/indian-express-bangla/media/media_files/2026/02/26/pm-narendra-modi-instagram-record-2026-02-26-09-53-15.jpg)
বিশ্ব রাজনীতির মঞ্চে আরও এক নজির গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশ্ব রাজনীতির মঞ্চে আরও এক নজির গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে তিনি এখন বিশ্বের নম্বর ওয়ান নেতা। ইনস্টাগ্রামে ১০ কোটিরও বেশি ফলোয়ার ছুঁয়ে নয়া রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী মোদী, যা এখনও পর্যন্ত আর কোনও বিশ্বনেতার ক্ষেত্রে দেখা যায়নি।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সরব সুকান্ত, বিরাট হুঁশিয়ারিতে তোলপাড় বাংলা
সূত্রের খবর, ইজরাইল সফরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়ই এই মাইলফলক স্পর্শ করেন প্রধানমন্ত্রী। ২০১৪ সাল থেকে ইনস্টাগ্রামে সক্রিয় থাকা মোদীর অ্যাকাউন্ট গত এক দশকে বিশ্বনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ও সর্বাধিক এনগেজমেন্ট-সমৃদ্ধ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রের পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও এটি এক ঐতিহাসিক সাফল্য বলে মনে করা হচ্ছে।
পরিসংখ্যান বলছে, প্রধানমন্ত্রী মোদীর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর তুলনায় প্রায় দ্বিগুণ। বর্তমানে ট্রাম্পের ফলোয়ার সংখ্যা প্রায় ৪.৩ কোটি। শুধু তাই নয়, বিশ্বের পরবর্তী পাঁচজন শীর্ষ নেতার মোট ফলোয়ার সংখ্যা মিলিয়েও প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত ফলোয়ার সংখ্যার ধারেকাছেও পৌঁছয় না।
বিশ্বের অন্যান্য নেতাদের মধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো-র ফলোয়ার প্রায় ১.৫ কোটি, ব্রাজিলের প্রেসিডেন্টের ১.৪৪ কোটি, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান-এর ১.১৬ কোটি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে-এর প্রায় ৬৪ লক্ষ ফলোয়ার রয়েছে। এই তুলনামূলক পরিসংখ্যান প্রধানমন্ত্রী মোদীর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাঁর প্রভাব স্পষ্ট করে।
আরও পড়ুন- অভিষেক সরব হতেই 'অ্যাকশনে' পুলিশ, বিজেপির দলীয় কার্যালয় উচ্ছেদ অভিযানে ধুন্ধুমার
ভারতের অভ্যন্তরেও সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীর আধিপত্য চোখে পড়ার মতো। দেশের মধ্যে তাঁর পরেই রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১.৬১ কোটি। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তাঁর ফলোয়ার প্রায় ১.২৬ কোটি।
এর আগেও ২০২৪ সালে সোশ্যাল মিডিয়ায় আরেকটি বড় নজির গড়েছিলেন প্রধানমন্ত্রী। তৎকালীন টুইটার, বর্তমানে X-এ তাঁর ফলোয়ার সংখ্যা ১০ কোটির গণ্ডি ছাড়ায়। গত তিন বছরে ওই প্ল্যাটফর্মে প্রায় ৩ কোটি নতুন ফলোয়ার যুক্ত হয়েছে তাঁর অ্যাকাউন্টে। আধুনিক রাজনৈতিক যোগাযোগে ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব যে কতটা বেড়েছে, তাঁর এই সাফল্য তারই প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন- ইজরায়েলের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন মোদী, সন্ত্রাস ইস্যুতে দিলেন 'জিরো টলারেন্সের' বড় বার্তা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us