথমিক জেরায় তারা কোনও বৈধ পরিচয়পত্র বা নথি দেখাতে না পারায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

    থানায় জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা স্বীকার করে যে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। তারা কী উদ্দেশ্যে এই এলাকায় এসেছিল, কে বা কারা তাদের সীমান্ত পার হতে সাহায্য করেছে এবং কতদিন ধরে তারা ভারতে রয়েছে—এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

    রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার বাবু শেখ ও সুমন শেখকে বিশেষ আদালতে পেশ করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

    এই ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।



  • Jan 18, 2026 13:17 IST

    PM Modi Singur Rally LIVE Updates: দুপুর ২.১০ মিনিটে কলকাতা বিমান বন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান

    আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। দুপুর ২.১০ মিনিটে কলকাতা বিমান বন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে তিনটি মিগ ১৭ কপ্টারে করে মোদী সিঙ্গুরে পৌঁছাবেন। 



  • Jan 18, 2026 13:14 IST

    PM Modi Singur Rally LIVE Updates: ‘টাটাদের সিঙ্গুরে ফিরিয়ে আনা হবে’, ভোটের আগে বিজেপির বড় প্রতিশ্রুতি

    বিজেপির তরফে আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ক্ষমতায় এলে ‘টাটাদের সিঙ্গুরে ফিরিয়ে আনা হবে’। রাজ্য বিজেপি নেতৃত্বের আশা, সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী বৃহৎ বিনিয়োগ টানতে একটি বিস্তৃত শিল্প-ভাবনা তুলে ধরবেন ।



  • Jan 18, 2026 12:37 IST

    West Bengal News LIVE Updates: দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর বিমানে বোমা হামলার হুমকি, লখনউতে জরুরি অবতরণ

    দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে বোমা হামলার হুমকিকে ঘিরে চরম আতঙ্ক ছড়াল। ১৮ জানুয়ারি  দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেয় ইন্ডিগোর ফ্লাইট ৬ই৬৬৫০-এ বোম থাকার হুমকির খবর আসে। এর জেরে মাঝপথেই বিমানটিকে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

    লখনউ বিমানবন্দরে অবতরণের পরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিমানটিকে ঘিরে ফেলে সিআইএসএফ ও বিমানবন্দর নিরাপত্তা বাহিনী। বোম স্কোয়াডকে ডেকে এনে বিমানটি তল্লাশি শুরু হয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একে একে সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং স্ক্যানিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

    ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। নিরাপত্তা সংস্থাগুলি পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং হুমকির উৎস ও সত্যতা যাচাইয়ের কাজ চলছে।



  • Jan 18, 2026 10:51 IST

    West Bengal News LIVE Updates: মাতলা নদীতে তলিয়ে গেলেন সুন্দরবনে ঘুরতে আসা পর্যটক

    মাতলা নদীতে তলিয়ে গেলেন সুন্দরবনে ঘুরতে আসা এক পর্যটক। গড়িয়া থেকে ২২ জনের একটি পর্যটক দল তারা সুন্দরবন বেড়াতে এসেছিলেন।  গত ১৬ তারিখ । গতকাল রাতে মাতলা নদীতে রাত্রি কাটানোর সময় হঠাৎই পা পিছলে পড়ে যান নদীতে, রাতভর খোঁজাখুঁজির পরেও তার কোন খোঁজ মেলেনি অবশেষে, সকালে কুলতলী থানায় আসেন সঙ্গীরা। ঘটনা তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ। 



  • Jan 18, 2026 10:41 IST

    PM Modi Singur Rally LIVE Updates: "আমাদের সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নযাত্রায় গতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ"-এক্স হ্যান্ডেলে পোস্ট মোদীর



  • Jan 18, 2026 10:15 IST

    PM Modi Singur Rally LIVE Updates: প্রধানমন্ত্রী মোদীর সিঙ্গুর সভার আগে ভোটের রাজনীতিতে তৎপরতা বাড়াল বিজেপি

    প্রধানমন্ত্রী মোদীর সিঙ্গুর সভার আগে ভোটের রাজনীতিতে তৎপরতা বাড়াল বিজেপি। বঙ্গ বিজেপি  রবিবার দেশের সর্বোচ্চ নেতৃত্বের সফরের আগে রাজ্যে “পরিবর্তন” আনার ডাক দিয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মানুষের জীবনমান উন্নয়ন ও সুষ্ঠু প্রশাসনের জন্য পরিবর্তনের প্রয়োজন রয়েছে। বিজেপি কর্মীরা সিঙ্গুরে প্রধানমন্ত্রী মোদীর জনসভাকে রাজনৈতিক বার্তা প্রচারের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছেন।



  • Jan 18, 2026 10:13 IST

    PM Modi Singur Rally LIVE Updates: “এবার বাংলায় আসল পরিবর্তন আসতে চলেছে": সুকান্ত মজুমদার

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুর সফরের আগেই কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, “এবার বাংলায় আসল পরিবর্তন আসতে চলেছে"।  তিনি আরও জানান, সিঙ্গুরে প্রধানমন্ত্রী মোদীর সভা হবে রাজ্যের উন্নয়ন ও মানুষের কল্যাণের বার্তা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। সুকান্ত মজুমদারের এই মন্তব্যকে রাজনীতিবিদরা আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক-প্রচার হিসেবেই দেখছেন। 



  • Jan 18, 2026 10:10 IST

    PM Modi Singur Rally LIVE Updates: বাংলা পাবে আরও তিন অমৃত ভারত এক্সপ্রেস

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিঙ্গুরে একটি বড় জনসভায় ভাষণ দেবেন। রাজ্যে নির্বাচনের আগে দু’দিনের সফরের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। এই সফরে প্রধানমন্ত্রী প্রায় ৮৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। X’-এ পোস্ট করা মন্তব্যে  প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন, “আমাদের সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের  যাত্রাকে আরও ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সিঙ্গুরে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।”

    প্রধানমন্ত্রী জানান, এসব প্রকল্পের মধ্যে রয়েছে বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট (IWT) টার্মিনাল ও রোড ওভারব্রিজ নির্মাণ, কলকাতায় ইলেকট্রিক ক্যাটামারান উদ্বোধন, জয়রামবাটি থেকে ময়নাপুরের নতুন রেললাইন উদ্বোধন এবং প্রধানমন্ত্রী আরও তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন আজ। 



  • Jan 18, 2026 10:04 IST

    PM Modi Singur Rally LIVE Updates: সিঙ্গুর থেকে ৮৩০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস

    রবিবার, সিঙ্গুরে ৮৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি তিনি এদিন একটি জনসভায়ও ভাষণ দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করবেন। বিজেপি আজকের এই  সমাবেশকে "পরিবর্তন সংকল্প সমাবেশ" বলে উল্লেখ করেছে। 



  • Jan 18, 2026 10:02 IST

    PM Modi Singur Rally LIVE Updates: মমতার বিরুদ্ধে লড়াইয়ে এবার 'স্ট্র্যাটেজি বদল' বঙ্গ বিজেপির?

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে চলেছে। রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, সিঙ্গুরের মাটি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের ‘ব্যর্থ শিল্পনীতি’র বিরুদ্ধে আক্রমণ শানাবেন প্রধানমন্ত্রী।



  • Jan 18, 2026 10:01 IST

    PM Modi Singur Rally LIVE Updates: দু’দশক পর ফের সিঙ্গুরকে ঘিরেই ঘুরে দাঁড়াতে মরিয়া বিজেপি

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ফের বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এল সিঙ্গুর ইস্যু। এক সময় যে সিঙ্গুর আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের মঞ্চ হয়ে উঠেছিল, সেই একই সিঙ্গুরকে হাতিয়ার করেই এবার তৃণমূল সুপ্রিমোকে কোণঠাসা করতে চাইছে বঙ্গ  বিজেপি। 'শিল্পায়নের প্রতীক' হিসেবে সিঙ্গুরকে তুলে ধরে বিজেপির দাবি, ক্ষমতায় এলে বিজেপি টাটাকে আবার সিঙ্গুরে ফিরিয়ে আনবে। এই আবহেই ১৮ জানুয়ারি রবিবার  সিঙ্গুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



  • Jan 18, 2026 10:00 IST

    PM Modi Singur Rally LIVE Updates: প্রধানমন্ত্রীর সভা ঘিরে সিঙ্গুরে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার

    প্রধানমন্ত্রীর সভা ঘিরে সিঙ্গুরে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রায় পঞ্চাশ হাজার মানুষের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। ন্যাশনাল এক্সপ্রেসওয়ের পাশেই এই জনসভা অনুষ্ঠিত হবে এবং প্রশাসন সভার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর। জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর ২টো ৫০ মিনিটে সিঙ্গুরে পৌঁছাবেন। বিকেল ৩টা থেকে শুরু হয়ে সরকারি অনুষ্ঠান। চলবে প্রায় ৩০ মিনিট। এরপর বিকেল ৩.৪৫ থেকে ৪.৩০ পর্যন্ত জনসভা অনুষ্ঠিত হবে। 



tmc bjp singur Mamata-Modi Singur Movement PM Modi Singur Rally 2026