/indian-express-bangla/media/media_files/2025/11/24/purulia-sir-campaign-family-reunion-news-2025-11-24-13-06-55.jpg)
পরিবারের কাছে 'মৃত' বিবেক ৩৭ বছর পরও জীবিত!
বঙ্গে এসআইআর পর্ব চলাকালীন ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। প্রায় চার দশক পর নিখোঁজ থাকার পর সন্ধান পাওয়া গেল পরিবারের বড় ছেলের। আর এমন অলৌকিক ঘটনার কথা সামনে আসতেই রীতিমত হইচই পড়ে গিয়েছে।
বাংলায় এসআইআর নিয়ে রীতিমত তোলপাড় চলছে। তার মাঝেই ঘটে গেল এমন এক কাহিনী যা চোখে এনেছে লাখো মানুষের। স্রেফ এসআইআরের দৌলতে চক্রবর্তী পরিবার ফিরে পেলেন তাঁদের হারিয়ে যাওয়া বড় ছেলে বিবেক চক্রবর্তীকে। পুরুলিয়ায় ভোটার তালিকা সংশোধন (SIR)-এর সময় ঘটে গেল এমনই এক হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা।
পরিবার সূত্রে খবর, প্রায় চার দশক পর এসআইআর ফেরালো পরিবারের হারিয়ে যাওয়া সন্তানকে। জানা গিয়েছে, ১৯৮৮ সালে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় চক্রবর্তী পরিবারের বড় ছেলে বিবেক চক্রবর্তী। তার পর থেকে পরিবারের তরফে নানান জায়গায় সন্ধান চালানো হলেও সন্ধান মেলেনি বিবেকের। দীর্ঘ দিন কেটে যাওয়ার পর পরিবারও ধরে নিয়েছিল, আর কোনওদিন হয়তো বিবেককে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু SIR প্রক্রিয়া খুলে দিল বন্ধ সেই ভাগ্যের দরজা।
পুনর্মিলনের গল্পটাও কিন্তু হার মানাবে যে কোন চিত্রনাট্যকে। বিবেকের ছোট ভাই প্রদীপ চক্রবর্তী, বুথ লেভেল অফিসার (BLO) হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। বিবেকের ছেলে কলকাতায় থাকে। এবং তার কাকার সম্পর্কে কিছুই জানত না। SIR ফর্মে নাম ও নম্বর দেখে বিবেকের ছেলে নথি সংক্রান্ত কাজে যোগাযোগ করে প্রদীপের সঙ্গে। প্রথমে কথোপকথন ছিল শুধুমাত্র কাগজপত্র সংক্রান্ত, পরে ধীরে ধীরে পরিবারের পুরনো ঘটনার সূত্র মিলতে শুরু করে।
আরও পড়ুন- "জয় শ্রীরাম নয় ভারতমাতা কি জয় বলুন”, বিধানসভা ভোটের আগে খেলা ঘোরাতে মাস্টারপ্ল্যান শুভেন্দুর
প্রদীপ জানান, “১৯৮৮ সালের পর আমার বড় ভাই হারিয়ে যায়। আমরা বহু খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। যখন ছেলেটির দেওয়া তথ্য আমাদের পরিবারের সঙ্গে মিলে যেতে লাগল, তখনই বুঝলাম আমি আমার নিজের ভাইপোর সঙ্গে কথা বলছি।”
দীর্ঘ ৩৭ বছর পর বাড়ি ফিরলেন বিবেক চক্রবর্তী। দুই ভাইয়ের মধ্যে জমে থাকা আবেগের বাঁধ যেন ভেঙে পড়ে। বিবেক বলেন, “৩৭ বছর পর পরিবারের দেখা পাওয়াটা অবর্ণনীয় আনন্দের। নির্বাচন কমিশনকে ধন্যবাদ—SIR প্রক্রিয়া না থাকলে এই পুনর্মিলন কখনই সম্ভব হত না।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us