'পালটানো দরকার, চাই বিজেপি সরকার', স্লোগান তুলে তৃণমূলকে বিঁধে 'আসল' পরিবর্তনের ডাক, গর্জে উঠলেন মোদী

'বাংলা এক মাত্র রাজ্য যেখানে আয়ুষ্মান ভারত যোজনা কার্যকর করতে দেয়নি তৃণমূল সরকার। এই নির্দয় সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে'। বিহার জয়ের পর এবার লক্ষ্য বাংলা, ফের একবার মালদার সভা থেকে বোঝালেন মোদী।

'বাংলা এক মাত্র রাজ্য যেখানে আয়ুষ্মান ভারত যোজনা কার্যকর করতে দেয়নি তৃণমূল সরকার। এই নির্দয় সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে'। বিহার জয়ের পর এবার লক্ষ্য বাংলা, ফের একবার মালদার সভা থেকে বোঝালেন মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
বন্দে ভারত স্লিপার ট্রেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মালদা টাউন স্টেশন, বন্দে ভারত উদ্বোধন, মোদীর বাংলা ভাষণ, পশ্চিমবঙ্গ রাজনীতি, বিজেপি বনাম তৃণমূল, মেক ইন ইন্ডিয়া রেল, Howrah Guwahati Vande Bharat Sleeper, Bengal political rally Modi

'আসল' পরিবর্তনের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী মোদী

মালদা টাউন স্টেশনে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করে আবেগঘন বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  প্রধানমন্ত্রী বলেন, “আগে শুধু ছবিতে বিদেশের ট্রেন দেখে ভাবতাম, এমন ট্রেন কি ভারতে হবে না? আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে।” তাঁর মতে, ভারতীয় রেলের এই আমূল পরিবর্তন শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়ন নয়, বরং প্রতিটি ভারতবাসীর আত্মসম্মান ও সক্ষমতার প্রতীক।

Advertisment

প্রধানমন্ত্রী বলেন, আজ দেশের জন্য এক ঐতিহাসিক দিন। ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হল আরও একটি সোনালি অধ্যায়। পশ্চিমবঙ্গের মালদা টাউন স্টেশন থেকেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু হল, যা ‘মেক ইন ইন্ডিয়া’-র শক্তিশালী উদাহরণ। এই ট্রেন চালু হওয়ায় পূর্ব ভারত, বিশেষ করে বাংলা ও উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে গেল বলে মন্তব্য করেন তিনি।

এর পাশাপাশি মালদার জনসভা থেকে বাংলায় বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। ‘জয় মা কালী’, ‘জয় মা মনস্কামনা’ ধ্বনির মাধ্যমে সভা শুরু করে তিনি বলেন, 'মালদার এই পবিত্র ভূমিকে প্রণাম'। 'মা কালীর ভূমি মালদা আজ মা কামাখ্যার সঙ্গে যুক্ত হল বন্দে  ভারত স্লিপার ট্রেনের মাধ্যমে', এ কথাও বিশেষভাবে উল্লেখ করেন মোদী। মালদার মানুষের ভালবাসা ও আশীর্বাদে তিনি আপ্লুত বলে জানান প্রধানমন্ত্রী।

রেল প্রকল্পের উদ্বোধন

দুই দিনের বাংলা সফরে এসে একাধিক রেল প্রকল্পের উদ্বোধনের কথা উল্লেখ করেন মোদী। শনিবার মালদায় বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনার পাশাপাশি জনসভা করেন তিনি। রবিবার, ১৮ জানুয়ারি সিঙ্গুরে তাঁর প্রাক-নির্বাচনী র‍্যালি রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, '২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্র সরকার নিরলসভাবে কাজ করছে এবং সেই উন্নয়নের সূচনা পূর্ব ভারত থেকেই হবে'। রাজনৈতিক বক্তব্যে প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের বিকাশ অত্যন্ত জরুরি। বাংলার চারদিকে বিজেপির সুশাসনের সরকার এসেছে। এবার বাংলাতেও সুশাসনের প্রয়োজন।” ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ এই স্লোগানে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি।

West Bengal News Live: ইতিহাস গড়ল মালদা! দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর হাত ধরে

মহারাষ্ট্র পুর নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের প্রসঙ্গ টেনে মোদী বলেন, দেশের মানুষ বিজেপির উন্নয়ন ও সুশাসনের মডেলের উপর আস্থা রেখেছে। মহারাষ্ট্রের পাশাপাশি তিরুবনন্তপুরমে বিজেপির মেয়র নির্বাচিত হওয়ার উদাহরণ তুলে ধরে তিনি দাবি করেন, যেখানে একসময় বিজেপির জয় অসম্ভব বলে মনে করা হত, সেখানেও আজ বিপুল সমর্থন মিলছে। এবার বাংলার মানুষও বিজেপিকে বিপুল ভোটে জেতাবে বলে আশা ব্যাক্ত করেন প্রধানমন্ত্রী।

বাংলার উন্নয়ন প্রসঙ্গে মোদী অভিযোগ করেন, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দেওয়া হয়নি। তিনি বলেন, তৃণমূল সরকার গরিবদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে। কৃষক, শ্রমিক ও যুবকদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মালদা ও মুর্শিদাবাদের বহু যুবক কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন, আমচাষি ও রেশম শিল্পীরাও ন্যায্য লাভ পাচ্ছেন না।

Beldanga Violence: ধৈর্যের বাঁধ ভেঙেছে! বেলডাঙায় রুদ্রমূর্তি পুলিশের, লাঠিপেটায় সাফ জাতীয় সড়ক

বন্যা ত্রাণের টাকা লুটের অভিযোগ

বন্যা ত্রাণের টাকা লুটের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, সিএজি রিপোর্টে উঠে এসেছে যে যাঁদের টাকা পাওয়ার কথা ছিল, তাঁরা পাননি, আর যাঁদের পাওয়ার কথা ছিল না, তাঁরাই টাকা পেয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অনুপ্রবেশ ইস্যুতেও রাজ্য সরকারকে নিশানা করেন মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আজ একটি বড় চ্যালেঞ্জ। তবে মতুয়া ও নমশূদ্রসহ যাঁরা হিংসা থেকে বাঁচতে বাংলায় আশ্রয় নিয়েছেন, তাঁদের ভয়ের কোনও কারণ নেই। সংবিধান ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) তাঁদের সুরক্ষা দেবে বলে জানান প্রধানমন্ত্রী।

বেলডাঙায় মহিলা সাংবাদিক হেনস্থ, গর্জে উঠলেন মোদী 

বেলডাঙায় এক মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলায় স্কুল, কলেজ কিংবা কর্মক্ষেত্র কোথাও মহিলারা নিরাপদ নন। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনাই তাঁর লক্ষ্য।

সব মিলিয়ে, মালদা থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনার পাশাপাশি রাজনৈতিক বার্তাতেও মোদী স্পষ্ট করে দিলেন উন্নয়ন, সুশাসন মডেলে আস্থা রেখেই আগামী বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে বঙ্গ বিজেপি।

“বাংলায় মা-বোনেরা সুরক্ষিত নয়!” বেলডাঙার ঘটনা টেনে রাজ্যকে তীব্র আক্রমণ মোদীর

Maldah modi