/indian-express-bangla/media/media_files/2025/12/02/pmo-renamed-seva-tirtha-2025-12-02-19-44-57.jpg)
'ক্ষমতার দম্ভ নয়, জনসেবার প্রতীক' হয়ে থাকবে প্রধানমন্ত্রীর বাসভবন
PMO Office Name Change: 'ক্ষমতার দম্ভ নয়, বরং জনসেবার প্রতীক' হয়ে থাকবে দিল্লির সর্বোচ্চ মসনদ প্রধানমন্ত্রীর কার্যালয়। কেন্দ্রের বড় সিদ্ধান্ত, এবার প্রধানমন্ত্রী দফতর (পিএমও)-এর নাম বদলে রাখা হলো ‘সেবা তীর্থ’। সরকারি আবাসনগুলির নামেও পরিবর্তনের হাওয়া লাগছে। রাজ্যপালদের সরকারি আবাস ‘রাজভবন’-এর নাম বদলে রাখা হচ্ছে ‘লোক ভবন’। কর্মকর্তাদের দাবি, এই পরিবর্তন শুধু প্রশাসনিক নয় এটি রাজনৈতিক সংস্কৃতি, নৈতিকতা ও শাসনব্যবস্থার ধারণার ওপরও গভীর প্রভাব ফেলছে। কয়েক দশক ধরে সাউথ ব্লকে পরিচালিত পিএমও এখন নতুন আধুনিক ও সুরক্ষিত ভবন ‘সেবা তীর্থ-১’-এ স্থানান্তরিত হওয়ার প্রস্তুতি শুরু করেছে। বায়ু ভবনের পাশেই তৈরি এই সরকারি কমপ্লেক্সকে আধুনিক প্রশাসনের নতুন কেন্দ্র হিসেবে দেশবাসীর সামনে নিয়ে আসা হয়েছে।
কাদের চাপে রাজ্যে BLO-মৃত্যু? প্রশ্ন তুলে তোলপাড় ফেলা ইঙ্গিত শুভেন্দুর, উত্তাল রাজ্য-রাজনীতি
‘সেবা তীর্থ’ কমপ্লেক্সে মোট তিনটি হাই-টেক ভবন নির্মিত হয়েছে। এর মধ্যে সেবা তীর্থ-২-এ স্থানান্তরিত হবে মন্ত্রিপরিষদ সচিবালয়, আর সেবা তীর্থ-৩-এ কাজ করবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (NSA) কার্যালয়। ১৪ অক্টোবর ক্যাবিনেট সচিব টি.ভি. সোমনাথন নতুন কমপ্লেক্সে চিফ অফ ডিফেন্স স্টাফ ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। এটাকেই সেবা তীর্থ কমপ্লেক্সের আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হচ্ছে।
সরকারি কর্মকর্তাদের মতে, নতুন ভবনগুলি ইন্টেলিজেন্স-প্রুফ, সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা এবং অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত। এটি কেন্দ্রীয় সচিবালয়ের বৃহত্তর প্রশাসনিক পুনর্গঠন ও একীকরণের পরিকল্পনারই অংশ।সরকার প্রশাসনে ‘ক্ষমতা’ নয়, ‘সেবা’-র বার্তা প্রতিষ্ঠা করতে সরকারি ভবনগুলির নাম পরিবর্তন হয়েছে । রাজ্যপালদের সরকারি বাসভবন ‘রাজভবন’-এর নতুন নামকরণ করা হয়েছে ‘লোকভবন’। কর্মকর্তাদের দাবি, এই পরিবর্তন প্রশাসনিক নয় বরং সাংস্কৃতিক, নৈতিক ও শাসনব্যবস্থার ধারণায় বড় পরিবর্তনের ইঙ্গিত ।
স্টেডিয়ামের নিরাপত্তা বলয় ভেঙে দৌড়ে গিয়ে কোহলিকে প্রণাম, শেষমেশ কী হল আরামবাগের সৌভিকের?
এর আগে ‘রাজপথ’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘কর্তব্য পথ’, আর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ঠিকানাকে ২০১৬ সালে বদলে করা হয় লোক কল্যাণ মার্গ। একইভাবে কেন্দ্রীয় সচিবালয়ের নতুন প্রশাসনিক ভবনের নামকরণ করা হয়েছে ‘কর্তব্য ভবন’। সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশজুড়ে সরকারি প্রতিষ্ঠানগুলিতে এক নীরব কিন্তু গভীর পরিবর্তন হচ্ছে, যেখানে শাসনের কেন্দ্রবিন্দু ‘ক্ষমতা’র পরিবর্তে ‘দায়িত্ব’ ও ‘সেবা’। কর্মকর্তাদের কথায় , “প্রতিটি নাম, প্রতিটি ভবন ও প্রতিটি প্রতীক এখন একটি বার্তাই দিচ্ছে, সরকার মানুষের সেবার জন্য।”
SIR খসড়ায় ছিল ‘Citizenship Act’, চূড়ান্ত নির্দেশে নেই! রহস্য আরও ঘনীভূত
এবার পিএমও-র ৭৮ বছর পুরনো সাউথ ব্লকের দফতর স্থানান্তরিত হয়ে যাবে ‘সেবা তীর্থ’-এ। এই পুরো প্রক্রিয়া সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের অংশ। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত সরকারি ভবনগুলির পুনর্গঠন, নতুন সংসদ ভবন, নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, সবই এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এদিকে, খবর অনুযায়ী, শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রকও নর্থ ব্লক থেকে জনপথের নতুন কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট (CCS) ভবনে স্থানান্তরিত হবে। মোট ১০টি নতুন অফিস ভবনের মধ্যে কয়েকটি নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ। কর্মকর্তাদের কথায়, “এই পরিবর্তন শুধু নাম বদল নয়, এটি ভারতীয় গণতন্ত্রের নতুন মনোভাবের প্রতিফলন। ক্ষমতার চেয়ে দায়িত্ব, পদের চেয়ে সেবাই বড়, এটাই এখন সরকারের মূল বার্তা।”
কলকাতার একদম পাশেই স্বর্গ! সৌন্দর্য্য ঝড় তুলছে ফেসবুকে, সপ্তাহান্তে বেড়ানোর 'সেরার সেরা' ঠিকানা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us