/indian-express-bangla/media/media_files/2025/11/26/radhikas-2025-11-26-16-29-00.jpg)
Radhika Devi: রাধিকা দেবী।
Missing woman found alive: প্রায় দুই দশক আগে গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা প্রায় ৭০ বছরের রাধিকা দেবীকে অবশেষে জীবিত অবস্থায় পাওয়া গেল বাংলাদেশে। রাধিকা দেবীর সন্তাদের পরিবারের সদস্যদের ধারণা ছিল, বহু বছর আগেই মা আর বেঁচে নেই। কিন্তু ঘটল অবিশ্বাস্য এক ঘটনা, রাধিকা দেবী জীবিত এবং সুস্থ আছেন জেনেছে তাঁর পরিবার।
ঘটনা সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে স্বামী ও গ্রামের প্রতিবেশীদের সঙ্গে গঙ্গাসাগর মেলায় তীর্থভ্রমণে এসেছিলেন রাধিকা। মেলার ভিড়ে হারিয়ে যান তিনি। স্বামীর নাম উচ্চারণ না করার সনাতনী রীতি মেনে রাধিকা কখনোই স্বামীর নাম বলেন না। শুধু বারবার “সাগর” শব্দটিই উচ্চারণ করতেন।
আরও পড়ুন- Partha Chattopadhyay: বিচারকের তোপে জামিন ঝুঁকিতে, পার্থ চট্টোপাধ্যায়কে সতর্ক করল আদালত
প্রথমে ধারণা করা হয় তিনি গঙ্গাসাগর দ্বীপের বাসিন্দা হতে পারেন। তবে দিবস মন্ডল বহু খোঁজখবর করে নিশ্চিত হন, তিনি গঙ্গাসাগরের কেউ নন। প্রায় ১৮ দিন ধরে যোগাযোগের চেষ্টা করে জানা যায়, রাধিকা আসলে মধ্যপ্রদেশের সাগর জেলা সম্বন্ধেই বলছিলেন। সেখানে পৌঁছে তাঁর বাড়ির সন্ধান পাওয়া যায়, তবে পরিবারে তখন কেউ ছিল না। তারা কর্মসূত্রে দিল্লিতে থাকেন।
দিল্লিতে রাধিকার দুই ছেলে রাজেশ ও গণেশের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, সাগর মেলায় হারানোর পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁরা ধরে নিয়েছিলেন মা আর বেঁচে নেই। মৃত স্বামী বালীচাঁদ ও মৃত পুত্র পুরানের কথাও জানতেন না রাধিকা।
চেনা আরও কঠিন হয়ে পড়ে এক কারণে, রোদে পুড়ে যাওয়া, ময়লা জমা পুরনো ছবির সঙ্গে বর্তমান অবস্থার কোনও মিলই পাওয়া যাচ্ছিল না। পরে ছবি পরিষ্কার করিয়ে দেখালে ছেলে রাজেশ ও গ্রামবাসীরা রাধিকাকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেন। তবে বৃদ্ধার দৃষ্টি ও শ্রবণশক্তি নষ্ট হয়ে যাওয়ায় তিনি ছেলেদের চিনতে পারছিলেন না।
রাধিকা বাংলাদেশে কীভাবে?
ধারণা করা হচ্ছে, বহু বছর আগে রাতের অন্ধকারে বেআইনি ট্রলারে করে কিছু পূন্যার্থী গঙ্গাসাগরে যেতেন। সম্ভবত এমনই কোনও ট্রলারের সঙ্গে ভুলবশত বাংলাদেশের উদ্দেশে চলে যান রাধিকা। কারণ সেই সময় এক টিকিটে যাওয়া–আসার ব্যবস্থা ছিল না, একা একজন বৃদ্ধার পক্ষে এতগুলো জায়গায় টিকিট কাটা সম্ভবও ছিল না।
আরও পড়ুন-Sonarpur News: সোনারপুরে দুঃস্বপ্ন! রাতের ভয়াবহতা ধরা পড়ল ভোরে, দুই কিশোরের নিথর দেহ উদ্ধার
মধ্যপ্রদেশের সাগর জেলার বান্দা থানার পুলিশ রাধিকা সম্পর্কে খোঁজ নেয়। জানা যায়, তাঁর নিখোঁজ হওয়া নিয়ে থানায় লিখিত অভিযোগও ছিল। এদিকে, দীর্ঘদিন পর মায়ের সন্ধান পেয়ে আবেগে ভেঙে পড়েছেন ছেলে রাজেশ। তিনি বলেন, “মা ভগবানের দর্শনে গিয়েছিলেন। কিন্তু আমি ভগবানের থেকেও বড় উপহার পেলাম, মাকে ফিরে পেলাম।”
বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। অতিরিক্ত জেলা শাসক (সাধারণ), মেলা অফিসার শ্রী ভিনিত পুনিয়া, জেলা শাসক অরবিন্দ কুমার মীনা এবং পুলিশ সুপার কোটেশ্বর রাও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের হাই কমিশন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে।
রাধিকা দেবীর গ্রামে এখন উৎসবের পরিবেশ, সবাই বিশ্বাস করতে পারছেন না, ‘মৃত’ রাধিকা আবার বাড়ি ফিরছেন। গ্রামবাসীরা তাঁকে একবার ছুঁয়ে দেখছেন, নিশ্চিত হতে, রাধিকা সত্যিই ফিরে এসেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us