/indian-express-bangla/media/media_files/2025/12/03/post-office-kvp-investment-double-money-scheme-2025-12-03-19-01-11.jpg)
পোস্ট অফিসের এই স্কিম আপনাকে মালামাল করবে
Post Office Scheme: দেশজুড়ে নিরাপদ বিনিয়োগ ও নিশ্চিত রিটার্নের প্রতি ঝুঁকছেন সাধারণ মানুষ। সেই কারণেই পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প দীর্ঘদিন ধরেই সকল শ্রেণির মানুষের কাছে প্রথম পছন্দ হয়ে উঠেছে। অল্প অল্প মাসিক সঞ্চয় থেকে বড় অঙ্কের ফান্ড গঠন করার অন্যতম জনপ্রিয় উপায় হল পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (KVP)। কারণ, এই স্কিমে বিনিয়োগ করলে মাত্র ১১৫ মাসে আপনার জমানো টাকা দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ ২০,০০০ টাকা রাখলে মেয়াদ শেষে পাওয়া যায় ৪০,০০০ টাকা। সরকারি গ্যারান্টিযুক্ত এই স্কিম বর্তমানে বার্ষিক ৭.৫% সুদের হার দিচ্ছে, যা বাজারের ওঠানামার প্রভাবমুক্ত হওয়ায় ঝুঁকিমুক্ত বিনিয়োগের তালিকায় KVP-শীর্ষে রয়েছে।
'বিজেপি SIR করে নিজের কবর নিজেরাই খুঁড়েছে', গর্জে উঠলেন মমতা
বর্তমানে আর্থিক অনিশ্চয়তার মধ্যে বহু মানুষ এমন স্কিম খুঁজছেন, যেখানে টাকা সুরক্ষিত থাকবে এবং রিটার্নও নিশ্চিত। এই চাহিদা মেটাচ্ছে ডাক বিভাগ পরিচালিত কিষাণ বিকাশ পত্র প্রকল্প। স্কিমের অন্যতম আকর্ষণ, ঠিক ৯ বছর ৭ মাস পর জমাকৃত অর্থ দ্বিগুণ হয়ে যায়। ফলে দীর্ঘমেয়াদী, সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগ খুঁজছেন এমন মানুষের কাছে KVP বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।
ডাকঘর সূত্রে জানা গেছে, কিষাণ বিকাশ পত্রে বার্ষিক ৭.৫% হারে সুদ দেওয়া হয়। চক্রবৃদ্ধি সুদের সুবিধায় প্রতি বছরের সুদ মূলধনের সঙ্গে যুক্ত হয় এবং পরবর্তী বছরে সেই অনুযায়ী সুদ বাড়তে থাকে। উদাহরণ হিসেবে, কেউ যদি ₹১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে প্রথম বছরেই তিনি ৭,৫০০ টাকা সুদ পাবেন। এই সুদ মূল অর্থে যোগ হয়ে ক্রমে মেয়াদ শেষে মোট পরিমাণ দ্বিগুণ করে দেয়।
বাংলা জয়ই পাখির চোখ মোদীর, বঙ্গ বিজেপির নেতাদের 'বিশেষ ক্লাস' প্রধানমন্ত্রীর
KVP স্কিমের আরও একটি সুবিধা হল যে কোনও আর্থিক স্তরের মানুষের জন্য এটি সহজলভ্য। এখানে সিঙ্গেল, জয়েন্ট বা সর্বোচ্চ তিন জনের নামেও যৌথ অ্যাকাউন্টও খোলা যায়। এমনকি প্রয়োজনে আড়াই বছর পর অ্যাকাউন্ট বন্ধ করার সুযোগও রয়েছে, যা এই প্রকল্পকে আরও সুবিধাজনক করে তুলছে।
বিশেষজ্ঞদের মতে, ১ লক্ষ থেকে ৫ লক্ষ যে কোনও অঙ্ক বিনিয়োগ করলে মেয়াদ শেষে দ্বিগুণ রিটার্ন পাওয়া যায়। সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হওয়ায় এবং সরকারি নিশ্চয়তা থাকায় কিষাণ বিকাশ পত্র বর্তমানে দেশের অন্যতম নির্ভরযোগ্য সেভিংস স্কিম হিসেবে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us