Post Office Schemes: ব্যাঙ্কের থেকে বেশি সুদ, পোস্ট অফিসের এই স্কিম আপনাকে 'মালামাল' করবে

Post Office Schemes: ব্যাংক এফডির সুদের হার দিনে দিনে কমে যাওয়ায় বিনিয়োগকারীদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি।

Post Office Schemes: ব্যাংক এফডির সুদের হার দিনে দিনে কমে যাওয়ায় বিনিয়োগকারীদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি।

author-image
IE Bangla Web Desk
New Update
post office schemes, bank FD rates, post office interest rates, small savings schemes, PPF interest rate, NSC interest rate, Sukanya Samriddhi Yojana, Senior Citizen Savings Scheme, monthly income scheme, tax saving schemes, 80C tax benefits, post office deposits, bank FD vs post office, high return schemes, safe investment options

ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি।

Post Office Schemes: ব্যাংক এফডির সুদের হার দিনে দিনে  কমে যাওয়ায় বিনিয়োগকারীদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট কমানোর পর বেশ কিছু বাণিজ্যিক ব্যাংক তাদের স্থায়ী আমানতের সুদের হার কমিয়েছে। বর্তমানে অধিকাংশ বড় ব্যাংক ৬% থেকে ৭% সুদ দিচ্ছে, ফলে নিরাপদ রিটার্নের আশায় থাকা বিনিয়োগকারীদের লাভ কমায় বাড়ছে উদ্বেগ। 

Advertisment

আরও পড়ুন- বাড়ির এই দেওয়ালে ঘড়ি টানান, দূর হবে অর্থকষ্ট, সন্তানের পড়াশুনায় মনোযোগ বাড়বে

এমন পরিস্থিতিতে ডাক বিভাগের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি আকর্ষণীয় বিকল্প হিসেবে উঠে এসেছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। চলতি ত্রৈমাসিকে সরকার নির্ধারিত পোস্ট অফিস স্কিমের সুদের হার ৭%–এর উপরে রয়েছে, যা ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর। পরবর্তী ত্রৈমাসিকে এই হার পুনর্বিবেচনা করা হবে।

Advertisment

পোস্ট অফিসের ২ বছরের আমানতে সুদ ৭%, ৩ বছরের এফডিতে ৭.১% এবং ৫ বছরের আমানতে সুদ বেড়ে ৭.৫%—যা অনেক ব্যাংকের তুলনায় বেশি। প্রবীণ নাগরিকদের জন্য ‘সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম’ বিশেষ সুবিধাজনক, কারণ এই স্কিমে বিনিয়োগে ৮.২% সুদের হার অফার করে।

আরও পড়ুন-  বিয়ের কার্ড ছাপার সময় এই ভুলগুলি কোনভাবেই করবেন না, ছারখার হবে বিবাহিত জীবন 

এ ছাড়া পোস্ট অফিসের মাসিক আয় অ্যাকাউন্টে ৭.৪%, এনএসসি (NSC)-তে ৭.৭%, পিপিএফ (PPF)-এ ৭.১% এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২% সুদ পাওয়া যায়। অনেক প্রকল্পে আয়কর ধারা 80C অনুযায়ী বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ও মেলে।

আরও পড়ুন- 'শতাব্দী প্রাচীন স্বপ্নের বাস্তবায়নের প্রতীক...', পতাকা উত্তোলনের পর আবেগে ভাসলেন মোদী, ভাষণে জিতে নিলেন কোটি কোটি ভারতীয় হৃদয়

অন্যদিকে, এইচডিএফসি, আইসিআইসিআই এবং অ্যাক্সিসের মতো শীর্ষ বেসরকারি ব্যাংকগুলি সর্বোচ্চ ৬.৬% পর্যন্ত সুদ দিচ্ছে। কয়েকটি ছোট ব্যাংক ৭% এর বেশি সুদ দিলেও তাদের সংখ্যা কম।

ফলে, নিরাপদ বিনিয়োগে নিশ্চিত ও তুলনামূলক উচ্চ রিটার্ন পেতে চাইলে এই মুহূর্তে ব্যাংক এফডির চেয়ে পোস্ট অফিস স্কিমগুলোই বিনিয়োগকারীদের জন্য বেশি লাভজনক। 

আরও পড়ুন- "ভারতীয় সভ্যতার নবজাগরণের প্রতীক", উন্নত ভারত গড়ার লক্ষ্যে বিরাট বার্তা প্রধানমন্ত্রীর

bank Investment post office