Prashant Kishor: '১৪-এ 'মোদী ম্যানিয়া'র স্রষ্টা! একুশে মমতার জয়ের কারিগর, সেই প্রশান্ত কিশোর নিজভূমেই লবডঙ্কা!

Jan Suraaj Poor Performance Explained : বিহার নির্বাচনে চরম ভরাডুবির পর রাজনীতিতে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নের মুখে পড়েছেন প্রশান্ত কিশোর। তাঁর দল ‘জনসুরাজ’ পার্টি চলতি বিধানসভা নির্বাচনে একটি আসনেও জয়ী হতে পারেনি।

Jan Suraaj Poor Performance Explained : বিহার নির্বাচনে চরম ভরাডুবির পর রাজনীতিতে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নের মুখে পড়েছেন প্রশান্ত কিশোর। তাঁর দল ‘জনসুরাজ’ পার্টি চলতি বিধানসভা নির্বাচনে একটি আসনেও জয়ী হতে পারেনি।

author-image
Sayan Sarkar
New Update
Prashant Kishor, Bihar Election 2025, Jan Suraaj, JDU, NDA, Nitish Kumar, PK political future, Kumhrar seat, Bihar poll results, Jan Suraaj defeat reasons, caste equation Bihar, BJP, RJD, Congress, LJPRV, AIMIM, HAMS, CPI ML

প্রশান্ত কিশোর

Jan Suraaj Poor Performance Explained : বিহার নির্বাচনে চরম ভরাডুবির পর রাজনীতিতে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নের মুখে পড়েছেন প্রশান্ত কিশোর। তাঁর দল ‘জনসুরাজ’ পার্টি  চলতি বিধানসভা নির্বাচনে একটি আসনেও জয়ী হতে পারেনি। ২৪৩টি আসনের মধ্যে কোনও আসনেই দল এগিয়ে না থাকায় রাজনৈতিক মহলে জোর আলোচনা—এবার কি নিজের কথামতো রাজনীতি ছাড়বেন পিকে?

Advertisment

আরও পড়ুন- বিহারের ভার তেজস্বীকে দিলেন না রাজ্যবাসী! নেপথ্যে রয়েছে এই ৩ কারণ

নির্বাচনের আগে বড় দাবি করেছিলেন পিকে

বিহার ভোটের আগেই প্রশান্ত কিশোর জোর গলায় দাবি করেছিলেন—জনতা দল ইউনাইটেড (জেডিইউ) ২৫টির বেশি আসন পাবে না। একাধিক সভা ও সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “জেডিইউ যদি ২৫টির বেশি আসন পায়, লিখে নিন, আমি রাজনীতি ছেড়ে দেব।” পাশাপাশি তিনি দাবি করেছিলেন যে এনডিএ কোনও অবস্থাতেই ক্ষমতায় ফিরতে পারবে না এবং নভেম্বরের পর নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকবেন না।

Advertisment

এমনকি, নিজের দলকে নিয়ে পিকে বলেছিলেন—জনসুরাজ ১৫০টির বেশি আসন পাবে। ফলাফল বলছে, তাঁর দলের সমস্ত প্রার্থীই পিছিয়ে।

রাজধানী পাটনার কুম্ভরার আসনকে ‘সবচেয়ে শক্তিশালী’ বলা হলেও সেখানেও পিকের দল তৃতীয় স্থানে। ফলে, তাঁর সমস্ত রাজনৈতিক হিসাব-নিকেশ কার্যত ভেস্তে গেছে।

এখন প্রশ্ন—রাজনীতি ছাড়বেন কি প্রশান্ত কিশোর?

নীতীশ কুমারের সাফল্যের পর   রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—নিজের দাবি অনুযায়ী কি এবার সত্যিই রাজনীতি থেকে সরে দাঁড়াবেন প্রশান্ত কিশোর?

বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ’–এর শোচনীয় ফলাফলের পর রাজনৈতিক মহলে উঠেছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, দলটির ভরাডুবির পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।

বিহার বিধাসভা নির্বাচনের ফলাফলের মধ্যে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, ২৪ এবং ২২ ক্যারেট রেকর্ড কলকাতায়

জন সুরাজের পরাজয়ের বড় ৫ কারণ

প্রশান্ত কিশোর নিজে ভোটে না লড়া — প্রধান মুখ হওয়া সত্ত্বেও পিকে নিজে প্রার্থী না হওয়ায় কর্মীদের মধ্যে উদ্দীপনা কমে গিয়েছে।

সময়ের সঙ্গে সঙ্গে সেভাবে প্রচারে জোর না দেওয়া। ফলে শেষের দিকে মানুষের মধ্যে আগ্রহের ঘাটতি দেখা যায়। 

দুর্বল সংগঠন কাঠামো — বহু এলাকায় সংগঠন শক্তিশালী না থাকায় ভোটে প্রভাব ফেলতে পারেনি জন সুরাজ।

অধিকাংশ প্রার্থী নতুন মুখ — রাজনীতিতে নবাগত হওয়ায় ভোটারদের আস্থা অর্জন কঠিন হয়ে পড়ে।

জাতীয় সমীকরণ বোঝার ব্যর্থতা — বিহারের ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জাতপাতের সমীকরণ সঠিকভাবে ধরতে পারেনি দল।

নির্বাচনে কারা এগিয়ে? — নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিভিন্ন দলের অবস্থান নিম্নরূপ—

বিজেপি (BJP): ৯১

জেডিইউ (JD(U)): ৮১

আরজেডি (RJD): ২৬

লজপা (রামবিলাস) – LJPRV: ২১

কংগ্রেস (INC): ৪

হামস (HAMS): ৫

এআইএমআইএম (AIMIM): ৫

সিপিআই(এমএল): ৪

এনডিএ জোট মোটামুটি পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে, যখন বিরোধী মহাজোট পিছিয়ে পড়েছে।

আরও পড়ুন- লোকগায়িকা থেকে রাজনীতিবিদ, সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার দৌড়ে মৈথিলী ঠাকুর

বিহারে গেরুয়া ঝড়ের দাপট, ক্লিন সুইপে ব্যাকফুটে তেজস্বী, কত আসনে এগিয়ে নীতীশ কুমারের জেডিইউ?

Bihar election 2025