/indian-express-bangla/media/media_files/2026/02/20/language-day-2026-02-20-14-16-28.jpg)
International Mother Language Day 2026: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল শনিবার। মাতৃভাষা আন্দোলনের ৭৪তম বর্ষপূর্তিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা বাংলাদেশ। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত সর্বত্রই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আগামীকাল একুশের প্রথম প্রহরে অর্থাৎ আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন- বন্দে ভারতে সওয়ার খোদ মোহন ভাগবত, ধেয়ে এলো এলোপাথাড়ি পাথর, ভাঙল জানলার কাঁচ, তারপর?
দিনভর নানা কর্মসূচি
আগামীকাল একুশে ফেব্রুয়ারির ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই প্রভাতফেরিতে অংশ নেবে।
আরও পড়ুন-Paren: ডুয়ার্সের কোলজুড়ে এক ফালি স্বর্গ! অপরূপ প্যারেনে পৌঁছলে মনে হবে আপনি পৃথিবীর বাইরে!
জামায়াত ইসলামীর কর্মসূচি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকেও দেশব্যাপী নানা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আলোচনা সভা, দোয়ার মাহফিল ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি পালন করবে দলটি।
ভাষা আন্দোলনের ৭৪ বছর
১৯৫২ সালের সেই অগ্নিঝরা দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বাররা। তাঁদের সেই ত্যাগের মহিমায় উজ্জ্বল একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। আগামীকাল সেই আন্দোলনের ৭৪তম বছর পূর্ণ হতে চলেছে।
আরও পড়ুন-Dilip Ghosh: বিজেপির টিকিট চান স্ত্রী রিংকু, কী বললেন দিলীপ ঘোষ? বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা
রাজধানী ঢাকার রাজপথ ছেয়ে গিয়েছে আলপনা আর শোকের কালো ব্যানারে। সব মিলিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের জন্য গোটা জাতি এখন অপেক্ষা করছে প্রথম প্রহরের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us