/indian-express-bangla/media/media_files/2025/11/25/post-office-schemes-2025-11-25-14-31-52.jpg)
ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি।
Post Office Scheme: প্রান্তিক শ্রেণির মানুষের জন্য দুর্দান্ত স্কিম আনল পোস্ট অফিস। নয়া এই গ্রাম প্রিয়া স্কিম বিশেষত গ্রামীণ বাসিন্দাদের জন্য একটি স্বল্পমেয়াদি, নিশ্চিত রিটার্নের একটি দুর্দান্ত স্কিম। মাত্র ১০ বছরের বিনিয়োগে এই স্কিমে বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৭.২৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন, সঙ্গে থাকবে সম্পূর্ণ বীমা সুরক্ষা। বিশ্বব্যাপী আর্থিক অনিশ্চয়তার মধ্যে প্রান্তিক শ্রেণির মানুষের জন্য এটি একটি নির্ভরযোগ্য সঞ্চয় ও সুরক্ষা স্কিম। যেটি ইতিমধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে।
পরিকল্পনা অনুযায়ী, বিনিয়োগের শুরু থেকেই পরিবারটি ১০ বছর পর্যন্ত বীমা কভার পাবে। কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটলে পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তাও প্রদান করা হবে। ডাকঘরের গ্রাম প্রিয়া প্রকল্প মূলত গ্রামীণ এলাকার কথা ভেবে চালু করা হয়েছে। বর্তমানে এই প্রকল্প বহু এলাকায় বিস্তার লাভ করেছে। আগে যেখানে মাত্র ২২% মানুষের বীমা ছিল, সেখানে এই প্রকল্প গ্রামীণ পরিবারের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
এই স্কিমে ন্যূনতম বীমাকৃত অর্থ ১০,০০০ এবং সর্বোচ্চ ৫ লক্ষ। মাসিক প্রিমিয়াম জমা দিতে হয়। উদাহরণস্বরূপ,৫ লক্ষ টাকা বীমা কভারের জন্য মাসে আনুমানিক ৫,০৪২ টাকা জমা দিতে হয়। প্রিমিয়াম অল্প হলেও ১০ বছর পরে এটি একটি বড় অঙ্কে পরিণত হয়। যেহেতু এটি গ্রামীণ ডাক জীবন বীমার (RPLI) অধীনে পরিচালিত, তাই এটি সম্পূর্ণ সরকারি গ্যারান্টিযুক্ত এবং বিনিয়োগকারীর অর্থ হারানোর কোনও ঝুঁকি নেই।
মেয়াদপূর্তির পরে বিনিয়োগকারীকে আকর্ষণীয় রিটার্ন দেওয়া হয়। প্রতি হাজার টাকার বীমাকৃত অর্থে বার্ষিক ৪৫ টাকা বোনাস মেলে। ফলে, ৫ লক্ষ কভারের ক্ষেত্রে বার্ষিক বোনাস ২২,৫০০ টাকা এবং ১০ বছরে মোট বোনাস দাঁড়ায় ২.২৫ লক্ষ টাকা। এর সঙ্গে বীমার মূল অঙ্ক ৫ লক্ষ যোগ হলে মোট রিটার্ন হয়ে দাঁড়ায় ৭.২৫ লক্ষ টাকা। অর্থাৎ মাসে মাত্র ৫ হাজারের কিছু উপরে প্রিমিয়াম জমা করলে ১০ বছরের মাথায় ৭.২৫ লক্ষের বাম্পার রিটার্ন পাওয়া সম্ভব।
মেয়াদ শেষে গ্রাহক চাইলে ওই অর্থ পোস্ট অফিসের অন্যান্য স্কিম, যেমন রিকরিং ডিপোজিট (RD) বা মাসিক আয় স্কিম (MIS)-এ পুনঃবিনিয়োগ করতে পারেন। সেখানে সুদের হার ৬.৫% থেকে ৭.৫% হওয়ায় অতিরিক্ত মাসিক আয় হবে ৩,০০০–৪,000 টাকা পর্যন্ত। পাশাপাশি পেয়ে যাবেন কর ছাড়ের সুবিধাও। যারা নিরাপদ, ঝুঁকিমুক্ত এবং গ্যারান্টিযুক্ত রিটার্ন স্কিমের সন্ধান করছেন তাদের জন্য এই স্কিমটি অত্যন্ত কার্যকর। নিকটতম পোস্ট অফিসে গিয়ে ফর্ম জমা করলেই স্কিমের সুবিধা মেলে।
আরও পড়ুন- পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও?
আরও পড়ুন-অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল
আরও পড়ুন-হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us