/indian-express-bangla/media/media_files/2025/11/13/post-office-scheme-2025-11-13-12-39-34.jpg)
পোস্ট অফিসের এই স্কিম আপনাকে 'রাজা' করবে, পান 21 লক্ষ টাকার নিশ্চিত রিটার্ন
Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমটি সত্যি অসাধারণ, জেনে নিন কিভাবে ৫ বছরে ২১ লক্ষ টাকার বিরাট তহবিল গড়বেন নামমাত্র সেভিংসে।
যদি আপনি অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ টাকার বিরাট তহবিল তৈরি করতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি স্রেফ আপনারই জন্য। এই ধরনের তহবিল তৈরির ক্ষেত্রে ডাকঘরের সঞ্চয় স্কিমগুলি অত্যন্ত কার্যকর। আজকের এই প্রতিবেদনে আপনাকে এমন একটি স্কিম সম্পর্কে জানাতে চলেছি যেটিতে মাত্র পাঁচ বছরে আপনি ২১ লক্ষ টাকার বিরাট ফান্ড তৈরি করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক আপনাকে এই স্কিমে কত বিনিয়োগ করতে হবে এবং আপনি কত সুদ পাবেন?
আরও পড়ুন- ১৪ মাসের মধ্যে রেকর্ড উচ্চতায় সেনসেক্স, নিফটি, ঝড়ের গতিতে উর্ধ্বমুখী শেয়ার বাজার
বাজারের ক্রমবর্ধমান ঝুঁকির কারণে বিনিয়োগকারীরা এখন এমন স্কিম খুঁজছেন যেগুলি নিরাপদ এবং নির্দিষ্ট রিটার্ন দেয়। বিশেষ করে যারা ঝুঁকি নিতে চান না তাদের জন্য এই ধরণের সেভিংস স্কিম একেবারে পারফেক্ট। এই বিকল্পগুলির মধ্যে, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) স্কিম মানুষের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করছে। এটি এমন একটি স্কিম যেখানে আপনি প্রতি মাসে অল্প পরিমাণে টাকা জমা করে একটি বৃহৎ এবং সুরক্ষিত তহবিল তৈরি করতে পারেন।
পোস্ট অফিস আরডির সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হল এটি সম্পূর্ণরূপে ভারত সরকার স্বীকৃত একটি স্কিম। এর অর্থ হল এই স্কিমের অধীনে করা বিনিয়োগগুলি ১০০% নিরাপদ। এই স্কিমটি শুরু করতে প্রতি মাসে মাত্র ১০০ টাকাই যথেষ্ট। মাসিক জমার পরিমাণ সামর্থ্য অনুসারে বাড়ানো যেতে পারে। এই কারণেই এই স্কিমটি ছোট থেকে বড় সকল বিনিয়োগকারীদের জন্য একটি দুর্দান্ত অপশন।
আরও পড়ুন-'অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে',শুভেন্দুকে নিশানা, মোদীকে সরাসরি চ্যালেঞ্জ সায়নির
পোস্ট অফিস আরডি স্কিমে বার্ষিক ৬.৭% সুদ প্রদান করা হয়ে থাকে। এই সুদ ত্রৈমাসিকভাবে চক্রবৃদ্ধি হারে প্রদান করা হয়ে থাকে। যার ফলে আপনার অর্থ নিয়মিত সুদের তুলনায় অনেক দ্রুত বৃদ্ধি পায়। চক্রবৃদ্ধির অর্থ হল সুদ এবং সেই সুদের উপরে আরও সুদ। উদাহরণস্বরূপ, যদি কোনও ব্যক্তি পোস্ট অফিসের RD-তে প্রতি মাসে 30,000 টাকা যদি জমা করেন, তাহলে 5 বছরে তাদের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে 18,00,000 টাকায়। আসল টাকার উপর পোস্ট অফিসের 6.7% বার্ষিক সুদের হারের উপর ভিত্তি করে ত্রৈমাসিক চক্রবৃদ্ধির মাধ্যমে যথেষ্ট ভালো রিটার্ন দেয়। ম্যাচুউরিটির সময় আপনি পাবেন প্রায় 21,43,091 টাকার বিরাট টাকা।
আরও পড়ুন-দার্জিলিংয়ে তাপমাত্রা ছুঁল ৫ ডিগ্রিতে, বাংলা জুড়ে শীতের কামড়, আরও পারদ পতন? রইল শীতের ব্রেকিং আপডেট
পোস্ট অফিস আরডি স্কিমের একটি অনন্য বৈশিষ্ট্য হল বিনিয়োগকারীরা আরডি ক্লোজ করা ছাড়াই লোন নিতে পারেন। কখনও কখনও, বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী জন্য অর্থ সঞ্চয় করতে চান, কিন্তু জরুরি অবস্থার জন্য অর্থের প্রয়োজন হয়। এই সময়ে, আরডির বিপরীতে লোনও আপনিও পেতে পারেন। পাশাপাশি পোস্ট অফিসের আরডি কেবল একটি নিরাপদ বিনিয়োগই নয়, বরং কর-সঞ্চয়ের সুবিধাও প্রদান করে। বিনিয়োগকারীরা আয়কর আইনের ধারা 80C এর অধীনে কর ছাড় পান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us