কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নাম ‘গায়েব’, PMGSY বদলে গেল পথশ্রী'তে, বিস্ফোরক অভিযোগে তোলপাড়

এ নিয়ে এলাকার বিজেপি নেতা সোমনাথ ঘোষাল বলেন, “কেন্দ্রের টাকায় রাস্তা হবে, আর সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পের ব্যানার লাগানো হবে, এটা মেনে নেওয়া যায় না।

এ নিয়ে এলাকার বিজেপি নেতা সোমনাথ ঘোষাল বলেন, “কেন্দ্রের টাকায় রাস্তা হবে, আর সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পের ব্যানার লাগানো হবে, এটা মেনে নেওয়া যায় না।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
PMGSY road controversy, Pathshree project banner, Purba Bardhaman road dispute, Galsi road work protest, BJP TMC clash Bengal, PM Gram Sadak Yojana name change, West Bengal rural road politics, central scheme state banner row

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বদলের অভিযোগ

পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকের খানো পঞ্চায়েত এলাকায় রাস্তার নামফলক ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল। সরকারি প্রকল্পের নাম ‘গায়েব’ করে দেওয়ার অভিযোগ তুলে মুখোমুখি তৃণমূল কংগ্রেস ও বিজেপি। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY) প্রকল্পে নির্মীয়মাণ রাস্তার কাজের জায়গা থেকে প্রকল্পের আসল নাম সরিয়ে সেখানে রাজ্য সরকারের ‘পথশ্রী’ প্রকল্পের ব্যানার লাগানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতা ও কর্মীরা সংশ্লিষ্ট রাস্তার নির্মাণকাজ বন্ধ করে দেন, যার জেরে এলাকায় হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়।

Advertisment

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অর্থে গলসি চৌমাথা থেকে সামরা মোড় পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণের কাজ চলছে। কাজ শুরুর সময় সেখানে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ব্যানার ঢেকে দিয়ে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ১৪ কিলোমিটার রাস্তার কাজকে নথিতে ২০ হাজার কিলোমিটার দেখানোর মতো গুরুতর অভিযোগও ব্লকের পঞ্চায়েত সমিতি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে তুলেছে বিজেপি।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিজেপি নেতা ও কর্মীরা ঘটনার বিহিত চেয়ে রাস্তার কাজ বন্ধ করে দেন। বিজেপির অভিযোগ, কাজের ঠিকাদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজকে পথশ্রী প্রকল্প হিসেবে দেখানোর পিছনে দুর্নীতির কু-চক্রান্ত রয়েছে এবং এর সঙ্গে বিডিও, গ্রাম পঞ্চায়েত প্রধান ও আই-প্যাক টিম জড়িত থাকতে পারে। যদিও ঠিকাদার সংস্থার কর্মী জয়দেব ধারা জানান, তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করছেন এবং কাজ বন্ধের কোনও লিখিত নোটিস তাঁদের হাতে আসেনি।

এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা সোমনাথ ঘোষাল বলেন, “কেন্দ্রের টাকায় রাস্তা হবে অথচ সেখানে রাজ্য সরকারের প্রকল্পের ব্যানার লাগানো হবে—এটা মেনে নেওয়া যায় না। বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের ব্যর্থতা ঢাকতেই তৃণমূল কংগ্রেস ও আই-প্যাক এইসব করছে।” জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “এর আগেও প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। শেষ পর্যন্ত আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার নামই লিখতে হয়েছিল। গলসির রাস্তার ক্ষেত্রেও তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে একই কাজ করতে হবে।”ঘটনা প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। সব দিক খতিয়ে দেখার পর এই নিয়ে যা বলার বলব।”

আরও পড়ুন-নতুন বছরের শুরুতেই ঝরল রক্ত, তৃণমূলের দাপুটে নেতা খুনের নেপথ্যে কি পরিচিতরাই?

আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না

আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও

আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ

burdwan