Rahul Sinha: হারের গ্লানি মুছে এবার সংসদীয় রাজনীতির পথে রাহুল সিনহা, রাজ্যসভায় প্রার্থী করল বিজেপি

Rajya Sabha Election 2026: সংসদীয় রাজনীতিতে পা রাখছেন রাহুল সিনহা! দীর্ঘদিনের সাংগঠনিক লড়াইয়ের পর এবার রাজ্যসভায় যাচ্ছেন বঙ্গ বিজেপির এই বরিষ্ঠ নেতা। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে খুশির হাওয়া গেরুয়া শিবিরে। পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

Rajya Sabha Election 2026: সংসদীয় রাজনীতিতে পা রাখছেন রাহুল সিনহা! দীর্ঘদিনের সাংগঠনিক লড়াইয়ের পর এবার রাজ্যসভায় যাচ্ছেন বঙ্গ বিজেপির এই বরিষ্ঠ নেতা। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে খুশির হাওয়া গেরুয়া শিবিরে। পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Sinha BJP,  Rajya Sabha Election 2026,  West Bengal BJP Leader,  BJP Candidate List West Bengal,  Former Bengal BJP President,  Rahul Sinha Nominated  ,Bengal Political News  ,BJP Central Leadership Decision,রাহুল সিনহা বিজেপি,  রাজ্যসভা নির্বাচন ২০২৬  ,পশ্চিমবঙ্গ বিজেপি সংবাদ,  বিজেপির রাজ্যসভা প্রার্থী  ,রাহুল সিনহা মনোনয়ন,  বঙ্গ রাজনীতি  ,পদ্ম শিবিরের খবর,  প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা

Rahul Sinha: বিজেপি নেতা রাহুল সিনহা।

এবার সংসদীয় রাজনীতিতে পা রাখতে চলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। দলের এই দীর্ঘদিনের নেতাকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপির আদি ও নিষ্ঠাবান মুখ হিসেবে পরিচিত রাহুল সিনহার নাম ঘোষিত হতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Advertisment

রাজ্যে বিজেপির সংগঠন যখন একদম শৈশব অবস্থায় ছিল, সেই সময় থেকেই মাটি কামড়ে লড়াই করেছেন রাহুল সিনহা। দলের রাজ্য সভাপতি হিসেবে তিনি দীর্ঘ সময় দায়িত্ব সামলেছেন। তাঁর নেতৃত্বেই পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক ভীত মজবুত হয়েছিল এবং একাধিক বড় আন্দোলনে দল নেমেছিল। সংগঠনের প্রতি তাঁর এই দীর্ঘদিনের আনুগত্য ও লড়াইয়ের পুরস্কার হিসেবেই তাঁকে উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- Kolkata News Live Updates: টার্গেট মতুয়া ভোট: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তেই নড়েচড়ে বসল কেন্দ্র, বড় ঘোষণা শাহের!

Advertisment

স্পষ্টভাষী এবং সরব রাজনৈতিক অবস্থানের জন্য রাহুল সিনহা পরিচিত। দীর্ঘ সময় দলের সর্বভারতীয় সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। রাজ্যে গেরুয়া শিবিরের প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য। বারবার বিধানসভা বা লোকসভা নির্বাচনে লড়াই করলেও জয় অধরা থেকে গিয়েছিল তাঁর। এবার সরাসরি মনোনীত হয়ে দিল্লির দরবারে পশ্চিমবঙ্গের হয়ে সওয়াল করার সুযোগ পেতে চলেছেন এই বলিষ্ঠ কণ্ঠস্বর।

আরও পড়ুন- Iran Crisis: আকাশে আগুনের গোলা, নিচে কাঁপছে মাটি, ইরানের মানুষের জন্য মঙ্গলবারের সকালটি ছিল বিভীষিকার!

কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, রাহুল সিনহার মতো একজন অভিজ্ঞ নেতা রাজ্যসভায় গেলে সংসদীয় বিতর্কে দলের অবস্থান আরও জোরালো হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন ইস্যু তুলে ধরার ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বিশেষ কাজে আসবে।

আরও পড়ুন-Purba Bardhaman News: দেশ স্বাধীন হতে দেখেছেন, দেখেছেন হাওড়া ব্রিজের তৈরি হওয়া, আজ নিজের দেশেই 'অচেনা' বর্ধমানের ১০৪ বছরের বৃদ্ধ!

Bengali News Today bjp Rahul Sinha