Weekend trips: কলকাতার এত কাছে এ যেন স্বর্গ! কোলাহলহীন পাহাড়ি প্রান্তের অপার্থিব নীরবতায় মুন্ত্রমুগ্ধকর স্বস্তি!

Short Trip: কলকাতার কাছেই এক অসাধারণ উইকএন্ড ভ্রমণস্থান। ট্রেকিং, শিলা–গঠন, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস—সব মিলিয়ে জয়চণ্ডী পাহাড় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। কীভাবে যাবেন, কোথায় থাকবেন ও কী দেখবেন—জেনে নিন বিস্তারিত।

Short Trip: কলকাতার কাছেই এক অসাধারণ উইকএন্ড ভ্রমণস্থান। ট্রেকিং, শিলা–গঠন, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস—সব মিলিয়ে জয়চণ্ডী পাহাড় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। কীভাবে যাবেন, কোথায় থাকবেন ও কী দেখবেন—জেনে নিন বিস্তারিত।

author-image
Nilotpal Sil
New Update
Joychandi Pahar  ,Purulia tourism,  Places near Kolkata  ,Bengal travel,  Adventure trekking Purulia  ,Joychandi Pahar sightseeing,  Weekend getaway, Weekend trips from Kolkata  ,Purulia hills  ,Bengal nature tourism,  Joychandi Temple trek,travel,জয়চণ্ডী পাহাড়,  পুরুলিয়া ভ্রমণ  ,কলকাতার কাছে বেড়ানোর জায়গা,  সপ্তাহান্তে বেড়ানো  ,পুরুলিয়ার পাহাড়,  জয়চণ্ডী মন্দির  ,অ্যাডভেঞ্চার ট্রেকিং পুরুলিয়া  ,বেঙ্গল ট্যুরিজম,  প্রকৃতি ভ্রমণ পশ্চিমবঙ্গ  ,পুরুলিয়া দর্শনীয় স্থান

Places near Kolkata: অসাধারণ এই এলাকায় বেড়ানোর ষোলোআনা মজা নিন।

Bengal nature tourism: কলকাতার ব্যস্ত জীবন থেকে একটু দূরে প্রকৃতির ছোঁয়া পেতে চাইলে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় আজ অন্যতম জনপ্রিয় গন্তব্য। মনোরম পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য, পুরুলিয়ার বিশেষ লাল মাটি আর শান্ত নির্জন পরিবেশ—সব মিলিয়ে জয়চণ্ডী পাহাড় হয়ে উঠেছে সপ্তাহান্তের আদর্শ ভ্রমণস্থল। কলকাতা থেকে মাত্র ৬ ঘণ্টার দূরত্বে হওয়ায় ঝটিকা সফরেও ঘুরে আসা যায় অনায়াসে।

Advertisment

পুরুলিয়ার রঘুনাথপুরে অবস্থিত জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা প্রায় ৭০০ ফুট। বলা হয়, পাহাড়ের শীর্ষে ওঠার জন্য তৈরি হয়েছে প্রায় ৪৫০টিরও বেশি সিঁড়ি। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চোখে ভেসে ওঠে গ্রামের সবুজ, লাল মাটির রাস্তা, তাল–খেজুর গাছের সারি, আর দূরের পাহাড়ি রেখা। শীর্ষে পৌঁছলে সামনে খুলে যায় চারদিকে বিস্তৃত অপূর্ব প্রাকৃতিক দৃশ্য—যা প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের কাছে সত্যিই এক অনন্য অভিজ্ঞতা।

আরও পড়ুন- weekend trip: চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!

Advertisment

জয়চণ্ডী পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পরিচিত নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে ইতিহাসও। একসময় এই পাহাড় ছিল বীরভূম–পুরুলিয়া অঞ্চলে ‘পঞ্চকোট রাজাদের’ দুর্গরক্ষার অন্যতম স্থান। আজও পাহাড় চূড়ায় পৌঁছে দেখা যায় ঐতিহাসিক দুর্গের কিছু ভগ্নাবশেষ, যা অতীতের গৌরবের সাক্ষ্য বহন করে।

এছাড়াও, এখানেই শ্যুট হয়েছিল সত্যজিৎ রায়ের বিখ্যাত শিশু-কিশোর চলচ্চিত্র ‘হীরক রাজার দেশে’-র কিছু দৃশ্য। ফলে সিনেমাপ্রেমীদের কাছেও জয়চণ্ডী পাহাড়ের রয়েছে আলাদা আকর্ষণ।

আরও পড়ুন-Weekend getaway: এবেলা গিয়ে ওবেলা ফিরুন! কলকাতার কাছেই কোলাহলমুক্ত অপরূপ এই প্রান্ত যেন লুকনো স্বর্গ!

পাহাড় ঘোরার পাশাপাশি কাছেই রয়েছে অজোধানা গ্রাম, পঞ্চকোট রাজবাড়ি, মায়াবনী, এবং জয়চণ্ডী পাহাড় ইকো পার্ক—যা একদিনের সফরে আরও রঙিন অভিজ্ঞতা এনে দেবে। শীতকালে এখানের আবহাওয়া মনোরম, তাই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যটকদের ভিড় বাড়ে।

আরও পড়ুন-এককথায় অনবদ্য! কলকাতার কাছেই অপূর্ব এই সমুদ্র সৈকতের অসাধারণ সৌন্দর্য্য মন জুড়োবেই

যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাঁদের জন্য ট্রেকিংয়ের দারুণ সুযোগ করে দেয় জয়চণ্ডী পাহাড়। তবে পরিবার নিয়ে শান্ত পরিবেশে সময় কাটাতেও এটি অসাধারণ জায়গা। পরিষ্কার রাস্তা, নিরাপদ পরিবেশ ও উন্নত থাকার ব্যবস্থা থাকার কারণে কলকাতার মানুষ ক্রমেই বেশি করে পাড়ি জমাচ্ছেন এই পাহাড়ি গন্তব্যে।

 প্রকৃতির কোলে কয়েক ঘণ্টা কাটাতে চাইলে, ইতিহাসের ছোঁয়া খুঁজতে চাইলে কিংবা নিছক পাহাড়ের হাওয়া নিতে চাইলে—পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় একবার অবশ্যই ঘুরে দেখার মতো।

travel Weekend Trip Weekend Tour offbeat destination west bengal latest news weekend destination near Kolkata Joychandi Pahar Bengal nature tourism