/indian-express-bangla/media/media_files/2025/11/24/post-office-rd-scheme-5-years-14-lakh-fund-2025-11-24-14-07-22.jpg)
৫ বছরে লক্ষ লক্ষ তহবিল কীভাবে?
Post Office Scheme: আপনি যদি আপনার কষ্টের টাকা নিরাপদ ও সুরক্ষিত স্থানে বিনিয়োগ করতে চান সেই সঙ্গে ভালো রিটার্ন পেতে চান, তাহলে পোস্ট অফিসের স্মল সেভিংস সঞ্চয় স্কিম একটি চমৎকার বিকল্প। এর মধ্যে অন্যতম হলো পোস্ট অফিস রিকারিং ডিপোজিট (RD)।
এই প্রকল্পে মাসে অল্প অল্প টাকা জমিয়ে গড়ে তোলা যেতে পারে বড় তহবিল। পাশাপাশি সরকারি গ্যারান্টি থাকায় আপনার এই টাকা থাকবে সম্পূর্ণ নিরাপদ। বর্তমানে RD-তে বার্ষিক ৬.৭% সুদের হার অফার করছে।
পোস্ট অফিসের আরডি বিশেষভাবে তাদের জন্য যারা কম ঝুঁকির বিনিয়োগের সঙ্গে নিরাপদ রিটার্ন পেতে চান। উদাহরণ হিসাবে আপনি যদি আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা জমা করেন, তাহলে পাঁচ বছরের মধ্যে আপনার মোট বিনিয়োগ হবে ৩ লক্ষ টাকা। ৬.৭% সুদের হারে, এই সময়ে আনুমানিক ৫৬,৮৩০ টাকা কেবল আপনি পাবেন সুদ হিসাবে। এর ফলে পাঁচ বছর পর আপনার মোট তহবিল দাঁড়াবে ৩,৫৬,৮৩০ টাকা।
আপনি চাইলে এই আরডি আরও পাঁচ বছর বাড়াতে পারেন। ১০ বছরের শেষে, আপনার মোট জমা হবে ৬ লক্ষ টাকা এবং সুদ হিসাবে পাবেন প্রায় ২,৫৪,২৭২ টাকা। এর ফলে ১০ বছর পর মোট তহবিল হবে ৮,৫৪,২৭২ টাকা।
আরও পড়ুন-শেষ মুহূর্তে দেখে নিন BLO আপনার ফর্ম জমা করেছে তো? কত লক্ষ নাম বাদের সম্ভাবনা?
এই স্কিমের একটি বড় সুবিধা হলো মাত্র ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। যেকোনো কাছাকাছি পোস্ট অফিসে সহজেই আরডি অ্যাকাউন্ট খোলা সম্ভব। এছাড়াও, যে কোন সময়ে অ্যাকউন্ট প্রয়োজনে বন্ধের সুবিধা রয়েছে।
পোস্ট অফিস আরডি-র আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো লোন নেওয়ার সুবিধা। যদি আপনি কমপক্ষে এক বছর ধরে নিয়মিতভাবে আরডি অ্যাকাউন্ট চালান, তাহলে জমার পরিমাণের উপর ৫০% পর্যন্ত লোন নিতে পারবেন। এর জন্য আপনাকে জন্য কেবল ২% অতিরিক্ত সুদ দিতে হয়, যা বাজারের অন্যান্য সংস্থা ও ব্যাঙ্ক থেকে নেওয়া লোনের উপর সুদের হারের তুলনায় অনেক কম।
আরও পড়ুন- সব রেকর্ড ভেঙে দিল! ২ লাখ ছুঁইছুঁই রূপা, সোনার দামে ভূমিকম্প
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us