/indian-express-bangla/media/media_files/2025/11/16/post-office-scheme-vs-fd-2025-11-16-10-41-33.jpg)
: কমে যাওয়া ব্যাংক রেটের মধ্যে পোস্ট অফিসের স্কিমে পান অধিক রিটার্ন
Post Office Schemes Offer Higher Returns Than Bank FDs: বর্তমান সময়ে ব্যাংকের ফিক্সড ডিপোজিট (FD) সুদের হার ধারাবাহিক ভাবে কমছে। যার কারণে বিনিয়োগকারীদের জন্য পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। বেশিরভাগ ব্যাংক এখন ফিক্সড ডিপোজিটের ওপর ৬% থেকে ৭% পর্যন্ত সুদের হার দিচ্ছে, ফলে নতুন FD করানোর সময় মানুষজন আগের তুলনায় কম রিটার্ন পাচ্ছেন। এমন পরিস্থিতিতে পোস্ট অফিসের স্মল সেভিং স্কিমগুলি বিনিয়োগকারীদের জন্য আরও লাভজনক বিকল্প হয়ে উঠেছে।
বর্তমান সময়ে দাঁড়িয়ে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে ৭% থেকে ৮.২% পর্যন্ত সুদের হার পাওয়া যাচ্ছে। বিশেষ করে সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ ৮.২% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। এছাড়া এই স্কিমগুলোতে পুরনো ট্যাক্স রেজিমে কর ছাড়ের সুবিধাও রয়েছে। তাই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে পোস্ট অফিসের স্কিমগুলির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।
আরও পড়ুন- বীরভূমের শ্যুটআউট,পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যুবতীকে লক্ষ্য করে পরপর গুলি, কারণ নিয়ে ধোঁয়াশা
প্রাইভেট ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি FD রেট দিচ্ছে কিছু ব্যাংক যেমন
অ্যাক্সিস ব্যাংক – ৬.৬% – ১৫ মাস থেকে ১০ বছর পর্যন্ত
বন্ধন ব্যাংক: ৭.২% (২ বছর থেকে ৩ বছর পর্যন্ত)
DCB ব্যাংক: ৭.২% (৩৭–৩৮ মাস)
RBL ব্যাংক: ৭.২% (১৮ মাস থেকে ৩ বছর)
IDFC ফার্স্ট ব্যাংক ও ইন্ডসইন্ড ব্যাংক: ৭% পর্যন্ত
সরকারি ব্যাংকগুলোর FD রেট সাধারণত ৬.৫% থেকে ৬.৭৫% পর্যন্ত হয়ে থাকে। উদাহরণস্বরূপ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৬.৬% (৪৪৪ দিন)
ব্যাঙ্ক অফ বরোডা: ৬.৬% (৪৪৪ দিন)
ইন্ডিয়ান ব্যাংক: ৬.৬% (৪৪৪ দিন)
পোস্ট অফিস স্কিমের বর্তমান সুদের হার
(অক্টোবর–ডিসেম্বর ২০২৫):
২ বছরের টাইম ডিপোজিট: ৭%
৩ বছরের টাইম ডিপোজিট: ৭.১%
PPF: ৭.১%
ম্যান্থলি ইনকাম অ্যাকাউন্ট: ৭.৪%
KVP: ৭.৫%
৫ বছরের টাইম ডিপোজিট: ৭.৫%
মহিলা সম্মান সঞ্চয় প্রমাণপত্র: ৭.৫%
NSC: ৭.৭%
সুকন্যা সমৃদ্ধি যোজনা: ৮.২%
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: ৮.২%
সুরক্ষা দিক থেকে তুলনা
ব্যাংক FD-তে বিনিয়োগ করলে শুধুমাত্র ৫ লাখ টাকার পর্যন্ত DICGC দ্বারা সুরক্ষিত থাকে। অর্থাৎ ব্যাংক কোন কারণে বন্ধ হয়ে গেলে সেই সীমার বেশি টাকা সুরক্ষিত থাকে না। তবে পোস্ট অফিসের স্কিমগুলোতে সরকার সরাসরি গ্যারান্টি দেয়, অর্থাৎ বিনিয়োগ যেকোনো পরিমাণের হলেও তা সম্পূর্ণ নিরাপদ।
আরও পড়ুন- বিজেপি-নীতীশের ক্লিন স্যুইপ, 'খুল্লমখুল্লা' প্রশংসা, তৃণমূল সাংসদের পোস্ট ঘিরে তুঙ্গে চর্চা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us