/indian-express-bangla/media/media_files/2025/03/03/o8dTPiYrzj4lfZJmWl30.jpg)
Post Office Deposit Scheme: প্রতীকী ছবি।
পোস্ট অফিসের সুপারহিট স্কিম এখন মধ্যবিত্ত পরিবারের কাছে নতুন আশার আলো হয়ে উঠেছে। প্রতি মাসে নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দিচ্ছে পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (Post Office Monthly Income Scheme - POMIS)। এই সরকারি প্রকল্পে স্বামী-স্ত্রী যৌথভাবে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এর মাধ্যমে প্রতি মাসে পাবেন ৯,২৫০ টাকার নিশ্চিত আয়। পাঁচ বছর ধরে চলবে এই আয়, এবং মেয়াদপূর্তির পর বিনিয়োগ করা সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়া যাবে।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যেখানে মুদ্রাস্ফীতির চাপ এবং খরচের পরিমাণ ক্রমশ মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই প্রকল্প বিশেষ করে অবসরপ্রাপ্তদের জন্য এক অত্যন্ত নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠেছে। মাসের নির্দিষ্ট দিনে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সুদের পরিমাণ জমা হবে।
POMIS-এর বিনিয়োগ প্রক্রিয়া অত্যন্ত সহজ। বিনিয়োগকারীকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এককালীন জমা করতে হয়, যার উপর নির্দিষ্ট হারে বার্ষিক সুদ ধার্য করা হয়। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক সুদের হার ৭.৪০ শতাংশ। সেই সুদের টাকা ১২ মাসে ভাগ করে প্রতি মাসে সমান কিস্তিতে অ্যাকাউন্টে জমা হয়।
যদি কেউ সিঙ্গেল বিনিয়োগ করেন, তবে তিনি সর্বাধিক ৯ লক্ষ টাকা জমা করতে পারেন, যার ফলে প্রতি মাসে ৫,৫৫০ আয় হবে। কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমা বেড়ে ১৫ লক্ষ টাকা হয়। অর্থাৎ দম্পতি একসঙ্গে এই স্কিমে বিনিয়োগ করলে তাঁদের প্রতি মাসে ৯,২৫০ টাকার স্থায়ী আয় হবে।
এই প্রকল্পের অন্যতম বড় সুবিধা হল এর নিরাপত্তা। যেহেতু এটি একটি কেন্দ্রীয় সরকারের অনুমোদিত স্কিম, তাই বিনিয়োগের উপর রয়েছে সম্পূর্ণ সরকারি গ্যারান্টি। শেয়ার বাজারের ওঠানামা বা ঝুঁকির কোনো প্রভাব এই স্কিমে নেই।
৫ বছর মেয়াদি এই প্রকল্পে বিনিয়োগকারীরা পুরো সময়কালে মাসিক সুদ পান এবং মেয়াদ শেষে তাঁদের মূলধন সম্পূর্ণ ফেরত দেওয়া হয়। অর্থাৎ, প্রতি মাসে স্থির আয়ের পাশাপাশি পাঁচ বছর পর ফেরত আসে জমাকৃত সম্পূর্ণ অর্থ — যা এটিকে দেশের অন্যতম নিরাপদ ও লাভজনক বিনিয়োগ পরিকল্পনা করে তুলেছে।
আরও পড়ুন- দিল্লি বিস্ফোরণ কান্ড নিয়ে মুখ খুললেন ইজরায়েলি প্রধানমন্ত্রী, মোদীকে বিরাট বার্তা নেতানিয়াহুর
'আমার বউ নেই, একটা বান্ধবী থাকতে পারে না'? জেল মুক্তির পর 'প্রেম' নিয়ে খোলামেলা পার্থ
পাকিস্তানের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস, জৈব অস্ত্রে ভারতে গণহত্যার ছক? বিরাট সতর্ক কেন্দ্র
চিকিৎসার আড়ালে ভারতে জৈশ-এর মহিলা শাখার নেতৃত্বে শাহিন? বোনের গ্রেফতারিতে দাদা কী বলছেন জানেন?
“খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়
কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us