/indian-express-bangla/media/media_files/2026/02/05/bangladeshi-2026-02-05-12-01-55.jpg)
Bangladeshi nationals caught: ধৃত দুই বাংলাদেশি।
ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখতে কড়া পদক্ষেপ পুলিশের। বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা ঘোষপাড়া এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ বাবু এবং মহম্মদ সুমন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গোপন সূত্রে খবর আসে যে সীমান্তে গরু পাচারের একটি বড়সড় ছক কষা হয়েছে। সেই খবরের ভিত্তিতেই রঘুনাথগঞ্জ থানার একটি বিশেষ দল সেকেন্দ্রা ঘোষপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই দুই যুবককে আটক করে পুলিশ।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃত দুজনই ওপার বাংলার বাসিন্দা। বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার দেবীপুর এলাকায় তাঁদের বাড়ি।দীর্ঘক্ষণ জেরার পর তারা স্বীকার করে নেয় যে, তারা গরু পাচার চক্রের সক্রিয় সদস্য এবং সেই উদ্দেশ্যেই সীমান্তে ঘোরাফেরা করছিল।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই চক্রের সঙ্গে ওপারে বা এপারে আরও কারা যুক্ত রয়েছে, তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। আজ ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। এই ঘটনার পর সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন-DA Case Verdict: "মমতা ভুল, কর্মচারীরাই ঠিক", DA মামলায় সুপ্রিম রায়ের পর বিস্ফোরক শুভেন্দু অধিকারী!


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us