/indian-express-bangla/media/media_files/2025/11/24/cats-2025-11-24-14-21-16.jpg)
৫ বছরে লক্ষ লক্ষ তহবিল কীভাবে?
আজকের অনিশ্চিত বাজারে কোথায় বিনিয়োগ করবেন ভেবে পাচ্ছেন না? একদিকে যখন শেয়ারবাজার রোজই ওঠানামা করছে তখন বিনিয়োগ করলেও তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়। সেখানে দাঁড়িয়ে সরকারি সঞ্চয় প্রকল্পগুলি ক্রমশ বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে।
আরও পড়ুন- সপ্তাহের প্রথম দিনেই ধারণার বাইরে কমল সোনার দাম, জানুন আপনার শহরের ২৪, ২২ এবং ১৮ ক্যারেট গোল্ডরেট
বিশেষত মধ্যবিত্ত ও কর্মজীবী মানুষজন ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য তহবিল গড়ে তুলতে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) স্কিমকে একটি দারুণ স্থিতিশীল বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। এই স্কিমে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ। অনেকেই পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমান সন্তানের শিক্ষা, বাড়ি কেনা কিংবা অবসর জীবনের তহবিল তৈরির জন্য । প্রশ্ন হলো—মাত্র ৫ বছরে এই RD স্কিম কীভাবে প্রায় ১৪ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে সাহায্য করে?
বিনিয়োগকারীদের মধ্যে RD স্কিম কেন জনপ্রিয়?
পোস্ট অফিস RD শুরু করতে বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন হয় না। মাসে মাত্র ১০০ টাকা দিয়েই অ্যাকাউন্ট খোলা যায়। পরে সামর্থ্য অনুযায়ী মাসিক কিস্তি বাড়ানো যায়। এর ফলে ছোট ও বড় দুই ধরনের বিনিয়োগকারীর কাছেই এটি সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠছে। নিয়মিত মাসিক সঞ্চয় পাঁচ বছরের শেষে বড় অঙ্কের তহবিলে পরিণত হয়।
কত সুদ মেলে?
বর্তমানে পোস্ট অফিস RD-তে বার্ষিক প্রায় ৬.৭% সুদ পাওয়া যায়, যা প্রতি ত্রৈমাসিকে কম্পাউন্ডিং-এর মাধ্যমে বাড়তে থাকে। সুদের ওপর সুদ যোগ হওয়ার ফলে বিনিয়োগের পরিমাণ সময়ের সঙ্গে আরও দ্রুত বাড়ে। প্রতি মাসে ছোট অঙ্কের সঞ্চয় পাঁচ বছর পরে এক বড় অঙ্কে রূপ নেয় এই কম্পাউন্ড ইন্টারেস্টের কারণে।
কীভাবে তৈরি হবে ১৪ লক্ষের তহবিল?
উদাহরণ হিসেবে ধরা যাক যদি কেউ প্রতি মাসে ২০,০০০ টাকা RD-তে জমা দেন, তাহলে ৫ বছরে মোট জমা হবে ১২,০০,০০০ টাকা। ৬.৭% সুদসহ হিসাব অনুযায়ী ম্যাচিউরিটিতে দাঁড়ায় প্রায় ১৪,২৮,৭২৭ টাকা।অর্থাৎ সুদ হিসেবে মিলবে মোট ২,২৮,৭২৭ টাকা।
লোনের সুবিধা
এই স্কিমের অন্যতম সবচেয়ে কার্যকর সুবিধা হলো লোনের সুবিধা।
জমাকৃত টাকার ওপর লোন নেওয়া যায় RD অ্যাকাউন্ট বন্ধ না করেই।
হঠাৎ আর্থিক প্রয়োজনে বিনিয়োগ ভেঙে ফেলার দরকার হয় না। দীর্ঘমেয়াদি বিনিয়োগ চালু রাখতে চান এমন ব্যক্তিদের জন্য এটি বিশেষভাবে উপকারী।
ট্যাক্স সুবিধা
পোস্ট অফিস RD-তে বিনিয়োগ করলে আয়কর আইনের ধারা ৮০সি অনুযায়ী করছাড় পাওয়া যায়। নিরাপদ সঞ্চয়ের পাশাপাশি ট্যাক্স বাঁচাতে চান এমন ব্যক্তিদের কাছে এটি একটি উল্লেখযোগ্য সুবিধা।
সন্তানের উচ্চশিক্ষা, বিয়ে, বাড়ি কেনা, অবসর পরিকল্পনা কিংবা বড় তহবিল তৈরির মতো দীর্ঘমেয়াদি লক্ষ্যে RD অত্যন্ত কার্যকর। নিয়মিত ছোট অঙ্কের মাসিক সঞ্চয় কয়েক বছরের মধ্যে বড় অঙ্কের তহবিলে পরিণত হয়।
অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া
অ্যাকাউন্ট খোলার জন্য নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে
আধার কার্ড
প্যান কার্ড
২টি ছবি
এবং মাত্র ১০০ জমা দিলেই RD অ্যাকাউন্ট খোলা যায়। মাসিক কিস্তি অটো-ডিপোজিট করে দিলে সঞ্চয় প্রক্রিয়া আরও সহজ হয়ে যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us