/indian-express-bangla/media/media_files/2025/11/15/purulia-2025-11-15-11-40-53.jpg)
Purulia: এবার পুরুলিয়াতেও তৈরি হচ্ছে নয়া বিমানবন্দর।
Purulia Airport Project: রাজ্য সরকারের উদ্যোগে এবার পুরুলিয়াতেও তৈরি হতে চলেছে একটি আধুনিক বিমানবন্দর। পুরুলিয়া শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ছররা এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর তৈরির উদ্যোগ নেন এবং তখন থেকে পরিকল্পনা শুরু হয়। এই বিমানবন্দর হলে একদিকে পর্যটন, অন্যদিকে শিল্পক্ষেত্রে লাভবান হবে রাজ্য।
তবে ছররা এলাকার এই বিমান চালনা ক্ষেত্রের ইতিহাস কিন্তু বেশ পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন ইংরেজ সরকার জরুরি পরিস্থিতিতে বিমান ওঠা-নামা করার জন্য পুরুলিয়ার এই মফস্বল থানা এলাকায় একটি পরিকাঠামো গড়ে তুলেছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এবার সেই জায়গাতেই অত্যাধুনিক একটি বিমানবন্দর তৈরি করার চিন্তা-ভাবনা নিয়েছে রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিতে দারুণ আগ্রহী বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই রাজ্যের পরিবহণ দফতরের এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার, রাইট এবং ভূমি দপ্তরের পদস্থ কর্মকর্তারা পুরো এলাকা পরিদর্শন করেছেন। তারা জমির অবস্থা যাচাই করেছেন এবং আধুনিক বিমানবন্দর তৈরীর জন্য করণীয় বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করছেন।
পুরুলিয়ার ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝাড়খণ্ডের বড় শহরগুলোর সঙ্গে এই এলাকার সরাসরি যোগাযোগ রয়েছে। এছাড়াও, রঘুনাথপুর ও আসানসোলের মতো শিল্পাঞ্চল কাছাকাছিই অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, এখানে বিমানবন্দর তৈরি হলে বাণিজ্যিক দিক থেকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরই পাশাপাশি পর্যটন শিল্পও বিস্তার লাভ করবে বলে আশাবাদী অনেকে। কারণ, অযোধ্যা পাহাড় সহ পুরুলিয়ার পর্যটনকেন্দ্রগুলি এখন আম বাঙালির আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাছাড়া পলাশের টানে পুরুলিয়া ভ্রমণ তো রয়েছেই।
আরও পড়ুন-Srinagar blast: আবারও রক্তাক্ত ভূস্বর্গ! শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯, আহত ২৯
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার এই প্রান্তে বিমানবন্দর তৈরির ব্যাপারে প্রাথমিক রিপোর্ট তৈরি হয়ে গেলে হলে তা রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে। তারপরই ডিপিআর (ডিটেলড প্রজেক্ট রিপোর্ট) তৈরির কাজ শুরু হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us