Post Office Scheme: স্রেফ সুদ বাবদ পাবেন ২৪,৬৬০টাকা, পোস্ট অফিসের এই স্কিমে 'মালামাল' হবে আপনিও

Post Office Scheme: এই প্রকল্পের বিশেষত্ব হল, বিনিয়োগকারীকে মাত্র একবারই টাকা জমা দিতে হয় এবং তার পরিবর্তে প্রতি মাসে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়।

Post Office Scheme: এই প্রকল্পের বিশেষত্ব হল, বিনিয়োগকারীকে মাত্র একবারই টাকা জমা দিতে হয় এবং তার পরিবর্তে প্রতি মাসে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
post office schemes news

পাওয়া যাবে ভালো রিটার্ন

Post Office Scheme: দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কাছে এখনও ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলি অত্যন্ত ভরসার বিনিয়োগের জায়গা। নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিশ্চিত রিটার্নের কারণে এই প্রকল্পগুলির জনপ্রিয়তা বরাবরের জন্য অটুট। ডাকঘরের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের মধ্যে পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প বা এমআইএস (MIS) অন্যতম আকর্ষণীয় একটি স্কিম, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করে প্রতি মাসে নিশ্চিত সুদ পাওয়া যায়।

Advertisment

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই বড় মোচড়! বাংলা ভাগের দাবিতে সুর চড়ালেন BJP-র সাংসদ   

পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে বর্তমানে বার্ষিক ৭.৪ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে। এই প্রকল্পে এককালীন টাকা জমা করতে হয় এবং সেই টাকার উপর প্রতি মাসে সুদ পাওয়া যায়। এমআইএস প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। ন্যূনতম ১,০০০ টাকা জমা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়। সিঙ্গেল ও জয়েন্ট দু’ধরনের অ্যাকাউন্টের সুবিধাই রয়েছে এই প্রকল্পে। সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। একটি জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনজন বিনিয়োগকারী একসঙ্গে যুক্ত থাকতে পারেন। 

আরও পড়ুন-ক্রীড়ামন্ত্রী, বিসিসিআইয়ের মুখে ‘চপেটাঘাত’, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে 'বিস্ফোরক' প্রিয়াঙ্কা

এই প্রকল্পের বিশেষত্ব হল, বিনিয়োগকারীকে মাত্র একবারই টাকা জমা দিতে হয় এবং তার পরিবর্তে প্রতি মাসে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। এই মাসিক সুদের টাকা সরাসরি বিনিয়োগকারীর ব্যাঙ্ক বা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে জমা হয়। উদাহরণস্বরূপ, কেউ যদি পোস্ট অফিস এমআইএস প্রকল্পে ২০  লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি প্রতি মাসে প্রায় ২৪,৬৬০ টাকা সুদ বাবদ পাবেন। পাঁচ বছর পূর্ণ হওয়ার পর, বিনিয়োগের পুরো মূলধন বিনিয়োগকারীর অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়।

এমআইএস অ্যাকাউন্ট খোলার জন্য বিনিয়োগকারীর অবশ্যই একটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকা আবশ্যক। যদি আগে থেকে সেভিংস অ্যাকাউন্ট না থাকে, তাহলে প্রথমে তা খুলতে হবে। কারণ মাসিক সুদের টাকা সরাসরি সেই সেভিংস অ্যাকাউন্টেই জমা হবে। নিরাপদ বিনিয়োগ এবং নিয়মিত আয়ের সন্ধান করছেন এমন মানুষদের  কাছে পোস্ট অফিসের এই মাসিক আয় প্রকল্প এখনো একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য বিকল্প।

আরও পড়ুন- ফের রাজ্যজুড়ে শীতের কাঁপুনি, রাত থেকেই বইবে ঠান্ডার তুফানি স্রোত? তাপমাত্রা এক ধাক্কায় নামল ১১ ডিগ্রিতে

post office Top 5 Post Office Scheme