পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র, তৃণমূলকে দুষে ভয়ঙ্কর অভিযোগ দাপুটে বিজেপি নেতার

"মমতা বিশ্বাসঘাতক। সময় হলে মুসলমানদেরও পরিত্যাগ করবে। ওয়াকফ নিয়ে মমতা সব থেকে বেশি বিরোধিতা করেছিলেন। এখন তিনিই রাতারাতি ওয়াকফ লাগু করে দিয়েছে"।

"মমতা বিশ্বাসঘাতক। সময় হলে মুসলমানদেরও পরিত্যাগ করবে। ওয়াকফ নিয়ে মমতা সব থেকে বেশি বিরোধিতা করেছিলেন। এখন তিনিই রাতারাতি ওয়াকফ লাগু করে দিয়েছে"।

author-image
IE Bangla Web Desk
New Update
Hezamara BJP office attack,  Tripura political violence,  Tipra Motha BJP clash,  BJP workers injured Tripura,  Hezamara political violence news,  Manik Saha reaction Hezamara,  Tripura ruling alliance conflict,  BJP office construction dispute  ,GB Pant Hospital Agartala  ,Tripura latest political news,হেজামারা বিজেপি অফিস হামলা  ,ত্রিপুরা রাজনৈতিক হিংসা,  তিপ্রা মথা বিজেপি সংঘর্ষ,  বিজেপি কর্মী আহত হেজামারা  ,হেজামারা রাজনৈতিক অশান্তি,  মানিক সাহার প্রতিক্রিয়া,  ত্রিপুরা শাসক জোট দ্বন্দ্ব  ,বিজেপি মণ্ডল অফিস নির্মাণ বিতর্ক  ,জিবি পন্থ হাসপাতাল আগরতলা,  ত্রিপুরার সাম্প্রতিক রাজনৈতিক খবর

তৃণমূলকে দুষে ভয়ঙ্কর অভিযোগ দাপুটে বিজেপি নেতার

"তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর। তৃণমূল ঘনিষ্ঠ পশ্চিমবঙ্গের ব্র্যান্ড আম্বাসাডার নাইট রাইডার্স টিমের মালিক শাহরুখ খান বাংলাদেশ থেকে ক্রিকেটার নিয়ে এসেছে। বিসিসিআই জানিয়ে দিয়েছে বাংলাদেশে হিন্দু নিধন চলছে, তাই বাংলাদেশের ক্রিকেটেরকে খেলানো যাবে না। তৃণমূল, শাহরুখ খান এবং ইসলামিক ষড়যন্ত্রকারীরা এসব করেছে। শাহরুখ খান যদি এরকম ধর্মীয় খেলা খেলে তাহলে ওকে দেশ থেকে তাড়িয়ে বাংলাদেশে পাঠাব"।

Advertisment

দীপু চন্দ্র দাসের পর ফের হিন্দু যুবকের গায়ে আগুন, মৃত্যুতে প্রশ্নের মুখে ইউনূস, কড়া নিন্দা বঙ্গ বিজেপির

শনিবার বোলপুর সাংগঠনিক জেলার ময়ূরেশ্বরে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এই সভার ডাক দিয়েছিলেন বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল সিনহা বলেন, "বিজেপি মুসলমান বিরোধী নয়। তবে ভারত পাকিস্তান খেলায় ভারত হারলে যারা পটকা ফাটায় মিষ্টি বিতরণ করে তাদের আমরা ভারত থেকে লাথি মেরে তাড়াব। যারা ভারতের খেয়ে পড়ে মানুষ হবে। ভারতমাতার জয়গান করবে, সেই সব মুসলমান ভাইদের আমরা বুকে টেনে নিয়ে নতুন ভারত গড়ব। আমরা পাকিস্তানি, বাংলাদেশি মুসলমান চাই না।"

রাহুলবাবু বলেন, "মুখ্যমন্ত্রী এখন আর ইনশাল্লাহ বলছেন না। বিজেপির চাপে পড়ে বিষ্ণু দেবতাকে বিষ্ণু মাতা বলছেন। কে মাতা কে পিতা সেটাও তিনি ভুলে গিয়েছেন। মুসলমানের সব থেকে বড় শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হাদিশে আছে মুসলমান ছাড়া কেউ হিজাব পড়তে পারে না, রোজা রাখতে পারে না। আপনাদের ধর্মটাকে একটা নাটকের মঞ্চ বানিয়েছে মমতা।"

শাহরুখ খানকে 'বয়কটে'র ডাক, বলিউড বাদশাকে নিয়ে বিফোরক মন্তব্য জগদ্গুরু স্বামী রামভদ্রাচার্য মহারাজের

সংখ্যালঘু তোষণ নিয়ে রাহুলবাবু বলেন, "বছর ছয়েক আগে দুর্গা পুজোর ভাসান এবং মহরম একদিনে পড়েছিল। আমরা বলেছিলাম দুর্গা প্রতিমা একদিকে যাবে অন্য রাস্তায় যাবে মহরম। একসঙ্গে আমরা ধর্ম পালন করবে। কিন্তু মমতা দুর্গা প্রতিমা নিরঞ্জন বন্ধ। ওইদিন মহরম চলবে।" 

এপ্রসঙ্গে রসিকতা করে রাহুল সিনহা বলেন, "মা দুর্গা মণ্ডপে বন্দি। তার পাশ দিয়ে ঠাক ঢোল বাজিয়ে মহরম যাচ্ছে। মা দুর্গা সে সময় কার্তিক ও গনেশকে বললেন বাইরে বেরিয়ে দেখো আমরা ভুল করে পূর্ব বাংলাদেশে চলে আসেনি তো? কার্তিক - গণেশ ফিরে এসে বললেন না মা আমরা পশ্চিমবঙ্গেই এসেছি। কিন্তু এখানে মমতা বেগমের রাজত্ব চলছে। তাই তো বাংলাদেশে দীপু দাস হত্যা হয়, আর সামসের গঞ্জে হরগোবিন্দ দাস ও তার ছেলে খুন হয়। বাংলাদেশে চলছে ইউনুস সরকার এখানে তার বোনের সরকার চলছে।"

বার কাউন্সিলে SIR-এর ছায়া, নাম বাদ খোদ মুখ্যমন্ত্রীর, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের 

মমতা বিশ্বাসঘাতক। সময় হলে মুসলমানদেরও পরিত্যাগ করবে। ওয়াকফ নিয়ে মমতা সব থেকে বেশি বিরোধিতা করেছিলেন। এখন তিনিই রাতারাতি ওয়াকফ লাগু করে দিয়েছে।"রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কটাক্ষ করে রাহুল সিনহা বলেন, "স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তাইতো পশ্চিমবঙ্গের মানুষকে ভেলোর, চেন্নাই, বেঙ্গালুরু যেতে হচ্ছে।"

তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গে বলেন, "এরা বালি, কয়লা, গরু পাচার করছে। ১০০ দিনের টাকা চুরি করেছে। তাই কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। আমরা ক্ষমতায় এসে তৃণমূল নেতাদের গলায় হাত ঢুকিয়ে কালো টাকা উদ্ধার করব। বাড়ি, গাড়ি উদ্ধার করে মানুষের মধ্যে বিলিয়ে দেব। আমরা ক্ষমতায় এসে ফের সিঙ্গুরে শিল্প গড়ব।"

ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু BLO-র! শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে রিষড়ায় প্রবীণের মৃত্যতে তোলপাড়

tmc bjp Rahul Sinha