Post Office Scheme: নেই কোন শর্টকার্ট! এটাই 'বড়লোক' হওয়ার সবচেয়ে বড় ফান্ডা

Post Office Scheme: ডাকঘর গ্রাহকদের জন্য একাধিক সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে যার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প বা এমআইএস (Monthly Income Scheme)।

Post Office Scheme: ডাকঘর গ্রাহকদের জন্য একাধিক সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে যার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প বা এমআইএস (Monthly Income Scheme)।

author-image
IE Bangla Web Desk
New Update
post office schemes news

পাওয়া যাবে ভালো রিটার্ন

Post Office Scheme: ডাকঘর গ্রাহকদের জন্য একাধিক সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে যার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প বা এমআইএস (Monthly Income Scheme)। এই প্রকল্পটি বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা এককালীন বিনিয়োগের মাধ্যমে নিয়মিত মাসিক আয় চান। এমআইএস স্কিমে বারবার টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই। একবার নির্দিষ্ট অঙ্ক বিনিয়োগ করলেই প্রতি মাসে সুদ বাবদ একটা মোটা টাকা পাওয়া যায়।

Advertisment

আরও পড়ুন- ইলেকট্রিক স্কুটারের বাজারে ভূমিকম্প! ২ লক্ষ মানুষ এই মডেলটি কিনেছেন, আস্থা অর্জনে শীর্ষে এই সংস্থা 

বর্তমানে পোস্ট অফিস এমআইএস স্কিমে বার্ষিক ৭.৪ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই সুদের টাকা সরাসরি বিনিয়োগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। চাইলে এই টাকা সঞ্চয় করে রাখা যায় অথবা প্রয়োজনে তুলে নেওয়াও সম্ভব। এই প্রকল্পে মাত্র ১,০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত এবং জয়েন্ট  অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। জয়েন্ট অ্যাকাউন্টে সর্বাধিক তিনজন  থাকতে পারেন।

আরও পড়ুন- ফের দেশজুড়ে বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম? রিপোর্ট সামনে আসতেই তোলপাড় 

যদি কোনও বিনিয়োগকারী সিঙ্গেল অ্যাকাউন্টে এককালীন ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি পাঁচ বছর ধরে প্রতি মাসে প্রায় ৫,৫৫০ টাকা করে নিশ্চিত আয় পাবেন। এই অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। এমআইএস স্কিমের মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে বিনিয়োগকারীর সম্পূর্ণ মূলধন ফেরত দেওয়া হয়, ফলে এখানে মূল টাকার নিরাপত্তাও পুরোপুরি বজায় থাকে। অর্থাৎ, পাঁচ বছর ধরে নিয়মিত মাসিক আয়ের পাশাপাশি বিনিয়োগ করা টাকাও পুরোপুরি সুরক্ষিত থাকে।

আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক

এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে হলে বিনিয়োগকারীর একটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। অ্যাকাউন্ট খোলার পর থেকেই মাসিক আয় শুরু হয়ে যায়। নিরাপদ বিনিয়োগ এবং নিশ্চিত মাসিক আয়ের যারা সন্ধান করছেন বিশেষ করে অবসরপ্রাপ্ত বা মধ্যবিত্ত পরিবারের জন্য পোস্ট অফিসের এমআইএস স্কিম একটি আদর্শ বিকল্প।

Investment post office Post