ED তল্লাশির পর পুলিশের পদক্ষেপ! I-PAC কর্ণধারের বাড়ির ফুটেজ সংগ্রহ

Pratik Jain-I-PAC: কয়লা দুর্নীতি মামলায় ইডি তল্লাশির পর আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত আরও জোরদার।

Pratik Jain-I-PAC: কয়লা দুর্নীতি মামলায় ইডি তল্লাশির পর আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত আরও জোরদার।

author-image
IE Bangla Web Desk
New Update
Pratik Jain I-PAC news ,CCTV footage seized Kolkata ,ED raid Pratik Jain house ,Coal scam investigation Bengal, I-PAC office Salt Lake raid, Kolkata police investigation ,Mamata Banerjee complaint ED, Central agency raid Bengal ,Political controversy West Bengal ,Law and order Kolkata,প্রতীক জৈন আইপ্যাক ,সিসিটিভি ফুটেজ সংগ্রহ ,ইডি তল্লাশি কলকাতা, কয়লা দুর্নীতি মামলা, আইপ্যাক অফিস সল্টলেক, কলকাতা পুলিশের তদন্ত ,মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ,কেন্দ্রীয় সংস্থার অভিযান, রাজ্য রাজনীতির উত্তাপ ,লাউডন স্ট্রিট ঘটনা

Pratik Jain I-PAC news: প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান চলছে তখন, বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

Coal scam: কয়লা দুর্নীতি মামলাকে ঘিরে তদন্ত আরও জোরদার করল কলকাতা পুলিশ। আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের লাউড স্ট্রিটের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই বাড়ি ও সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি অভিযানের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisment

সূত্রের খবর, গত বৃহস্পতিবার ভোরে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারী দল। কয়েক ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। অভিযান শুরুর কিছুক্ষণ পরেই ইডির আধিকারিকরা শেক্সপিয়ার সরণী থানায় বিষয়টি জানান। খবর পেয়ে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ৬ ডিগ্রির ঘরে দক্ষিণবঙ্গ! ঠান্ডার লড়াইয়ে উত্তরবঙ্গকে টেক্কা, শনিবার কোথায় কত নামল তাপমাত্রা?

পরবর্তীতে মুখ্যমন্ত্রী নিজে শেক্সপিয়ার সরণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই একটি প্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে পুলিশ প্রতীক জৈনের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে।

আরও পড়ুন-Lingtam: মনের শান্তি খুঁজছেন? ছবির মতো সাজানো লিংটাম গ্রামে প্রকৃতির কোলে রিসেট করুন জীবন!

এছাড়াও প্রতীক জৈনের বাড়ির নিরাপত্তারক্ষীসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তকারীরা ওই দিন বাড়ির বাইরে ও ভিতরে কী পরিস্থিতি ছিল, কারা যাতায়াত করেছিল, সেসব বিষয় খতিয়ে দেখছেন।

আরও পড়ুন-West Bengal news live Updates: মমতাকে আইনি নোটিস শুভেন্দুর! ৭২ ঘণ্টার আল্টিমেটামে তোলপাড় রাজনীতি

কয়লা দুর্নীতি মামলাকে ঘিরে রাজ্য ও কেন্দ্রের সংস্থার মধ্যে টানাপড়েনের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

IPAC office ED raid Mamata Banerjee IPAC office ED raid IPAC Kolkata IPAC Prateek Jain ED raid IPAC political consultancy IPAC West Bengal IPAC TMC election strategy IPAC controversy ED raid