PM Modi Rally: 'পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থা বরবাদ', '২৬-এ তৃণমূলকে উৎখাতের ডাক মোদীর

Narendra Modi West Bengal visit: রাজ্যে এসে আগামী বছরের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি নিয়ে চাঁচাছোলা ভাষায় মোদী আক্রমণ শানালেন রাজ্যর শাসকদল তৃণমূলকে।

Narendra Modi West Bengal visit: রাজ্যে এসে আগামী বছরের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি নিয়ে চাঁচাছোলা ভাষায় মোদী আক্রমণ শানালেন রাজ্যর শাসকদল তৃণমূলকে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal news,  Kolkata news live  ,Kolkata live updates  ,West Bengal latest updates  ,Bengal breaking news,  Kolkata headlines  ,West Bengal political news,  West Bengal weather updates,  Kolkata today news  ,18 November 2025 news updates,পশ্চিমবঙ্গ খবর,  কলকাতা লাইভ আপডেট,  আজকের কলকাতা সংবাদ  ,ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ  ,১৮ নভেম্বর ২০২৫ আপডেট  ,রাজ্য রাজনীতি খবর,  পশ্চিমবঙ্গ সর্বশেষ খবর  ,কলকাতা আজকের লাইভ  ,রাজ্যের তাজা খবর  ,কলকাতা হেডলাইনস

Narendra Modi & Mamata Banerjee: নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

Narendra Modi West Bengal visit: '২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভা মঞ্চ থেকে শাসক দল তৃণমূলকে তুলোধোনা নমর। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সাম্প্রদায়িক দাঙ্গা সহ একাধিক ইস্যুতে রাজ্যের তৃণমূল নেতৃত্বাধীন সরকারের জোরালো সমালোচনায় স্বরূপ প্রধানমন্ত্রী।

Advertisment

SSC-এর নিয়োগ দুর্নীতির জেরে এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। শাসকদল তৃণমূলের তাবড় নেতা-মন্ত্রী পাহাড়-প্রমাণ এই দুর্নীতিতে আষ্ঠেপৃষ্ঠে জড়িত বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভামঞ্চ থেকে রাজ্যের এই নিয়োগ দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষাক্ষেত্রে এমন দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলকে বেনজির নিশানা করেছেন নমো।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, "তৃণমূলের নেতারা এত বড় পাপ করেও নিজেদের ভুল মানতে নারাজ। হাজার-হাজার পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হয়েছে। গরিব পরিবারের ছেলে-মেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছে। পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থা বরবাদ। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেও তৃণমূলের নেতারা মানতে নারাজ। বাংলায় হাজার-হাজার শিক্ষকের কেরিয়ার বরবাদ। এখানকার যুব সম্প্রদায়ের মধ্যে ঘোরতর নিরাশা তৈরি হয়েছে। কর্মহীনতার যন্ত্রণায় ভুগছে যুবরা। বেপরোয়া দুর্নীতি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে লাগাতার মানুষের বিশ্বাস কমছে।"

আরও পড়ুন- Kolkata News Live Update:'অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি', বাংলার মাটি থেকে পাকিস্তানকে আগুনে হুঁশিয়ারি মোদীর

এরই পাশাপাশি, বর্তমানে পশ্চিমবঙ্গ একাধিক সংকটে জেরবার বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। এই ইস্যুতেও তৃণমূল নেতৃত্বাধীন সরকারকেই কাঠগড়ায় তুলেছেন মোদী। তাঁর কথায়, "প্রথমত, একদিকে হিংসা-অরাজকতা চলছে। দ্বিতীয়ত, মা-বোনদের ওপর অত্যাচার চলছে। তৃতীয়ত, যুব সম্প্রদায়ের মধ্যে ঘোরতর নিরাশা তৈরি হয়েছে, কর্মহীনতার যন্ত্রণায় ভুগছে যুবরা। চতুর্থত, বেপরোয়া দুর্নীতি চলছে। পঞ্চম সংকট হল, এই রাজ্যের গরিবের অধিকার ছিনিয়ে নিচ্ছে শাসকদলের রাজনীতি।"

আরও পড়ুন- Pm Modi Rally: মোদীর সভায় যাওয়ার পথে BJP কর্মীদের গাড়িতে হামলা, ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

Alipurduar CM Mamata banerjee modi