Purba Bardhaman News: তিন ছেলের পরিবারে ‘চতুর্থ ছেলে’! খসড়া তালিকায় নাম দেখে হতবাক বৃদ্ধা

Draft electoral roll SIR: পূর্ব বর্ধমানের মেমারিতে খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই ফাঁস ভূয়ো ছেলের পরিচয়। প্রতিবেশী দম্পতিকে বাবা-মা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ, শুরু প্রশাসনিক তদন্ত।

Draft electoral roll SIR: পূর্ব বর্ধমানের মেমারিতে খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই ফাঁস ভূয়ো ছেলের পরিচয়। প্রতিবেশী দম্পতিকে বাবা-মা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ, শুরু প্রশাসনিক তদন্ত।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Purba Bardhaman voter list fraud  ,Fake son voter list case  ,Draft electoral roll SIR , Memari booth voter scam  ,Fake family details voter ID,  Qatar resident voter fraud , Election Commission investigation  ,Booth Level Officer inquiry  ,Enumeration form manipulation  ,West Bengal voter list news,পূর্ব বর্ধমান ভোটার তালিকা জালিয়াতি,  ভূয়ো ছেলে ভোটার তালিকা  ,খসড়া ভোটার তালিকা SIR  ,মেমারি বুথ কেলেঙ্কারি,  ভোটার আইডি জাল তথ্য , কাতার প্রবাসী ভোটার  ,নির্বাচন কমিশন তদন্ত  ,বিএলও তদন্ত,  এনুমারেশন ফর্ম জাল,  ভোটার তালিকা বিতর্ক

Purba Bardhaman News: SIR-এর খসড়া লিস্ট দেখে হতবাক বৃদ্ধা।

প্রতিবেশী দম্পতিকে 'বাবা-মা' দেখিয়ে ভোটার তালিকায় আত্মগোপন করে রয়েছিল ভুয়ো ছেলে। তবে শেষ রক্ষা হয়নি। নির্বাচন কমিশন বঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করতেই ফাঁস হল ওই ভুয়ো ছেলের পরিচয়। পাসপোর্টধারী ওই ভুয়ো ছেলে এখন কর্মসূত্রে কাতারবাসী। না, এটা নিছক কোনও গল্প কথা নয়। বাস্তবেই এমন ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির বিধানসভার মহেশডাঙ্গা ক্যাম্পের ১৮৯ নম্বর বুথে।এই ঘটনার খবর চাউর  হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। নড়েচড়ে 
বসেছেন কমিশনের প্রতিনিধিরা। 

Advertisment

মেমারির বিধানসভার মহেশডাঙ্গা ক্যাম্পে বাড়ি  প্রবীণা লালমতি বিশ্বাসের।তাঁর স্বামী প্রমথ বিশ্বাস ১৭-১৮ বছর আগে প্রায়ত হয়েছেন। লালমতি দেবীর দাবি,তাঁর তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। মেয়েরা বিবাহিত।কিন্তু গত মঙ্গলবার এসআইআর (SIR)এর খসড়া ভোটার তালিকায় প্রকাশ হলে তিনি জানতে পারেন তিন ছেলের পাশাপাশি আরও একজনকে তাঁর ছেলে হিসেবে ওই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। খসড়া তালিকায় ১৮৯ নম্বর বুথের ১২০ নম্বর সিরিয়ালে ‘পবিত্র বিশ্বাস’ নামে এক ব্যক্তিকে তাঁদের চতুর্থ ছেলে হিসেবে দেখানো হয়েছে। যিনি আবাার বর্তমান কর্মসূত্রে কাতারে রয়েছেন।

আরও পড়ুন- VBG RAMG Bill 2025: ‘মহাত্মা গান্ধীর দ্বিতীয় হত্যা’, সংসদে ‘VBG-RAMG’ বিল ইস্যুতে বিস্ফোরক মন্তব্য ডেরেকের

এলাকাবাসীর কথায় জানা গিয়েছে,২০০২ সালের ভোটার তালিকায় (তৎকালীন ১৮৬ নম্বর বুথ, বর্তমানে ১৮৯) ১২২ নম্বর সিরিয়ালে লালমতি বিশ্বাসের নাম নথিভুক্ত ছিল। ওই তালিকায় তাঁর স্বামী প্রমথ বিশ্বাসের নাম ১২১ নম্বর সিরিয়ালে ছিল।কয়েকদিন আগে পবিত্র বিশ্বাসের স্ত্রী সুকৃতা বিশ্বাস এনুমারেশন ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট বিএলও কে জমা দেন। সুকৃতা সেই ফর্মেই পবিত্র বিশ্বাসের বাবা হিসেবে প্রয়াত প্রমথ বিশ্বাস এবং মা হিসেবে লালমতি বিশ্বাসের নাম উল্লেখ করেন। এমনকী ওই ফর্মে প্রমথ ও লালমতির ভোটার আইডি নম্বরও লেখা হয়েছিল। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই ফাঁস হয়ে গিয়েছে সব জাল জোচ্চুরি। সামনে চলে এসেছে প্রমথ বিশ্বাস ও লালমতি বিশ্বাস কে “বাবা-মা’ সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলানো ভুয়ো ছেলের পরিচয়। 

আরও পড়ুন- Osman Hadi Death Bangladesh Violence Live: পদ্মাপাড়ে ভারত বিরোধী স্লোগান! ওসমান হাদির মৃত্যু ঘিরে ধুন্ধুমার, ভারতীয় দূতাবাসের বাইরে কড়া নিরাপত্তা

এই নিয়ে লালমতি বিশ্বাস পরিস্কার জানিয়ে দেন! “পবিত্র বিশ্বাস নামে কাউকে চেনেন না। সে তাঁর ছেলেও নয়। কীভাবে খসড়া ভোটার তালিকায় তাঁকে ও তাঁর মৃত স্বামীকে ওই পবিত্র তার ’বাবা-মা’ বানালো, কী উদ্দেশ্যেই বা এসব করলো  তার কিছুই বুঝে উঠতে পারছি না। এর তদন্ত হওয়া দরকার।" বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বুথের বিএলও স্মিতা সরকার (মিস্ত্রী) বলেন, "লালমতি বিশ্বাস আমাকেও বলেছেন ,পবিত্র বিশ্বাস নামে তাঁর কোনও ছেলে নেই। এই কথা জানার পরই বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।" 

আরও পড়ুন-Bangladesh protests : হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ, সংবাদপত্রের অফিসে আগুন, ভারতীয় দূতাবাসেও ভাঙচুর

এদিকে এত কাণ্ডের পরেও প্রমথ বিশ্বাস ও লালমতি বিশ্বাস কে নিজের শ্বশুর-শাশুড়ি বলে দাবি করতে কুন্ঠা বোধ করেননি পবিত্র বিশ্বাসের স্ত্রী সুকৃতা বিশ্বাস। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, “তাঁর শ্বশুর-শাশুড়ির নাম প্রমথ বিশ্বাস ও লালমতি বিশ্বাস। শাশুড়িকে কখনও দেখেছেন কি না, জানতে চাওয়া হলে তিনি 
কোনও রাখঢাক না রেকেই বলেন, না দেখিনি। লালমতি বিশ্বাসের দাবির বিষয়েও তিনি কোনও মন্তব্য করতে চাননি। তবে এই ঘটনা নিয়ে প্রশাসনিক স্তরেও নড়াচড়া শুরু হয়েছে। মেমারি ১ নম্বর ব্লকের বিডিও শতরূপা দাস জানিয়েছেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে নিয়ম মেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bengali News Today Purba Bardhaman SIR fake voters West Bengal Form 6 voter list Draft voter list 2026