Cyber Crime: নির্মলা সীতারামনের নামে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি,৯৯ লক্ষ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত LIC আধিকারিক

Cyber Crime:পুনেতে ভয়ঙ্কর সাইবার প্রতারণার ঘটনা। প্রতারকরা এক নতুন কৌশল অবলম্বন করে এক বৃদ্ধার কাছ থেকে লুট করেছেন ৯৯ লক্ষ টাকা। জানা গিয়েছে প্রতারকরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সই জাল করে একটি গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করেন

Cyber Crime:পুনেতে ভয়ঙ্কর সাইবার প্রতারণার ঘটনা। প্রতারকরা এক নতুন কৌশল অবলম্বন করে এক বৃদ্ধার কাছ থেকে লুট করেছেন ৯৯ লক্ষ টাকা। জানা গিয়েছে প্রতারকরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সই জাল করে একটি গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করেন

author-image
IE Bangla Web Desk
New Update
GST reform  ,Nirmala Sitharaman,  Finance Commission recommendations,  tax infrastructure changes  ,relief for poor and middle class,  assistance to farmers,  MSME sector support,  lowering tax rates  ,GST slab rationalization,  benefit to common people,জিএসটি সংস্কার,  নির্মলা সীতারামন  ,ফাইন্যান্স কমিশনের সুপারিশ , কর‐পরিকাঠামো পরিবর্তন,  দরিদ্র ও মধ্যবিত্তের সুরক্ষা  ,কৃষকদের সহায়তা,  MSME খাত , কর‐রেট কমানো  ,ট্যাক্স স্ল্যাব রেশনালাইজেশন,  সাধারণ মানুষের উপকার

Nirmala Sitharaman: নির্মলা সীতারামনের নামে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি

Cyber Crime: সাইবার প্রতারণার এই নয়া কৌশলে বুক কেঁপে উঠবে। পুনেতে সাইবার জালিয়াতিতে ৯৯ লক্ষ টাকা খোয়ালেন এক বৃদ্ধা। 

Advertisment

পুনেতে ভয়ঙ্কর সাইবার প্রতারণার ঘটনা। প্রতারকরা এক নতুন কৌশল অবলম্বন করে এক বৃদ্ধার কাছ থেকে লুট করেছেন ৯৯ লক্ষ টাকা। জানা গিয়েছে প্রতারকরা  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সই জাল করে একটি গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করেন এবং সেই গ্রেফতারি পরোয়ানা  ব্যবহার করে ৬২ বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত এলআইসি অফিসারকে প্রতারণার ফাঁদে ফেলেছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারকরা ওই মহিলাকে ভয় দেখিয়ে মোট ৯৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পুনে সিটি সাইবার পুলিশ জানিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে বৃদ্ধার সঙ্গে সঙ্গে প্রথম যোগাযোগ করেন অভিযুক্তরা। তারা নিজেকে একটি ডেটা সুরক্ষা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দেন এবং মহিলার মোবাইল ও আধার নম্বর অপব্যবহারের অভিযোগ তুলে তাকে হুমকি দেন। এরপর মামলাটি জর্জ ম্যাথিউ নামে আরেকজন প্রতারকের কাছে স্থানান্তরিত হয়। 

Advertisment

ভিডিও কলের মাধ্যমে তারা মহিলাকে তাদের ফাঁদে ফেলে। প্রতারকরা মহিলাকে বোঝান যে, তাকে "ডিজিটাল গ্রেফতার" করা হয়েছে এবং দূর থেকে তার ওপর নজর রাখা হবে। তাকে সব টাকা রিজার্ভ ব্যাঙ্কে স্থানান্তর করার জন্যও বলা হয়। ভীত মহিলাটি তাদের নির্দেশ মেনে বিভিন্ন অ্যাকাউন্টে প্রায় ৯৯ লক্ষ টাকা স্থানান্তর করেন। পরে জানা যায়, সমস্ত অ্যাকাউন্ট ভুয়ো। বিশ্বাস অর্জনে প্রতারকরা জাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রসিদও পাঠিয়েছিল। 

মহিলাটি যখন নম্বরে ফোন করেন, তখন তা বন্ধ পাওয়া যায় এবং তখনই তিনি বুঝতে পারেন যে তাকে প্রতারণা করা হয়েছে। তিনি সঙ্গে সঙ্গেই পুনে সিটি সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরগুলি খতিয়ে দেখার কাজ চলছে এবং পুলিশ আশা করছে শীঘ্রই এই মামলার সূত্র বের করা সম্ভব হবে।

আরও পড়ুন- শীতের চওড়া প্রকোপ, থরথর করে কাঁপছে বঙ্গবাসী, আবারও পারদ পতন? জানুন ওয়েদারের ব্রেকিং আপডেট

-SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন?

দিল্লির পর এবার বাংলায় উদ্ধার বিপূল পরিমাণ বিস্ফোরক, চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড়

'নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, তৃণমূলের সাপরা বেরিয়ে এসেছে', SIR ইস্যুতে তুলোধনা শুভেন্দুর

চিকিৎসার আড়ালে ভারতে জৈশ-এর মহিলা শাখার নেতৃত্বে শাহিন? বোনের গ্রেফতারিতে দাদা কী বলছেন জানেন?

“খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়

কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!

cyber crime pune