/indian-express-bangla/media/media_files/2025/12/03/putin-2025-12-03-09-44-17.jpg)
Vladimir Putin: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়া কোনওভাবেই ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না, তবে ইউরোপ সংঘাত শুরু করলে রাশিয়া প্রস্তুত, এমনই কড়া বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু যদি ইউরোপ হঠাৎ যুদ্ধ শুরু করে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে প্রস্তুত। এতে কোনও সন্দেহ নেই।”
পুতিন আরও হুমকি দিয়ে বলেন, ইউরোপ যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে “কাউকে নিয়ে আলোচনারই সুযোগ থাকবে না।”
আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রাথমিকে ৩২ হাজার চাকরি যাবে না থাকবে? আজ হাইকোর্টে দোলাচলের শেষদিন
ইউরোপকেই কাঠগড়ায় তুললেন পুতিন:
পুতিন অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলি ইচ্ছাকৃতভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ শেষের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে। তাঁদের দেওয়া প্রস্তাবগুলি রাশিয়ার কাছে “পুরোপুরি অগ্রহণযোগ্য”, এটা জেনেই তারা এমন করছে এবং পরে রাশিয়াকে শান্তিচুক্তি চায় না বলে দোষারোপ করছে। পুতিনের বক্তব্য, ইউরোপ নিজেদেরই শান্তি আলোচনার বাইরে ঠেলে দিয়েছে, কারণ তারা রাশিয়ার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন-Ghost Voters: বাংলায় ভূতের দৌরাত্ম্য? মৃত্যুতেও যেন ভোটে বাধা নেই! কমিশনের তালিকায় 'অমর' মানুষের দল
ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি:
ব্ল্যাক সি-তে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’-এর ট্যাঙ্কারগুলিতে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে আরও কঠোর হুঁশিয়ারি দেন পুতিন। তিনি বলেন, “সবচেয়ে কঠোর সমাধান হচ্ছে ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। তাহলে দস্যুবৃত্তি (পাইরেসি) করাই অসম্ভব হয়ে যাবে।”
কয়েক দিন আগে ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন দুইটি নিষেধাজ্ঞাগ্রস্ত রুশ ট্যাঙ্কারে হামলা চালায়, যেগুলি বিদেশে রপ্তানির জন্য তেল সংগ্রহ করতে যাচ্ছিল।
মঙ্গলবার আবার তুরস্কের উপকূলে একটি সূর্যমুখী তেলবোঝাই রুশ ট্যাঙ্কার ড্রোন হামলার অভিযোগ জানায়। তবে ইউক্রেন জানিয়ে দিয়েছে, এই হামলার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
নোভোরোসিয়স্কেও ইউক্রেনের আক্রমণ:
ইউক্রেন এর আগে রাশিয়ার ব্ল্যাক সি বন্দর নোভোরোসিয়স্কেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে তেল পরিবহনে ব্যাঘাত ঘটেছে।
প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটনের প্রস্তাবিত খসড়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us