/indian-express-bangla/media/media_files/2025/08/30/vladimir-putin-india-visit-2025-2025-08-30-11-33-52.jpg)
ট্রাম্পের শুল্ক আরোপের মাঝেই মোদীর পাশে পুতিন
আগামী ডিসেম্বরেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অনুষ্ঠিত হবে বার্ষিক শীর্ষ সম্মেলন। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিনের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-রাজনীতির জগতে নক্ষত্রপতন, না ফেরার দেশে দাপুটে প্রাক্তন মন্ত্রী
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য ৫ ডিসেম্বর ভারত সফর করতে পারেন বলেই খবর। এই সফরে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে এই সফরের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। পুতিনের সফরের আগে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী মাসে ভারতের সফর করে রুশ প্রেসিডেন্টের সফরের বিস্তারিত চূড়ান্ত করবেন।
রুশ প্রেসিডেন্ট পুতিন সর্বশেষ ২০২১ সালে নয়াদিল্লি সফর করেছিলেন। দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য এবং জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করার কৌশল নিয়ে আলোচনা হবে বলেই সূত্রের খবর।
ভারত ও রাশিয়ার মধ্যে এ পর্যন্ত ২২টি বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী মোদী মস্কো সফর করেছিলেন এই শীর্ষ সম্মেলনের জন্য। সূত্রের খবর অনুযায়ী, ভারত রাশিয়া থেকে অতিরিক্ত S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয়ের কথাও বিবেচনা করতে পারে।
এক মাস আগে চিনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী এবং পুতিন সাক্ষাৎ করেছিলেন। সেখানে দুই নেতা কৌশলগত সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক দ্বিগুণ করার কয়েকদিন পরই মোদী-পুতিনের বৈঠকের দিকে নজর গোটা বিশ্বের। যার মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ও আলোচনায় উঠে আসতে পারে।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা কেবল উভয় দেশের জনগণের জন্য নয়, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ। আসন্ন শীর্ষ সম্মেলনে দুই নেতা ইউক্রেন সংঘাত নিয়েও আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে।
আরও পড়ুন- পুজোর মধ্যেই কেন্দ্রের বড় ঘোষণা, ফের ৩ শতাংশ বাড়ল মহার্ঘ্য ভাতা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us