‘বউ চুরি’র চেষ্টা, চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতেই হুলস্থূল, পুলিশও দিশেহারা!

হুগলির পুড়শুড়া এলাকায় ঘটল চাঞ্চল্যকর ‘বউ চুরি’র চেষ্টা। স্বেচ্ছাসেবী সংস্থার পরিচয় দিয়ে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে গিয়ে পাঁচ মহিলা পুলিশের জালে ধরা পড়লেন। শুক্রবার এই ঘটনা সামনে আসার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

হুগলির পুড়শুড়া এলাকায় ঘটল চাঞ্চল্যকর ‘বউ চুরি’র চেষ্টা। স্বেচ্ছাসেবী সংস্থার পরিচয় দিয়ে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে গিয়ে পাঁচ মহিলা পুলিশের জালে ধরা পড়লেন। শুক্রবার এই ঘটনা সামনে আসার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

author-image
Uttam Dutta
New Update
Purshura incident, Hooghly crime, NGO fraud, pregnant woman abduction attempt, five women arrested, Alor Disha NGO scam, Purshura police, Hooghly rural police, fake NGO racket, abduction attempt case, Mamoni Dalui case, Rajkumar Dalui complaint, West Bengal crime news

‘বউ চুরি’র চেষ্টা, চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতেই হুলস্থূল

"বউ চুরি’র চেষ্টা।" চাঞ্চল্যকর ঘটনাটি হুগলির পুড়শুড়া এলাকার। স্বেচ্ছাসেবী সংস্থার পরিচয় দিয়ে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে গিয়ে পাঁচ মহিলা পুলিশের জালে ধরা পড়লেন। শুক্রবার এই ঘটনা সামনে আসার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Advertisment

হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুড়শুড়ার মশিনান গ্রামের বাসিন্দা রাজ কুমার দলুই থানায় ফোন করে অভিযোগ জানান যে, ‘আলোর দিশা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পাঁচজন মহিলা তাঁর বাড়িতে এসে তাঁর অন্তঃসত্তা স্ত্রী মামনি দলুইকে মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা ভাগ্যফল রাজবংশীর কাছে নিয়ে যেতে চাইছে।

বড় সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের! রাজভবনের নাম পাল্টে দিলেন এক ঝটকায়

Advertisment

অভিযোগ, ওই পাঁচ মহিলা দাবি করেন যে তাদের নদিয়ার জেলাশাসকের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। এমনকি তাঁরা রাজ কুমারকে ভয় দেখিয়ে বলেন, মামনিকে না ছাড়লে তাঁর বিরুদ্ধে FIR করা হবে। আতঙ্কিত রাজ কুমার এরপরই পুলিশকে খবর দেন।

পুলিশে খবর দেওয়া মাত্রই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। অভিযুক্ত পাঁচ মহিলা ‘সেটেলমেন্ট’-এর নাম করে রাজ কুমারের কাছ থেকে ২,০০০ টাকা নিয়ে ফেলেন। এর মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। স্বপক্ষে কোনও বৈধ নথি দেখাতে না পারায় পাঁচজনকেই থানায় নিয়ে আসে পুলিশ।

West Bengal News Live Updates: ওয়াকফ সংশোধনীতে ইউ-টার্ন রাজ্য? সময়সীমা বাড়ানোর দাবি, মমতার হস্তক্ষেপ চান সিদ্দিকুল্লা

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, এটি আসলে একটি সাজানো চক্র। ধৃত পাঁচজনই নদিয়ার হাঁসখালি থানার বাসিন্দা। আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, ধৃতরা জেরায় স্বীকার করেছে যে খড়গ্রামের ভাগ্যফল রাজবংশীর কাছ থেকেও তারা ৩০,০০০ টাকা নিয়েছিল মামনিকে তার কাছে পৌঁছে দেবে বলে। তাদের কাছে কোনও স্বীকৃত স্বেচ্ছাসেবী সংস্থার বৈধ লাইসেন্সও নেই।

ধৃত পাঁচ মহিলাকে শনিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। অভিজ্ঞ মহলের মতে, যত দিন যাচ্ছে প্রতারণা চক্রের জালিয়াতি করার পদ্ধতিরও বদল ঘটছে। সাধারণ মানুষ সচেতন না হলে প্রতারিত হওয়ার হাতছানি। 

SIR নিয়ে পথে মতুয়ারা, তৃণমূলের মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন মিছিলে থাকছেন অধীর চৌধুরী

crime Hooghly hooghly news