/indian-express-bangla/media/media_files/2025/12/01/police-recruitment-exam-irregularities-suvendu-adhikari-allegation-2025-12-01-15-55-44.jpg)
পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় গুরুতর অনিয়মের ভয়ঙ্কর অভিযোগ।
Suvendu Adhikari: পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় গুরুতর অনিয়মের ভয়ঙ্কর অভিযোগ। ঝড় তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি অভিযোগ করেন, গতকাল ৩০ নভেম্বর অনুষ্ঠিত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের লিখিত পরীক্ষায় গুরুতর অনিয়ম হয়েছে।
"SIR হলে তৃণমূলের আসন আরও বাড়বে", বিরাট হুঙ্কারে বিজেপির বুকে কাঁপুনি ধরালেন অভিষেক
এক সংবাদ সম্মেলনে শুভেন্দু দাবি করেন,পরীক্ষার্থীদের যে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হয়েছে, তাতে কোনও সিরিয়াল নম্বর ছিল না। রাজ্যের বিরোধী দলনেতার দাবি “ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীর কাছেই থাকা উচিত, কর্তৃপক্ষের কাছে নয়। তিনি আরও বলেন,“কার্বন কপি না দিলে বোর্ড যে কোনও ধরনের কারচুপি করতে পারে। সিরিয়াল নম্বর না থাকা মানে যে কোনও সময় ওই কপি বদলে দেওয়ার সুযোগ থেকেই যায়।”
রাজ্যে কবে বিধানসভা নির্বাচন? জানিয়েই দিলেন শুভেন্দু অধিকারী
তিনি আরও বলেন, "এর ফলে পরীক্ষার ফলাফলে কারচুপির সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং যোগ্য প্রার্থীরা পুলিশে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। রবিবার (৩০ নভেম্বর) পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল পদের জন্য লিখিত পরীক্ষা নেয়। বিরোধী দলনেতা অভিযোগ করেন, "ওএমআর শিটে বদলে অনৈতিক উপায়ে চাকরি চুরি এতে করে সহজ হয়ে যাবে"। তাঁর কথায়, “এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করা। যতদিন তা না হবে, শিক্ষিত বেকার যুবকদের সরকারি চাকরি পাওয়ার কোনও সম্ভাবনা নেই।”
বছরের শেষ মাসের প্রথম দিনে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, কলকাতার দর শুনে চমকে যাবেন
তিনি আরও জানান,পরীক্ষার্থীরা যদি এই অভিযোগের বিরুদ্ধে জনস্বার্থ মামলা (পিআইএল) করতে চান, তাহলে বিজেপি তাদের আইনি সহায়তা দেবে। এ ছাড়া আরেকটি প্রসঙ্গে অধিকারী অভিযোগ করেন, রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়েছে। তাঁর দাবি, এই কারণে মেধাবী পড়ুয়ারা অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us