/indian-express-bangla/media/media_files/2026/01/01/shaktigarh-nh19-road-accident-three-family-members-dead-2026-01-01-20-45-16.jpg)
বছর শুরুর দিনেই ভয়াবহ দুর্ঘটনা
বছর শুরুর দিনেই ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারাল একই পরিবারের তিন সদস্য। মৃতরা সম্পর্কে বাবা, মা ও ছেলে। বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতরা হলেন শেখ মহম্মদ মুরশেদ (৫৫), তাঁর স্ত্রী রেজিনা খাতুন (৫১) এবং তাঁদের ছেলে শেখ শাহানাওয়াজ (২৭)। দুর্ঘটনার সময় চারচাকা গাড়িটি চালাচ্ছিলেন মুন্সি নামে এক ব্যক্তি। তিনি গুরুতর জখম হন। মৃত ও আহত সকলের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টা নাগাদ শক্তিগড়ের ১৯ নম্বর জাতীয় সড়কে চারচাকা গাড়িটি সামনে থাকা একটি ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ শাহানাওয়াজ, তাঁর বাবা মহম্মদ মুরশেদ এবং মা রেজিনা খাতুনের।
জানা গিয়েছে, শেখ শাহানাওয়াজ মুম্বইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এদিন রাতে তাঁর মুম্বই যাওয়ার কথা ছিল বিমানে। সেই কারণে ছেলেকে দমদম বিমানবন্দরে পৌঁছে দিতে বাবা-মা তাঁর সঙ্গে চারচাকা গাড়িতে করে রওনা দেন। কিন্তু মাঝপথেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা।
আরও পড়ুন-আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা
দুর্ঘটনায় গুরুতর জখম হন গাড়ির চালক মুন্সি। তাঁকে উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত চারচাকা গাড়ি ও ট্যাঙ্কারটি আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ খতিয়ে দেখছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, নাকি কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও
আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us