/indian-express-bangla/media/media_files/2025/11/13/post-office-scheme-2025-11-13-12-39-34.jpg)
পোস্ট অফিসের এই স্কিম আপনাকে 'রাজা' করবে, পান ৪০ লক্ষ টাকার নিশ্চিত রিটার্ন
Post Office Scheme: আপনি যদি নিরাপদ বিনিয়োগের সন্ধান করে থাকেন এবং সেই সঙ্গে ভালো রিটার্ন চান, তাহলে পোস্ট অফিসের সুপারহিট স্কিম এখন মধ্যবিত্ত পরিবারের কাছে নতুন আশার আলো হয়ে উঠেছে। বিরাট রিটার্নের জন্য পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিম আপনার জন্য হতে পারে একটি দুর্দান্ত বিকল্প। যেখানে আপনি মেয়াদ শেষে পেতে পারে মোটা অঙ্কের রিটার্ন। এই স্কিমে রয়েছে ভারতের সরকারের গ্যারান্টি। তাই এখানে টাকা মার যাওয়ার কোনও ঝুঁকি নেই। এই স্কিম কেবল নিরাপদই নয়, বরং করমুক্তও বটে।
এই স্কিমের অধীনে যদি আপনি প্রতি মাসে ১২,৫০০ টাকা বা বার্ষিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১৫ বছরের মধ্যে আপনার সম্পূর্ণ জমার পরিমাণ হবে ৪০.৬৮ লক্ষ টাকা হবে। এর মধ্যে মূল বিনিয়োগ হবে প্রায় ২২.৫ লক্ষ টাকা, এবং ১৮ লক্ষের বেশি পাবেন করমুক্ত সুদ। PPF স্কিমের অন্যতম বড় সুবিধা হলো এটি তিনগুণ করমুক্ত: অর্থাৎ মূল টাকা, সুদ এবং পূর্ণ মেয়াদপূর্তির পরিমাণ—সবই করমুক্ত।
এই স্কিমে বিনিয়োগ শুরু করতে মাত্র ৫০০ টাকাই যথেষ্ট, ফলে নিম্ন আয়ের ব্যক্তিরাও এই স্কিমে টাকা জমাতে পারেন। স্কিমের মেয়াদ ১৫ বছর, যা প্রতি ৫ বছর পর বাড়ানো যেতে পারে। বিশেষ এই স্কিমে বিনিয়োগকারীরা তাদের তহবিলের বিপরীতে লোনও নিতে পারেন এবং প্রথম পাঁচ বছরের পর আংশিক পরিমাণ টাকা তোলার সুবিধাও আছে। ফলে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাশাপাশি জরুরি পরিস্থিতিতেও কার্যকর একটি স্কিম।
সাধারণ বিনিয়োগকারীদের জন্য এটি একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য বিকল্প, বিশেষ করে যারা ঝুঁকি ছাড়া নিশ্চিত রিটার্ন চান। শেয়ার বাজারের মতো অস্থির বাজারের তুলনায় PPF স্কিম নিরাপত্তা এবং লাভের ক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক।
আরও পড়ুন- পোস্ট অফিসের সুপারহিট স্কিম! প্রতি মাসে পান ৯,২৫০ টাকার নিশ্চিত আয়ের বিরাট সুযোগ
দিল্লি বিস্ফোরণ কান্ড নিয়ে মুখ খুললেন ইজরায়েলি প্রধানমন্ত্রী, মোদীকে বিরাট বার্তা নেতানিয়াহুর
'আমার বউ নেই, একটা বান্ধবী থাকতে পারে না'? জেল মুক্তির পর 'প্রেম' নিয়ে খোলামেলা পার্থ
পাকিস্তানের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস, জৈব অস্ত্রে ভারতে গণহত্যার ছক? বিরাট সতর্ক কেন্দ্র
চিকিৎসার আড়ালে ভারতে জৈশ-এর মহিলা শাখার নেতৃত্বে শাহিন? বোনের গ্রেফতারিতে দাদা কী বলছেন জানেন?
“খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়
কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us