১৪ ফেব্রুয়ারি: ক্যালেন্ডারের পাতায় ভালোবাসা নয়, আজ বীর জওয়ানদের রক্তে ভেজা এক কালো দিন

Pulwama Attack 7th Anniversary: ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় শহীদ ৪০ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে ভারত। হামলার ৭ম বার্ষিকীতে ফিরে দেখা ইতিহাস, তদন্তের গতিপ্রকৃতি ও বালাকোট এয়ারস্ট্রাইক।

Pulwama Attack 7th Anniversary: ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় শহীদ ৪০ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে ভারত। হামলার ৭ম বার্ষিকীতে ফিরে দেখা ইতিহাস, তদন্তের গতিপ্রকৃতি ও বালাকোট এয়ারস্ট্রাইক।

author-image
IE Bangla Web Desk
New Update
Pulwama Attack 7th Anniversary  ,14 Feb Black Day India,  CRPF Martyrs Tribute , Pulwama Terror Attack 2019  ,Balakot Airstrike Anniversary,India remembers 40 CRPF jawans  ,Pulwama attack investigation NIA,  India Pakistan tension 2019 , February 14 Black Day for India,  History of Pulwama suicide bombing,পুলওয়ামা হামলা ৭ম বার্ষিকী,১৪ ফেব্রুয়ারি কালো দিন,  সিআরপিএফ জওয়ান শহীদ,পুলওয়ামা জঙ্গি হামলা ২০১৯,  শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Pulwama Attack 7th Anniversary: এই ছবিটি AI প্রযুক্তি দ্বারা তৈরি।

14 Feb Black Day India: আজ ১৪ ফেব্রুয়ারি। সাত বছর আগে ২০১৯ সালের এই দিনেই ভারতের ইতিহাসে এক কলঙ্কময় ও রক্তক্ষয়ী অধ্যায় রচিত হয়েছিল। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় এক ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন সিআরপিএফ-এর (CRPF) ৪০ জন বীর জওয়ান। আজ সেই আত্মত্যাগের সপ্তম বার্ষিকীতে গোটা দেশ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই বীর সন্তানদের।

Advertisment

ফিরে দেখা সেই অভিশপ্ত দিন

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সিআরপিএফ-এর ৭৮টি গাড়ির একটি বিশাল কনভয়। প্রায় ২,৫০০ জওয়ান ছুটিতে কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন। অবন্তীপোরার কাছে পৌঁছাতেই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে কনভয়ে ধাক্কা মারে আত্মঘাতী জঙ্গি আদিল আহমদ দার। মুহূর্তের মধ্যে শক্তিশালী আইইডি (IED) বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলেই ৪০ জন জওয়ান শহীদ হন এবং গুরুতর আহত হন আরও অনেকে।

আরও পড়ুন- ‘আনম্যাপড’ ক্যাটাগরির ভোটারদের ভোটার তালিকায় ঢোকাতে ছেয়ে গেছে ভুয়ো ফর্ম? বিস্ফোরক অভিযোগে চোখ কপালে কমিশনের

Advertisment

হামলার নেপথ্যে ও তদন্ত

পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ (JeM) এই হামলার দায় স্বীকার করে। জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র রিপোর্ট অনুযায়ী, হামলায় প্রায় ৩০০ কেজি বিস্ফোরক (যার মধ্যে ৮০ কেজি ছিল RDX) ব্যবহার করা হয়েছিল। ২০২০ সালে এনআইএ ১৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর বিভিন্ন অভিযানে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সাতজন কুখ্যাত জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা এবং বাকিদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-মায়ের চক্ষুদান ঘিরে বিতর্ক, অবশেষে জামিন পেলেন আমীরচাঁদ, আই.সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভারতের কড়া অবস্থান ও প্রত্যাঘাত

পুলওয়ামা হামলার ঠিক ১২ দিন পর, ২৬ ফেব্রুয়ারি ২০১৯-এ ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ শিবিরে 'এয়ার স্ট্রাইক' চালিয়ে যোগ্য জবাব দেয়। কূটনৈতিক স্তরেও পাকিস্তানকে কোণঠাসা করতে ভারত কড়া পদক্ষেপ গ্রহণ করে।

আরও পড়ুন-BNP নেতার উপস্থিতিতেই খুলল বন্ধ আওয়ামী লীগের কার্যালয়ের তালা, সৌহার্দ্যের নজির গড়ল বাংলাদেশ

পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক ধার্য করা হয়। বাতিল করা হয় পাকিস্তানের 'মোস্ট ফেভারড নেশন' (MFN) তকমা। আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করার প্রক্রিয়া শুরু হয় এবং FATF-এর 'গ্রে লিস্টে' রাখার জন্য চাপ তৈরি করা হয়।

আরও পড়ুন-Taslima Nasrin: Taslima Nasrin: 'চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি', ভোটের ফলাফল সামনে আসতেই বিএনপির কাছে বড় দাবি তসলিমা নাসরিনের

দেশজুড়ে শ্রদ্ধার্ঘ্য

আজকের এই দিনটিকে দেশবাসী 'কালো দিন' (Black Day) হিসেবে পালন করছে। দেশের বিভিন্ন প্রান্তে শহীদদের স্মরণে মোমবাতি মিছিল এবং শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহীদ জওয়ানদের পরিবারকে সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা নিবদন চলছে। বীর সন্তানদের এই মহান আত্মত্যাগ চিরকাল ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবে।

Pulwama Terror Attack 2019 14 Feb Black Day India Pulwama Attack 7th Anniversary