/indian-express-bangla/media/media_files/2026/03/02/pm-modi-talks-netanyahu-uae-president-middle-east-crisis-iran-israel-attack-2026-03-02-10-40-32.jpg)
মধ্যপ্রাচ্যে তুঙ্গে অস্থিরতা, ত্রাতার ভূমিকায় মোদী
PM Modi: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইরানে মার্কিন ইজরায়েল যৌথ হামলার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত যুদ্ধবিরতি, সাধারণ নাগরিকদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে তিনি একাধিক দেশের নেতৃত্বের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন-নজরে ভবানীপুর, মমতার খাসতালুকে কত নাম বাদ চূড়ান্ত ভোটার তালিকায়? বিস্ফোরক তথ্য সামনে আনল কমিশন
এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদী ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু–এর সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। কথোপকথনে তিনি অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। পরে এক্স–এ তিনি এক পোস্টে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ভারত হিংসার অবসান ও দ্রুত শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন-খামেনিকে কীভাবে হত্যা করা হয়েছিল? মার্কিন-ইজরায়েলর পুরো পরিকল্পনা জানলে গায়ে কাঁটা দেবে
একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান–এর সঙ্গেও কথা বলেন। তিনি সংযুক্ত আরব আমিরশাহীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সমবেদনা প্রকাশ করেন। এই কঠিন সময়ে ভারত আমিরশাহীর পাশে রয়েছে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী এবং সেখানে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
Spoke with President of the UAE, my brother Sheikh Mohamed bin Zayed Al Nahyan. Strongly condemned the attacks on the UAE and condoled the loss of lives in these attacks. India stands in solidarity with the UAE in these difficult times.
— Narendra Modi (@narendramodi) March 1, 2026
Thanked him for taking care of the Indian…
অন্যদিকে, ইরানে হামলার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানকে লক্ষ্য করার পর তেহরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীসহ আরও কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুর খবরও সামনে আসে।
আরও পড়ুন- গ্র্যান্ড ফিনালে-তে জয় পেতে মরিয়া বিজেপি, পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলে সরকার বদলের 'ঢাকে পড়ল কাঠি’
এই হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইজরায়েল এবং কয়েকটি উপসাগরীয় দেশের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা গেছে। ফলে উপসাগরীয় অঞ্চলে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। এই সংবেদনশীল সময়ে ভারত ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়ে শান্তি, সংলাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে জোরালো বার্তা দিয়েছে।
আরও পড়ুন- ভোটের খেলা শুরু রাজ্যে, কবে ব্রিগেডে মোদীর সভা? জানিয়ে দল বিজেপি, আজই রাজ্যে শাহ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us