/indian-express-bangla/media/media_files/2025/12/04/putin-india-visit-aurus-senat-security-convoy-delhi-2025-12-04-19-24-25.jpg)
গাড়ি তো নয়, যেন দুর্ভেদ্য দুর্গ, পুতিনের গাড়ি বহরে 'অরাস সেনাট', বিশেষত্ব ও দাম চমকে দেবে
Vladimir Putin India Visit: ভারত সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের সফরে ফের আলোচনায় পুতিনের নিরাপত্তা বহরের অন্যতম দুর্ভেদ্য দুর্গ, বিশেষ লিমুজিন 'অরাস সেনাট'। এর আগে চিনের সাংহাইয়ে SCO শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একই গাড়িতে ভ্রমণ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। ২০২১ সালের ভারত সফরেও তাঁর কনভয়ে এই মডেলের গাড়ি ছিল।
আরও পড়ুন- 'মোদী কোনও চাপের কাছে মাথা নত করবেন না', পুতিনের বিস্ফোরক মন্তব্য, নিশানায় কি ট্রাম্প?
ইতিমধ্যে ভারতের মাটিতে পা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যেখানেই তিনি ভ্রমণে যান, এই গাড়িটিও বিশেষ বিমানে করে সঙ্গে নিয়ে যাওয়া হয়। 'অরাস সেনাট'এর অন্যতম বড় বৈশিষ্ট্য এর সুরক্ষা ব্যাবস্থা। সাধারণ বুলেটপ্রুফ গাড়ির তুলনায় এর শক্তি অনেকটাই বেশি। গাড়িটির নিচের অংশ বিস্ফোরণ প্রতিরোধী। টায়ার ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটি নির্দিষ্ট দুরত্ব পর্যন্ত চলতে সক্ষম (run-flat tyres)। গাড়িটিতে রয়েছে কেমিক্যাল আক্রমণ রোধে বিশেষ এয়ার-ফিল্টার সিস্টেম। পাশাপাশি রয়েছে গোপন যোগাযোগ ব্যবস্থা ও জরুরি সিস্টেম। গাড়িটি অত্যন্ত ভারী হলেও বিশেষ Unified Modular Platform প্রযুক্তির কারণে তা দ্রুতগতিতে চলতে পারে। 'অরাস সেনাট' মডেলে রয়েছে ৪.৪-লিটার টুইন-টার্বো V8 হাইব্রিড ইঞ্জিন, যা প্রায় ৫৯৮ হর্সপাওয়ার এবং ৮৮৯ এনএম টর্ক উৎপন্ন করে। 0–100 কিমি/ঘণ্টা গতি মাত্র ৬–৯ সেকেন্ডে অতিক্রম করতে পারেন।
গাড়িটির সর্বোচ্চ গতি প্রায় ১৬০–২৪৯ কিমি/ঘণ্টা।
গাড়ির ভেতরে রয়েছে পাঁচতারা হোটেলের মতো আরামদায়ক ও অভিজাত পরিবেশ।গাড়ির অভ্যন্তর পুরোটাই রাজকীয় বিলাসিতায় ভর্তি। লেদার সিট, হ্যান্ডক্রাফটেড কাঠের কারুকার্য, উন্নত ক্লাইমেট কন্ট্রোল, বহুস্তর বিশিষ্ট নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, সব মিলিয়ে পুতিনের জন্য তৈরি করা হয়েছে এক প্রিমিয়াম মোবাইল চেম্বার। অরাস সেনাটের বেসিক মডেলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা। তবে পুতিনের ব্যবহারের বিশেষ সংস্করণের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে এবং সেটি বাজারে বিক্রিও হয় না।
আরও পড়ুন-মদ বিক্রির প্রতিবাদ করায় হামলা, ধর্ষণের হুমকি, চরম আতঙ্কে মহিলারা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us