/indian-express-bangla/media/media_files/2025/11/28/putin-india-visit-december-2025-oil-defense-trade-2025-11-28-17-33-02.jpg)
সরকারি সূত্রে খবর, ৪-৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার। আগামী মাসেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরকারি সূত্রে খবর, ৪-৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট। এই সফরে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তেল আমদানি, প্রতিরক্ষা এবং বাণিজ্য এই তিন বিষয়ে দুই রাষ্ট্র নায়কের মধ্যে আলোচনা হবে বলে সূত্রের খবর। এর আগে সর্বশেষ ২০২১ সালের ৬ ডিসেম্বর পুতিন ভারত সফরে এসেছিলেন।
পুতিনের এই ভারত সফরে নজর রয়েছে গোটা বিশ্বের। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চলমান বাণিজ্য সংঘাতের মধ্যে রুশ প্রেসিডেন্টের ভারত সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য ভারতকে চাপ দিচ্ছেন। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্য রপ্তানির উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবু ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুতিনের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন বলেও জানা গিয়েছে। যেখানে প্রধানমন্ত্রী মোদীও উপস্থিত থাকবেন। সফরের মূল লক্ষ্য দু'দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি এবং বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করা।
আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?
এর আগে ভারতের বিদশ মন্ত্রী এস. জয়শঙ্কর রাশিয়া সফর করেছেন। তাকে স্বাগত জানাতে গিয়ে রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাবরভ উল্লেখ করেছিলেন যে পুতিন শীঘ্রই ভারত সফর করবেন। জয়শঙ্করের সফরের কয়েক দিনের মধ্যেই পুতিন ভারত আসছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদী দু’বার রাশিয়া সফর করেছেন। ২২ অক্টোবর ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য রাশিয়া সফর করেছিলেন মোদী, এবং জুলাই মাসে দুই দিনের সফরে পুতিনকে পুনরায় ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। পুতিনের এই সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছে ওয়াকিবহলমহল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us