PM Modi rally : 'বিহারের বিপুল জয় পশ্চিমবঙ্গেও জয়ের পথ খুলে দিয়েছে', ভার্চুয়ালি সভায় তৃণমূলকে তুলোধনা মোদীর

PM Modi rally in West Bengal: এসআইআর বিতর্কের আবহে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নদিয়ার তাহেরপুরে মতুয়া অধ্যুষিত এলাকায় জনসভা ও ৩,২০০ কোটির জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন।

PM Modi rally in West Bengal: এসআইআর বিতর্কের আবহে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নদিয়ার তাহেরপুরে মতুয়া অধ্যুষিত এলাকায় জনসভা ও ৩,২০০ কোটির জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Modi West Bengal visit, PM Modi rally in West Bengal, Modi rally news, modi visit today,  PMO, Pmindia, PM India, Narendra Modi live news, PM Modi National Highway Inauguration, PM Modi National projects in West Bengal, Assam news today, Bengal news today,নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদি, বাংলা সফর, এসআইআর বিতর্ক, তাহেরপুর সভা, মতুয়া সম্প্রদায়, ভোটার তালিকা, বিজেপি তৃণমূল সংঘাত, নদিয়া জেলা, এনএইচ-৩৪

PM Modi rally: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Modi West Bengal visit: নদিয়ার তাহেরপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেও শেষ পর্যন্ত সেখানে অবতরণ করতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টার। খারাপ দৃশ্যমানতার কারণে নিরাপত্তাজনিত সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারটি ফিরিয়ে আনা হয় কলকাতার দমদম বিমানবন্দরে।

Advertisment

 সূত্রের খবর, তাহেরপুরে নামার জন্য নির্ধারিত হেড হেলিকপ্টারটি কুয়াশার কারণে অবতরণে ব্যর্থ হয়। দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় কোনও ঝুঁকি না নিয়ে হেলিকপ্টারটি কলকাতা বিমানবন্দরে ফেরত আনা হয়। কলকাতা বিমানবন্দরে অবতরণের পর বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে প্রধানমন্ত্রী সড়কপথে নদিয়ার তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। উল্লেখ্য, কুয়াশাজনিত খারাপ আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

রাজ্যে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই শনিবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তিনি নদিয়া জেলার তাহেরপুরে একটি জনসভায় ভাষণ দেবেন এবং একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তাহেরপুর একটি মতুয়া অধ্যুষিত এলাকা হওয়ায় প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস রাজ্যে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় লাগাতার আন্দোলন চালাচ্ছেন। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনার ফলে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে শরণার্থী হিন্দুদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন- SIR নিয়ে তোলপাড়ের মধ্যে বঙ্গ সফরে মোদী, কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী? নজর বঙ্গবাসীর

রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, যাঁর কেন্দ্রের মধ্যেই তাহেরপুর অবস্থিত, দাবি করেছেন যে এসআইআর ইস্যুতে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ইচ্ছাকৃতভাবে ভয় ছড়ানো হচ্ছে। তাঁর কথায়, “আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর বক্তব্য এই ভ্রান্ত ধারণা ও আশঙ্কা দূর করবে।”

আরও পড়ুন- Sharif Osman Hadi: জাতীয় কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন শরিফ ওসমান হাদি, মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা

এদিকে, সফরের সময় প্রধানমন্ত্রী প্রায় ৩,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি নদিয়া জেলায় এনএইচ-৩৪-এর বরাজাগুলি–কৃষ্ণনগর সেকশনের ৬৬.৭ কিলোমিটার দীর্ঘ ফোর-লেন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি, উত্তর ২৪ পরগনায় এনএইচ-৩৪-এর বারাসত–বরাজাগুলি সেকশনের ১৭.৬ কিলোমিটার দীর্ঘ ফোর-লেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

আরও পড়ুন-Eastern Railway: রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! ফের একের পর এক লোকাল ট্রেন বাতিলের ঘোষণা

সরকারি সূত্রের মতে, এই প্রকল্পগুলি কলকাতা ও শিলিগুড়ির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করবে। এর ফলে রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।

  • Dec 20, 2025 12:06 IST

    West Bengal News Live: মোদীর সভার বিজ্ঞাপনের বানান নিয়ে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

    সোশ্যাল মিডিয়ায় পোস্টে তৃণমূলের তরফে লেখা হয়েছে, "বাংলায় নরেন্দ্র মোদীর প্রশাসনিক সভাকে কেন্দ্র করে খবরের কাগজ জুড়ে অস্বাভাবিক আত্মপ্রশংসামূলক বিজ্ঞাপনের জন্য বিজেপির টাকার অভাব হয় না। অথচ কী পরিহাস! সেই টাকার সামান্য অংশ যদি বাংলা বর্ণপরিচয়ের ক্লাসে খরচ করা হতো, তবে অন্তত প্রাথমিক বানানগুলো এমন ভুল হতো না। আপনাদের সুবিধার্থে সঠিক বানানগুলো নিচে দেওয়া হল:
    আশীর্বাদ
    হ্রাস
    পাশাপাশি
    উপস্থিতি
    এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। কারণ, এরাই সেই দল যাদের নেতারা বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে অবজ্ঞা করে, ভাষার বৈধতা নিয়েই প্রশ্ন তোলে, বাংলার সাংস্কৃতিক শব্দভাণ্ডারকে ধুলিসাৎ করে এবং চূড়ান্ত অজ্ঞতায় ‘বন্দে মাতরম’কে গুলিয়ে ‘বন্দে ভারত’ বলে ফেলে। এটা আসলে বাংলার সংস্কৃতির সঙ্গে ওদের যোজনব্যাপী দূরত্বের প্রমাণ। যে দল বাংলাকে কেবল সন্দেহ, ঘৃণা আর সাংস্কৃতিক অশিক্ষার চশমা দিয়ে দেখে, তারা হঠাৎ করে বাংলা শাসনের ভান করতে পারে না। যারা পেছনের দরজা দিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখে, তারা এ মাটির ভাষাটুকুই শুদ্ধভাবে লিখতে জানে না। আপনাদের এই অজ্ঞতা আজ সবার সামনে বেআব্রু হয়ে পড়েছে।"



  • Dec 20, 2025 11:40 IST

    WB News Live: দুর্ঘটনায় মৃত্যু নিয়ে মোদীকে নিশানা মহুয়ার

    সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেব, "নরেন্দ্র মোদীর অহংকারের বেদিতে এক ভয়াবহ ট্র্যাজেডি চাপা দেওয়া হয়েছে। আজ রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভার জন্য দূরবর্তী মুর্শিদাবাদ থেকে বিজেপি সমর্থকদর আনা হয়েছিল। জনসভাটি রেললাইনের পাশেই হচ্ছিল। চারজন প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তাহেরপুরের কাছে ৩১৮১৪ ডাউন লোকাল ট্রেনের ধাক্কায় নিহত হন। বিজেপি ঘটনাটি উপেক্ষা করেছে, ধামাচাপা দিয়েছে এবং জনসভা চালিয়ে গেছে।"



  • Dec 20, 2025 11:38 IST

    West Bengal News Live: মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক পরিণতি

    নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। শনিবার সকালে তাহেরপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের পাশে শৌচকর্ম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁদের। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।



  • Dec 20, 2025 11:12 IST

    WB News Live Updates: একের পর এক মন্দিরে বেপরোয়া লুঠ

    শীতের রাতে একাধিক দেব-দেবীর মন্দিরে হানা দিয়ে সর্বস্ব লুঠ করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। পিছু তাড়া করে ওই দুস্কৃতীদের পাকড়াও করার মরিয়া চেষ্টা চালিয়েও ব্যর্থ হন ভক্তরা। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের তকিপুর গ্রামে। পুলিশের নজরদারি থাকা সত্ত্বেও গ্রামের একাধিক মন্দিরে লুঠপাটে প্রশ্ন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ মন্দিরে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।



  • Dec 20, 2025 11:10 IST

    PM Modi rally Live: SIR আবহে রাজ্যে প্রধানমন্ত্রী

    নজরে '২৬। রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার তাহেরপুরের প্রধানমন্ত্রীর জোড়া সভা। কলকাতায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সাড়ে দশটার পরে কলকাতা বিমানবন্দরের নামেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যের মুখ্যসচিব। হেলিকপ্টারে তাহেরপুরে পৌঁছাবেন নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যেই কপ্টারে তাহেরপুর রওনা হবেন প্রধানমন্ত্রী।



  • Dec 20, 2025 10:51 IST

    Assam News Live Updates: রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৮ হাতির

    অসমের হোজাই জেলায় শনিবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। সাইরাং–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় একটি হাতির পাল থেকে ৮টি হাতির মৃত্যু হয়েছে এবং একটি হাতি গুরুতর আহত হয়েছে। বন দপ্তরের এক আধিকারিক এই তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার জেরে ট্রেনটির ইঞ্জিন-সহ পাঁচটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (এনএফআর)।



  • Dec 20, 2025 10:19 IST

    West Bengal News Live Updates: শীতের রাতে দেবালয়ে হানা!

    শীতের রাতে একাধীক দেব-দেবীর মন্দিরে হানা দিয়ে সর্বস্ব লুঠ করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। পিছু তাড়া করে ওই দুস্কৃতীদের পাকড়াও করার মরিয়া চেষ্টা চালিয়েও ব্যর্থ হন ভক্তরা। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের তকিপুর গ্রামে। পুলিশের নজরদারি থাকা সত্ত্বেও গ্রামের একাধিক মন্দিরে লুঠপাটে প্রশ্ন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ মন্দিরে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।



  • Dec 20, 2025 09:13 IST

    West Bengal News Live Updates: বড়দিন মিটলেই শীতের সুনামি বাংলায়?

    শীতের আমেজ বজায় থাকলেও গোটা রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা এখনও অনুভূত হচ্ছে না। ঠিক কবে থেকে ফের জাঁকিয়ে শীত পড়বে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো পূর্বাভাস দিতে পারছেন না আবহাওয়াবিদরা। বড়দিনের পর পারদ হুড়মুড়িয়ে নামবে কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এই আবহে জেনে নেওয়া যাক আগামী কয়েক দিনের আবহাওয়ার হালচাল।
    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী পাঁচ দিন রাজ্যের কোনো জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা বা শীতে জবুথবু পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না।



  • Dec 20, 2025 08:33 IST

    PM Modi West Bengal visit Live: জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধনে মোদী

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বঙ্গ সফর এসে তিন হাজার কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। এরই পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশকে চার লেনের গড়ে তোলার কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সেই অংশের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ। এছাড়াও বারাসাত থেকে বড়জাগুলি পর্যন্ত ওই রাস্তার অংশকে চার লেনের করে তোলার কাজে ছিলেন শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।



  • Dec 20, 2025 08:33 IST

    PM Modi West Bengal visit: বিজেপি নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক মোদীর?

    বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী? এখনো পর্যন্ত তেমন কোনও খবর মেলেনি। তবে বিধানসভা নির্বাচনের আগে মোদীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



  • Dec 20, 2025 08:33 IST

    PM Modi West Bengal visit Live: দিনভর ঠাসা কর্মসূচি প্রধীনমন্ত্রীর

    শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে মোদির। একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি তাহেরপুরে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন নমো।



  • Dec 20, 2025 08:33 IST

    PM Modi Bengal rally 2025 Live Updates: আকাশপথে তাহেরপুরে মোদী

    দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামবেন মোদী। তারপর আকাশপথে পৌঁছবেন নদিয়ার তাহেরপুরে। হেলিপ্যাড থেকে গাড়িতে এক কিলোমিটার দূরে তাহেরপুর নেতাজি পার্কের সভাস্থলে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।



kolkata news Bengali News Today Nadia district news Modi West Bengal visit PM Modi rally in West Bengal Modi rally news modi visit today Narendra Modi live news PM Modi National projects in West Bengal