/indian-express-bangla/media/media_files/2025/11/13/pune-bangalore-road-accident-2025-11-13-22-03-29.jpg)
পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা।
পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। শহরের নাভলে ব্রিজ সংলগ্ন এলাকায় দুটি কন্টেনার, একটি বাস এবং অন্তত চারটি প্রাইভেট গাড়ি পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। একটি নিয়ন্ত্রণহীন কন্টেইনারের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকটি গাড়ি মুহূর্তের মধ্যেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় দুটি কন্টেইনার, একটি মিনিবাস এবং তিন থেকে চারটি প্রাইভেট গাড়ি পুরোপুরি পুড়ে গিয়েছে। সংঘর্ষের পর যানবাহনগুলিতে আগুন ধরে যায় এবং মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়েই পুনে দমকল বিভাগের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকার্য শুরু করে।
আরও পড়ুন-google search:খবরদার! ভুলেও গুগলে এই বিষয়গুলো সার্চ করবেন না, গ্রেফতার হতে পারেন!
পুনে সিটি পুলিশ জানিয়েছেন, এখন পর্যন্ত আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, কন্টেইনারটির ব্রেক ফেল করায় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
ব্যস্ত সময়ে দুর্ঘটনাটি ঘটায় পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও দমকল বাহিনী রাতভর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের পর এতটাই তীব্র আগুন লেগেছিল যে কয়েকটি গাড়ির ভিতরে থাকা যাত্রীরা বের হতে পারেননি।
এদিকে, এর আগেও গত রাতে মহারাষ্ট্রের নাসিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে একটি এসইউভির টায়ার ফেটে গিয়ে গাড়িটি উল্টে যায়। সেই দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় এবং পাঁচজন গুরুতর আহত হন।এদিনের ভয়াবহ দুর্ঘটনার পর পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ কয়েকটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us