PM Modi On Delhi Blast: বিকেলেই দিল্লি বিস্ফোরণ নিয়ে মোদীর জরুরি বৈঠক, ফের উচিত শিক্ষা দেবে ভারত?

PM Modi On Delhi Blast: সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। এই ঘটনায় রাজধানী জুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে।

PM Modi On Delhi Blast: সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। এই ঘটনায় রাজধানী জুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে।

author-image
Sayan Sarkar
New Update
Delhi Blast modi ;  ভুটান সফর শেষে দেশে ফিরে লালকেল্লা বিস্ফোরণের আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভুটান সফর শেষে দেশে ফিরে লালকেল্লা বিস্ফোরণের আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Modi On Delhi Blast:  ভুটান সফর শেষে দেশে ফিরে লালকেল্লা বিস্ফোরণের আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি দিল্লির লোক নায়ক হাসপাতালে গিয়ে  আহতদের খোঁজ নেন এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন। সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। এই ঘটনায় রাজধানী জুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে।

Advertisment

দু দিনের ভুটান সফর শেষ করে ফিরে আসার পর প্রধানমন্ত্রী মোদী দিল্লির ঘটনায়  গভীর শোক প্রকাশ করেন। থিম্পুতে দাঁড়িয়ে তিনি বলেন, “দিল্লিতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের কষ্ট আমি অনুভব করতে পারছি। আমি ভারাক্রান্ত মনে এখানে এসেছি। গোটা দেশ এই শোকের সময় আক্রান্ত পরিবারগুলির পাশে রয়েছে। তদন্তকারী সংস্থাগুলি এই ঘটনার গভীর পর্যন্ত যাবে এবং দোষীদের কোনও ভাবেই রেহাই দেওয়া হবে না।”

এদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠক ও নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে। সেখানে তিনি দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও বিস্ফোরণ তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন ।

Advertisment

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের পর থেকেই তদন্তে নেমেছে নিরাপত্তা সংস্থাগুলি। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দোষীদের কোনও ছাড় দেওয়া হবে না। তিনি ‘এক্স’-এ এক পোস্টে লেখেন, “দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণ নিয়ে শীর্ষআধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি। এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছি। আমাদের নিরাপত্তা সংস্থাগুলি কাউকেই ছাড় দেবে না।”

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং রাজধানীর নিরাপত্তা আরও জোরদার করা হবে।

আরও পড়ুন- 'নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, তৃণমূলের সাপরা বেরিয়ে এসেছে', SIR ইস্যুতে তুলোধনা শুভেন্দুর

চিকিৎসার আড়ালে ভারতে জৈশ-এর মহিলা শাখার নেতৃত্বে শাহিন? বোনের গ্রেফতারিতে দাদা কী বলছেন জানেন?

“খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়

কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!

delhi modi Blast